এক্সপ্লোর

IIT Baba's Marksheet: মাধ্যমিক-উচ্চমাধ্যমিকে দারুণ নম্বর, জয়েন্টেও মারকাটারি ব়্যাঙ্ক, এবার ভাইরাল IIT Baba-র মার্কশিট

IIT Baba Academic Records: IIT Baba-র মেধার প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। 

নয়াদিল্লি: মহাকুম্ভ থেকে খবরের শিরোনামে উঠে আসেন। সেই থেকে IIT Baba (আইআইটি বাবা)-কে নিয়ে চর্চা সর্বত্র। এবার নতুন করে চর্চায় তাঁর শিক্ষাজীবন। সোশ্যাল মিডিয়ায় IIT Baba-র মার্কশিট বলে কিছু নথি ছড়িয়েছে, যা দেখে IIT Baba-র মেধার প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। 

IIT Baba ওরফে অভয় সিংহের দশম এবং দ্বাদশ শ্রেণির মার্কশিট বলে একটি নথি ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই নথিতে দেখা গিয়েছে, মাধ্যমিকে তিনি ৯৩ শতাংশ নম্বর পেয়েছিলেন। উচ্চমাধ্যমি নম্বর ছিল ৯২.৪ শতাংশ। ওই রেজাল্টের দৌলতেই দেশের অন্যতম ঐতিহ্যশালী প্রযুক্তি শিক্ষার কেন্দ্র IIT Bombay-দরজা খুলে যায় তাঁর জন্য।

শুধু মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকেই নজরকাড়া রেজাল্ট হয়নি, ২০০৮ সালে তিনি IIT-র জন্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসেন। তাতে গোটা দেশের মধ্যে ৭৩১তম স্থান পান তিনি। অর্থাৎ দেশের অন্যতম সেরা ইঞ্জিনিয়ার হওয়ার দৌড়ে শামিল হন। 

২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত এ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন IIT Baba. কানাডায় চাকরিও পেয়েছিলেন, বেতন ছিল বছরে ৩৬ লক্ষ টাকা। কিন্তু সেই সব ত্যাগ করে আধ্যাত্মিকতার পথ বেছে নেন তিনি। মহাকুম্ভ থেকেই প্রথম তাঁর সঙ্গে পরিচয় ঘটে দেশবাসীর। কিন্তু সেই থেকে একের পর এক বিতর্কেও জড়িয়ছেন তিনি। 

সম্প্রতি জয়পুরে পুলিশও IIT Baba-কে আটক করে। তাঁর হোচেলের ঘর থেকে গাঁজা পাওয়া যায় বলে জানা যায়। পরে যদিও জামিনে বেরিয়ে আসেন তিনি। ভারত বনাম পাকিস্তান ক্রিকেট ম্যাচে ভবিষ্যদ্বাণী করে ট্রোলড-ও হন IIT Baba.

যদিও ছেলের বর্তমান জীবনের জন্য নিজেকেই দায়ী করেন IIT Baba-র পিতা কর্ণ সিংহ গ্রেবাল। তিনি জানান, স্ত্রীর সঙ্গে নিত্যদিন অশান্তি লেগে থাকত তাঁর। বাড়িতে রোজ এসব হতে দেখেই সমাজ-সংসারের প্রতি মোহ কেটে যায় ছেলের। বাড়ি ছেড়ে বেরিয়ে যান তিনি। ঝাজ্জর বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন অধ্যক্ষ কর্ণ। নিজের ছেলেকে তিনি ‘সহজ-সরল’, ‘সৎ’ বলে উল্লেখ করেছেন। তাঁর দাবি, বাড়িতে মা-বাবার মধ্যে রোজ অশান্তি হতে দেখেই সমাজ-সংসারের মায়া ত্যাগ করে আধ্যাত্মিকতায় ডুব দেন ছেলে। 

কর্ণ জানান, মা-বাবার মধ্যে অশান্তির রেশ পড়ে ছেলের উপরও। গার্হস্থ্য হিংসার শিকার হয় সে-ও। তিনি জানান, ছেলের মন ছিল অত্যন্ত সংবেদনশীল। মা-বাবার মধ্যে রোজ অশান্তি দেখতে দেখতে ভিতরে ভিতরে গুটিয়ে যান। বিচ্ছিন্ন হয়ে পড়েন সংসার থেকে। এর জন্য দেশে নির্দিষ্ট আইন-কানুন থাকা উচিত বলে মত কর্ণের। নিজের ভুল স্বীকার করেছেন তিনি। জানিয়েছেন, ছেলেমেয়ের ভবিষ্যতের কথা মাথায় রেখেই সংযত আচরণ করা উচিত মা-বাবার। IIT Baba-র মার্কশিট বলে যে নথি ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়, তার সত্যতা যাচাই করেনি এএবিপি আনন্দ।

সেরা শিরোনাম

Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
Viral Video: দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget