এক্সপ্লোর

Guinness World Record: খালি পায়েই ২০০০ মাইল ! দীর্ঘ পথ হেঁটে বিশ্বরেকর্ড পোলিশ যুবকের

World Record: যুবকের নাম পাওয়েল ডুরাকিউইজ, তাঁর বয়স ৪৫ বছর। স্পেনের সীমার কাছে ফ্রান্সের দক্ষিণ দিক থেকে তিনি তাঁর যাত্রা শুরু করেছিলেন।

World Record: খালি পায়েই দীর্ঘ দূরত্ব ভ্রমণ ! পায়ে কোনও জুতো ছিল না। আর সেভাবেই আইবেরিয়ান উপদ্বীপের চারপাশে প্রায় ৩৫০০ কিমি অর্থাৎ ২০০০ মাইল পথ হেঁটে বিশ্বরেকর্ড গড়েছে এই পোলিশ যুবক। বিশ্বের মধ্যে তিনিই প্রথম এতটা পথ খালি পায়ে হেঁটেছেন। পৃথিবীতে নানা সময় নানা মানুষ এভাবেই নজিরগড়া কাজ করে রেকর্ড (Guinness World Record) গড়েছেন, নাম লিখিয়েছেন গিনেস বুকে। আর এবার খালি পায়ে পথ হেঁটে এই পোলিশ যুবকের নাম উঠলে গিনেস বুকের পাতায়।

যুবকের নাম পাওয়েল ডুরাকিউইজ, তাঁর বয়স ৪৫ বছর। স্পেনের সীমার কাছে ফ্রান্সের দক্ষিণ দিক থেকে তিনি তাঁর যাত্রা শুরু করেছিলেন। প্রথমে সীমানা ধরে হাঁটা শুরু করেন তিনি। তারপর উপদ্বীপের তটরেখা খুঁজে পান এবং ঘড়ির বিপরীতে হেঁটে সান জোসে এসে তাঁর ভ্রমণ শেষ করেন পাওয়েল। ক্যামিনো ডি সান্টিয়াগোর তীর্থযাত্রীদের অভিযানের পথও তাঁর ভ্রমণপথের মধ্যেই পড়েছিল।

প্রতিদিনই তিনি ২০ থেকে ৫০ কিমি পর্যন্ত রাস্তা পাড়ি দিতেন পায়ে হেঁটে (Guinness World Record)। মাত্র ৬ মাসেই এই দীর্ঘ পথ হাঁটা শেষ করেছেন তিনি। এর আগে ২০২১ সালে এক ডাচ যুবক আন্তোনিয়াস নুতেনবুম ৩৯০ কিমি হেঁটে শেষ বিশ্বরেকর্ড করেছিলেন। এবার সেই রেকর্ডও ভেঙে দিলেন পোলিশ যুবক পাওয়েল।

সিসিলি দ্বীপের পাশেই থাকেন পাওয়েল আর সেখানেই তাঁর কথায় বিগত ৬ বছর ধরে খালি পায়েই পথ হাঁটতেন তিনি। এটাই ছিল তাঁর মহড়া। পাঁচ মাস ধরে প্রতিদিন খালি পায়ে ১০ কিমি হেঁটে নিজেকে তৈরি করেছিলেন পাওয়েল। এই রেকর্ড-ভাঙা হাঁটার পর তাঁর পায়ে খানিক কাটা-ছেঁড়া ছাড়া আর কোনও বড় আঘাত আসেনি।

এই যাত্রা (Guinness World Record) শুরুর প্রথম মাসেই ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাস্তায় খালি পায়ে হেঁটে তাঁর পা পুড়ে গিয়েছিল। অ্যালোভেরা জেল লাগিয়ে ফের হাঁটা শুরু করেন। তবে এবার পা বাঁচাতে দৌড়তে শুরু করেন তিনি। তাঁর কথায়, এই দীর্ঘপথ হাঁটার জন্য প্রেরণা খুঁজে পাওয়াটাই সবথেকে কঠিন কাজ ছিল। রেকর্ড গড়ার সময় একটা ভ্যানে করে তাঁর বন্ধ তাঁকে অনুসরণ করতেন। সেই ভ্যানেই রান্না হত সবজি আর তাঁর সঙ্গে তাজা ফল খেয়েই এতদিন ছিলেন পাওয়েল।  

পাওয়েল মূলত এই চ্যালেঞ্জটা নিয়েছিলেন ডায়মন্ড সোল ফাউন্ডেশন নামে একটি চ্যারিটেবল ট্রাস্টের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে। এই সংস্থা মূলত একটি নেশামুক্তি সহায়ক কেন্দ্র হিসেবে কাজ করে সিসিলিতে।

আরও পড়ুন: Offbeat News: ৮০ চাবুকের শাস্তি পাকিস্তানে? কী কারণে এই বিরল শাস্তি সেদেশে

সেরা শিরোনাম

Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
Viral Video: দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
Edward Rukidi Kijanangoma: সিংহাসন নিয়ে দড়ি টানাটানি, রাজপরিবারের মধ্যেই দ্বন্দ্ব, শেষ পর্যন্ত সিংহাসনে বসলেন সাংবাদিক, রাজা হলেন নিউজ় অ্যাঙ্কর, এই দেশে…
সিংহাসন নিয়ে দড়ি টানাটানি, রাজপরিবারের মধ্যেই দ্বন্দ্ব, শেষ পর্যন্ত সিংহাসনে বসলেন সাংবাদিক, রাজা হলেন নিউজ় অ্যাঙ্কর, এই দেশে…
Viral Video: রাস্তায় ষাঁড়ের সঙ্গে ধাক্কা, দু’টুকরো হয়ে গেল Range Rover, মর্মান্তিক মৃত্যু ২ জনের
রাস্তায় ষাঁড়ের সঙ্গে ধাক্কা, দু’টুকরো হয়ে গেল Range Rover, মর্মান্তিক মৃত্যু ২ জনের

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget