এক্সপ্লোর

Viral News: চোখের মণিতে আচমকাই প্রবল যন্ত্রণা! বেরল ৬০টি জীবিত কৃমি!

Viral: চিকিৎসকরা প্রথমে বুঝতে পারেনি ঠিক কী হয়েছে। পরে ওই মহিলার চোখে পরীক্ষা চালিয়ে হতবাক হয়ে যান চিকিৎসকরাও।

নয়া দিল্লি: এক রোগিণী আচমকাই অনুভব করেন চোখে প্রবল যন্ত্রণা। চোখ ছাড়িয়ে সারা শরীরে এক অসহনীয় ব্যথা শুরু হয়ে গিয়েছে ততক্ষণে। এরপর হাসপাতালে যাওয়ার পরই জানা যায় এই গুরুতর রোগের কারণ।                                

ওই মহিলার চোখে অস্ত্রোপচার করে ৬০টির বেশি জীবিত কৃমি বের করেছেন চিকিৎসকরা। ঘটনাটি ঘটেছে চিনে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিররের একটি রিপোর্টে বলা হয়, অস্ত্রোপচার হওয়া ওই নারীর পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ওই মহিলার চোখে চুলকানি হয়। পরে যন্ত্রণা আরও বেড়ে গেলে চোখ ঘষার পর তিনি দেখতে পারেন যে, একটি কৃমি বের হয়েছে। এরপরই দেরি করেননি তিনি। চিনের কুনমিং শহরের হাসপাতালে ভর্তি হন তিনি।  

চিকিৎসকরা প্রথমে বুঝতে পারেনি ঠিক কী হয়েছে। পরে ওই মহিলার চোখে পরীক্ষা চালিয়ে হতবাক হয়ে যান চিকিৎসকরাও। তাঁরা দেখতে পান যে, ওই মহিলার চোখের মণি ও পাতার মধ্যে জীবিত কৃমি রয়েছে। পরে অস্ত্রোপচার চালিয়ে ওই মহিলার ডান চোখ থেকে ৪০টির বেশি ও বাঁ চোখ থেকে ১০টির বেশি কৃমি বের করা হয়।  চিকিৎসকরা জানান, ওই মহিলার চোখ থেকে ৬০টির বেশি জীবিত কৃমি বের করা হয়েছে।                                                                                                             

আরও পড়ুন, ট্রেনের মধ্যেই আইবুড়োভাতের এলাহি আয়োজন, ঝড়ের গতিতে ভিডিও ভাইরাল

এই অস্ত্রোপচারের নেতৃত্ব দেওয়া চিকিৎসক গুয়ান বলেন, এমন ঘটনা বিরল। চিকিৎসকদের ধারণা, মহিলার ফিলারিওডিয়া ধরনের গোলকৃমি সংক্রামিত হয়েছিল। এটি সাধারণত মাছির মাধ্যমে ছড়ায়। তবে ওই মহিলার মত, কুকুর বা বিড়ালের থেকে তাঁর দেহে এ কৃমি প্রবেশ করেছে।  অস্ত্রোপচারের পর চিকিৎসকরা ওই মহিলাকে প্রতিনিয়ত পরীক্ষা-নিরীক্ষার মধ্যে থাকার পরামর্শ দিয়েছেন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Viral Video: ফার্স্ট AC-তেও নিরাপত্তা নেই! ট্রেনের বন্ধ কামরা থেকে কয়েক লক্ষ টাকার গয়না-টাকা চুরি, মহিলার ভিডিও ভাইরাল
ফার্স্ট AC-তেও নিরাপত্তা নেই! ট্রেনের বন্ধ কামরা থেকে কয়েক লক্ষ টাকার গয়না-টাকা চুরি, মহিলার ভিডিও ভাইরাল
Viral News: অনলাইনে শিখেছেন চুরির আদব-কায়দা, ৫টি বাড়ি থেকে হাতিয়েছেন প্রচুর টাকা-সোনা, অবশেষে জালে সেই চোর
অনলাইনে শিখেছেন চুরির আদব-কায়দা, ৫টি বাড়ি থেকে হাতিয়েছেন প্রচুর টাকা-সোনা, অবশেষে জালে সেই চোর
Viral News: মাস মাইনে ১০ হাজার, ব্যাঙ্কে ঢুকেছে ১০ হাজার কোটি টাকা ! অ্যাকাউন্ট দেখে হতবাক যুবক, তারপর.....
মাস মাইনে ১০ হাজার, ব্যাঙ্কে ঢুকেছে ১০ হাজার কোটি টাকা ! অ্যাকাউন্ট দেখে হতবাক যুবক, তারপর.....
Viral Video: ২০ টাকার কচুরি খেতে গিয়ে ২০ লাখ খোয়ালেন ব্যবসায়ী, সিসিটিভিতে ধরা পড়ল চম্পালালের কাণ্ডকারখানা
২০ টাকার কচুরি খেতে গিয়ে ২০ লাখ খোয়ালেন ব্যবসায়ী, সিসিটিভিতে ধরা পড়ল চম্পালালের কাণ্ডকারখানা

ভিডিও

Kakoli Ghosh Dastidar | আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের | ABP Ananda
Kakoli Ghosh Dastidar : কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে প্রার্থী দাঁড় করাতে এবং জেতাতে চাই : কাকলি
Buxa Tiger | ৩ ঘণ্টা লড়াইয়ের পর অবশেষে জালে বক্সার বাঘিনী | #abpananda
BJP Rally News : শিলিগুড়ি-হাওড়া গণতন্ত্র বাঁচাও-এর ডাক দিয়ে BJP-র মিছিল | ABP Ananda
Islampur Chaos : পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে রণক্ষেত্র ইসলামপুর! | ABP Ananda | BJP News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget