এক্সপ্লোর

New Record: একই মরসুমে দুবার এভারেস্ট জয় ! বিশ্বরেকর্ড গড়লেন সত্যদীপ

Indian Mountaineer Satyadeep Gupta sets new record: একই মরসুমে মাত্র কয়েকদিনের ব্যবধানে দুবার এভারেস্ট জয় করলেন সত্যদীপ গুপ্ত। নতুন বিশ্ব রেকর্ড গড়লেন তিনি।

Indian Mountaineer Satyadeep Gupta sets new record: মাউন্ট এভারেস্ট ও মাউন্ট লোৎসে একই দিনে! পাশাপাশি একই মরসুমে একবার নয়, দুবার বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গজয় ! এভাবেই নয়া রেকর্ড গড়লেন সত্যদীপ গুপ্ত। মে মাসের এক মরসুমে এই দুই পর্বতশৃঙ্গ জয় করে ফিরেছেন সত্যদীপ। উত্তরপ্রদেশের পিলভিটের ছেলে সত্যদীপ গুপ্ত। এক মরসুমে বিশ্বের অন্যতম বৃহৎ দুটি পর্বতশৃঙ্গ দুবার জয় করার ঘটনা এই প্রথম। প্রসঙ্গত ৮৮৪৯ মিটার উঁচু মাউন্ট এভারেস্ট ছুঁয়েছেন সত্যদীপ। এর মাত্র ১১ ঘন্টার মধ্যেই পৃথিবীর চতুর্থ উচ্চতম পর্বত শৃঙ্গ মাউন্ট লোৎসে জয় করেন তিনি। এই পর্বতটির উচ্চতা ৮৫১৬ মিটার। এই দুটি শৃঙ্গ জয়ের মধ্যে সময়ের তফাত ছিল মাত্র ১১ঘন্টা ১৫ মিনিট।

কখন কোন শৃঙ্গজয় করেন সত্যদীপ ?

পিটিআই সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে পাওনিয়ার অ্যাডভেঞ্চার এক্সপেডিশনে প্রতিনিধি জানায়, সোমবার দুপুরবেলা একটি নাগাদ মাউন্ট লোৎসে জয় করেন সত্যদীপ। এর পর রাত পৌনে একটা নাগাদ মাউন্ট এভারেস্ট শৃঙ্গ জয় করেন। প্রসঙ্গত, এই সংস্থাই সত্যদীপের অভিযানের সমস্ত বন্দোবস্ত করেছিল। সংস্থার কথায়, দুটো বিষয়ে রেকর্ড গড়েন সত্যদীপ। একটি হল সবচেয়ে কম সময়ে এক শৃঙ্গ থেকে অন্য আরেক শৃঙ্গে অভিযান ও সেই শৃঙ্গজয়। এই ব্যাপারে তিনিই প্রথম ভারতীয় যে এই রেকর্ড গড়ল। পাশাপাশি এই দুই শৃঙ্গ একই মরসুমে দুবার জয়। এই ব্যাপারে গোটা বিশ্বেই প্রথম তিনি।

এর আগের শৃঙ্গজয় কবে ?

সংস্থার প্রতিনিধির কথায়, প্রথমবার এই দুটি শৃঙ্গজয় করেন ২১ মে ও ২২ মে। ২১ মে মাউন্ট এভারেস্ট জয় করেন সত্যদীপ। এর পর ২২ মে মাউন্ট লোৎসে জয় করে ফেরেন সত্যদীপ। তাঁর সঙ্গে গাইড হিসেবে দুজন শেরপা ছিলেন। একজন পাস্তেম্বা শেরপা। অন্যজন নিমা উংগড়ি শেরপা।

মাউন্ট কিলিমাঞ্জারো

পর্বতারোহণের নেশা রয়েছে সত্যদীপের। এর আগে তিনি মাউন্ট কিলিমাঞ্জারোতেও পর্বতারোহণ করেন। আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো ৫৮৯৫ মিটার উঁচু। ১০ বছর আগে আফ্রিকার ওই শৃঙ্গজয় করেন সত্যদীপ। সেখানে স্টেলা পয়েন্ট ছুঁয়ে ফিরে আসেন তিনি। তাঁর ইনস্টা পোস্টের কথায়, আবহাওয়া ভাল থাকলেও তার পর আর যাননি তাঁরা। তবে এবার বিশ্বে এক নয়া রেকর্ড গড়লেন উত্তরপ্রদেশের ছেলে সত্যদীপ গুপ্ত।

আরও পড়ুন - Viral Video: উত্তর না পড়েই খাতা ‘দেখছেন’ রিল বানাতে ব্যস্ত শিক্ষিকা, দায়ের FIR

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Career Advice: হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Viral News: রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
Madhya Pradesh News: ১৫ বছরের সম্পর্ক! মালিকের মৃত্যু ‘মানতে’ পারেনি পোষ্য, শেষ যাত্রায় যা ঘটল...চোখে জল নেটপাড়ার
১৫ বছরের সম্পর্ক! মালিকের মৃত্যু ‘মানতে’ পারেনি পোষ্য, শেষ যাত্রায় যা ঘটল...চোখে জল নেটপাড়ার

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget