এক্সপ্লোর

Viral News: শেষকৃত্যে কফিনের ভিতর থেকে টোকা, কবরে যাওয়ার আগে বেঁচে উঠলেন মহিলা, তার পর...

Dead Woman becomes Alive: দুর্ঘটনার তীব্রতায় মৃত্যু হয় রোজা এবং তাঁর জামাইবাবুর। গুরুতর আহত হয় রোজার তিন বোনপো।

লিমা: নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে আছড়ে পড়েছিল গাড়ি। ধ্বংসস্তূপ থেকে কোবও রকমে বার করে আনা হয়েছিল দেহ। কিন্তু নাড়ি টিপে প্রাণের স্পন্দন শোনা যায়নি। তাই মৃত ঘোষণা করে দেওয়া হয়েছিল। কিন্তু নিজের নিজের নিজের শেষকৃত্যে আচমকাই কফিনের মধ্যে বেঁচে উঠলেন মহিলা (Dead Woman Comes Alive)। কিন্তু মুহূর্তের জন্যই, তার পর ফের চিরনিদ্রা (Viral News)।

অবিশ্বাস্য ঘটনা ঘিরো শোরগোল

গল্পকথা বা নেহাত অপপ্রচার নয়, পেরুর (Peru News) লাম্বাশেক থেকে এমনই ঘটনা সমনে এসেছে। গত সপ্তাহে জামাবাবু  এবং তিন বোনপোর সঙ্গে গাড়িতে চেপে ফিরছিলেন রোজা ইসাবেল। সেই সময় দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে মুহূর্তের মধ্যে আছড়ে পড়ে। দুর্ঘটনার তীব্রতায় মৃত্যু হয় রোজা এবং তাঁর জামাইবাবুর। গুরুতর আহত হয় রোজার তিন বোনপো।

দুর্ঘটনার পর দুমড়ে মুড়ে যাওয়া গাড়ি থেকে রোজা এবং তাঁর জামাইবাবুর দেহ কোনও রকমে বার করে আনা হয়। তড়িঘড়ি এলাকার হাসপাতলে নিয়ে যাওয়া হয় তাঁদের। কিন্তু সেখানে দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। তাতে শোকের ছায়া নেমে আসে গোটা পরিবারে।

সেই পরিস্থিতিতেই গত মঙ্গলবার শেষকৃত্যের আয়োজন করা হয়। সমাধিস্থ করার আগে কফিনবন্দি করে রাখা হয় রোজার দেহ। সেখানে পরিবার এবং আত্মীয়-পরিজনরা একে একে শ্রদ্ধা নিবেদন করেন। তার পর দেহ সমাধিস্থ করার প্রক্রিয়া শুরু হয়। সেই সময়ই রোজা কফিনের মধ্যে বেঁচে ওঠেন বলে দাবি পরিবারের।

আরও পড়ুন: Howrah News : 'ক্লাবের দাবি মতো চাঁদা দিতে অস্বীকার করায়' ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর, তুলকালাম জগৎবল্লভপুরে

জানা গিয়েছে, কাঁধে রোজার কফিন নিয়ে এগোচ্ছিলেন পরিবারের লোকজন। সেই সময় আচমকাই কফিনের মধ্যে নড়াচড়া অনুভব করেন তাঁরা। কফিনের ভিতর থেকে টোকা দিতেও শোনা যায়। সঙ্গে সঙ্গে কাঁধ থেকে কফিন নামিয়ে ফেলেন সকলে। ঢাকনা খুলে দেখেন, চেয়ে রয়েছেন রোজা। ঘামে ভিজে তাঁর সারা শরীর (Knock on Coffin)।

বিষয়টি অনুধাবন করতে পেরে কফিনে শায়িত অবস্থাতেই রোজাকে নিয়ে হাসপাতালে ছোটেন সকলে। পরিস্থিতি গুরুতর দেখে লাইফ সাপোর্টে রাখা হয় রোজাকে। সেই অবস্থায় কয়েক ঘণ্টা লড়াইয়ের পর মারা যান রোজা। এই ঘটনায় সংশ্লিষ্ট হাসপাতালের ভূমিকা প্রশ্নের মুখে। দুর্ঘটনার পর যদি রোজা মারাই গিয়ে থাকতেন, তাহলে কফিনে বেঁচে উঠলেন কীভাবে প্রশ্ন তুলেছেন পরিবারের লোকজন।

হাসপাতালের ভূমিকা নিয়ে প্রশ্ন

কফিনে রোজার বেঁচে ওঠার দৃশ্য ক্যামেরাবন্দি করে রেখেছেন পরিবারের লোকজন। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। বিশেষজ্ঞদের অনুমান, দুর্ঘটনার পর গভীর কোমায় চলে যান রোজা। সেই অবস্থায় তাঁকে ভুলবশত মৃত ঘোষণা করে দেওয়া হয়। কফিনে দমবন্ধ অবস্থায় কোমা থেকে রোজা ফিরে আসেন এবং বাঁচার চেষ্টা করেন বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Viral News: বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
Viral Video: মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
Career Advice: হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget