এক্সপ্লোর

Viral Video: উত্তর না পড়েই খাতা ‘দেখছেন’ রিল বানাতে ব্যস্ত শিক্ষিকা, দায়ের FIR

Teacher Making Reel While Checking Exam Paper: উত্তর না পড়েই খাতায় একের পর এক টিক দিচ্ছেন খাতায়। নম্বর বসাচ্ছেন। শিক্ষিকার দায়সারা খাতা দেখার ভিডিয়ো ভাইরাল এবার।

Viral Video: পরীক্ষার খাতা দেখছেন বটে। কিন্তু পড়ছেন না কিছুই। যত দ্রুততায় একের পর এক পাতা উল্টে যাচ্ছেন, তাতে খাতার লেখা পড়া মুশকিল। তার উপর আবার চোখ ক্যামেরার দিকে। অর্থাৎ যিনি শুট করছেন গোটা ভিডিয়ো, তার দিকে ঘন ঘন তাকাচ্ছেন। এদিকে ডান হাতের লাল কালির পেন চলছে। একের পর এক টিক পড়ছে। খাতার মার্জিনে নম্বর বসছে। অবশেষে রিলের মতোই কয়েক সেকেন্ডে একটা বড় খাতা দেখা শেষ। সম্প্রতি বিহারের এক শিক্ষিকার এই ভিডিয়োই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। দায়সারাভাবে খাতা দেখার জেরে তাঁর নামে এফআইআর দায়ের করা হয়েছে থানায়।

সোশ্যাল মিডিয়া এক্সে পোস্ট করা ভিডিয়োতে ছাত্রের খাতা ও রোল নম্বরও একঝলক দেখা গিয়েছে। প্রসঙ্গত, ওই শিক্ষিকা বিহারের পিপিইউ পরীক্ষার খাতা দেখছিলেন। কিন্তু ভাইরাল ভিডিয়ো দেখে অনেকের অনুমান, শিক্ষিকা খাতার দেখার অভিনয় করে আদতে রিল বানাচ্ছিলেন। কিন্তু নেটিজেনদের অনেকে প্রতিবাদে গর্জে ওঠেন। কারণ রিল বানাতে গিয়ে এক ছাত্রের খাতার মধ্যে ইচ্ছেমতো টিক ও নম্বর বসাচ্ছেন তিনি। যা একটি ছাত্রের ভবিষ্যতের জন্য ক্ষতিকর। এডুকেটরস অব বিহার প্রোফাইল থেকে এক্সে ওই পোস্টটি করা হয়। ক্যাপশনে লেখা হয়, শিক্ষিকার বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে।

অন্য আরেকটি ভিডিয়োতেও একই দৃশ্য

এই ভিডিয়োর পাশাপাশি আরেকটি রিল ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানেও মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে ওই একই শিক্ষিকাকে। তবে এবার তাঁকে অন্য পোশাকে দেখা যায়। প্রসঙ্গত, এখানে তিনি আরও অনেক শিক্ষকের মাঝে বসে ছিলেন। খাতা দেখার ডিউটিতে ছিলেন তিনি। সেখানেও একজন ভিডিয়ো তুলছিল। ওই শিক্ষিকা ক্যামেরার দিকে তাকিয়ে খাতার মধ্য টিক মারছিলেন। নম্বর দিচ্ছিলেন। শেষে মোট নম্বর তাঁকে প্রথম পাতার নিচে লিখতেও দেখা যায়। ঠিক যেমনটা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক খাতায় থাকে।

দায়ের এফআইআর

পরের এই ভিডিয়োটি শেয়ার করা হয় চাপরা জেলার অফিসিয়াল প্রোফাইল থেকে। ক্যাপশনে লেখা হয়, শিক্ষিকার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। নেটিজেনদের এই ঘটনার প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া দিতে দেখা যায়। কমেন্টে অনেকেই লেখেন, এমন দায়সারা কাজের জন্যই ছাত্রছাত্রীদের ভবিষ্যত আজ অন্ধকারে মিশে যাচ্ছে। অনেকে আবার শিক্ষাব্যবস্থাকেই দায়ী করেন। শিক্ষক-শিক্ষিকারা কী করে গুরুত্বপূর্ণ খাতা দেখার ডিউটির মধ্যে এসব করছেন, তা নিয়ে প্রশ্ন ওঠে।

আরও পড়ুন - Google Map Tips: গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে জলাশয়ে পড়লেন যাত্রীরা! তারপর?

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Viral News: গসিপ বেচেই লাখপতি! প্রতিবেশীর গোপন কথা বিক্রি করে ২ বাড়ির মালিক ৬৭ বছরের বৃদ্ধা
গসিপ বেচেই লাখপতি! প্রতিবেশীর গোপন কথা বিক্রি করে ২ বাড়ির মালিক ৬৭ বছরের বৃদ্ধা
Viral News: বাবা-মেয়ে দু’জনই পাইলট, রেডিওয় হঠাৎ সংযোগ, কথা হল রিচার্জ প্ল্যান নিয়ে, অডিও ক্লিপ ভাইরাল
বাবা-মেয়ে দু’জনই পাইলট, রেডিওয় হঠাৎ সংযোগ, কথা হল রিচার্জ প্ল্যান নিয়ে, অডিও ক্লিপ ভাইরাল
Viral News: গা চুলকে দেওয়ার ব্যবসা, মাসে ১৪ লক্ষ টাকা আয়, অভিনব বিজনেস আইডিয়া জীবন বদলে দিল এই যুবকের…
গা চুলকে দেওয়ার ব্যবসা, মাসে ১৪ লক্ষ টাকা আয়, অভিনব বিজনেস আইডিয়া জীবন বদলে দিল এই যুবকের…
Lightning Viral Video: সটান পায়ের উপর বাজ পড়ল, দাঁতের ডাক্তারের কাছে যাচ্ছিলেন যুবক, তার পর…ভিডিও ভাইরাল
সটান পায়ের উপর বাজ পড়ল, দাঁতের ডাক্তারের কাছে যাচ্ছিলেন যুবক, তার পর…ভিডিও ভাইরাল

ভিডিও

Suvendu Adhikari :
Nandigram- Rejinagar By Election 2026। ৬ অক্টোবর রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভার উপ নির্বাচন
Supreme Court on TMC: বিলবোর্ড কাণ্ডে 'কালীঘাট তৃণমূল'-র আবেদনে সাড়া দিল না সর্বোচ্চ আদালত
Delhi Building Collapse: দিল্লির বিল্ডিং-বিপর্যয়,৭ পড়ুয়ার মৃত্যু! ঘটনায় গ্রেফতার PG বিল্ডিংয়ের মালিক
Suvendu Adhikari | পুজো অনুদান ঘোষণা করতে গিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী। Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
District News: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
SBI Recruitment : ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
Air India Express Flight : বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Embed widget