West Bengal Election 2026: 'দেখছেন না কাল থেকে আবহাওয়াই পাল্টে গেছে কীরকম', গণনার আগে বললেন দিলীপ ঘোষ
গণনার আগে বিজেপির জয় নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বললেন, 'পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে রাজ্যের মানুষ। এখন পশ্চিমবাংলার মানুষ সরকার পাল্টাতে চাইছে। দেখছেন না কাল থেকে আবহাওয়াই পাল্টে গেছে কীরকম। সরকার তো পাল্টাবেই। বাংলার ভোটের যে ট্রেন্ড, সেটা বলে দিয়েছে পরিবর্তন হচ্ছে। সেজন্য আমি যেটা আগেও বলেছি এখনও বলছি সাফিসিয়েন্ট মেজরিটি নিয়ে বিজেপি সরকার আসবে।' ৪ মে পর্যন্ত অপেক্ষা করতে হবে, তৃণমূল সরকারের মানুষের ক্ষোভের বিস্ফোরণের পর কে কোথায় যাবে অপেক্ষা করতে হবে। প্রতিক্রিয়া অধীর চৌধুরীর। তিনি বলেন, 'এখন এগুলো তো এখন চলবেই। চার তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল সরকারের বিরোধী যে মানুষের ক্ষোভ ছিল, সেই ক্ষোভের বিস্ফোরণে কে কোথায় যাবে না যাবে এখনই বলা সম্ভব নয়। সরকার বিরোধী মানুষের সংখ্যা কিন্তু প্রবল।'





















