এক্সপ্লোর

Viral News: ৫ টাকার পার্লে জি বিস্কুট এখানে বিক্রি হচ্ছে ২৪০০ টাকায় ! খাবার নিয়ে চলছে কালোবাজারি ! ভয়ঙ্কর তথ্য প্রকাশ্যে

Parle-G Biscuit Price in Gaza: এক্স পোস্টে সেই ব্যক্তি মহম্মদ জাওয়াদ লেখেন, 'আমি অবশেষে রভিফকে তাঁর পছন্দের বিস্কুট কিনে দিলাম। আর দাম যদিও ১.৫ ইউরো থেকে লাফিয়ে হয়ে গিয়েছে ২৪ ইউরো।

Gaza Viral Post: ভারতে যে বিস্কুটের দাম ৫ টাকা, তাই বিক্রি হচ্ছে ২৪০০ টাকায় ! খাবার নিয়ে চরম কালোবাজারি ! নিত্যদিনের খাবারের টাকা জোগাড় করাই দুঃসাধ্য হয়ে উঠেছে মানুষের কাছে। এই দেশের করুণ অবস্থার চিত্র আরও স্পষ্ট হল একটি ভাইরাল পোস্টে। ৫ টাকার বিস্কুট (Parle-G BIscuit) এখন এই দেশের মানুষের কাছে বিলাসিতা। যুদ্ধবিধ্বস্ত গাজা (Viral News) থেকে একটি পোস্ট সম্প্রতি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে যেখানে এক বাবা তাঁর সন্তানকে কোলে করে নিয়ে বসে আছেন আর তাঁর সামনে ছড়ানো অনেকগুলি পার্লে জি বিস্কুটের প্যাকেট। পোস্টের ক্যাপশন থেকেই জানা যায় যে একটা পার্লে জি বিস্কুটের দাম হয়ে গিয়েছে ২৪০০ টাকা।

২০২৩ সালের অক্টোবর মাস থেকে ইজরায়েল ও হামাসের মধ্যে সংঘাত শুরু হয়। আর তারপর থেকে ভৌগোলিক ও অর্থনৈতিক দিক থেকে অবরূদ্ধ ক্ষেত্র হয়ে উঠেছে গাজা। যুদ্ধবিধ্বস্ত এই দেশ থেকে সম্প্রতি একটি ভাইরাল পোস্ট অনেক ভারতীয়দের অবাক করেছে। গাজার এক বাসিন্দা মহম্মদ জাওয়াদ, শেয়ার করেছেন যে তিনি ২৩৪২ টাকারও বেশি দামে একটি পার্লে জি বিস্কুটের প্যাকেট কিনেছেন। এক প্যাকেট পার্লে জি বিস্কুটের দাম ২৪ ইউরো।

এক্স পোস্টে সেই ব্যক্তি মহম্মদ জাওয়াদ লেখেন, 'আমি অবশেষে রভিফকে তাঁর পছন্দের বিস্কুট কিনে দিলাম। আর দাম যদিও ১.৫ ইউরো থেকে লাফিয়ে হয়ে গিয়েছে ২৪ ইউরো, কিন্তু এর পরেও রভিফকে তাঁর পছন্দের বিস্কুটের ব্যাপারে না করতে পারলাম না'। অর্থাৎ তাঁর মতে আগে এই বিস্কুটের দাম ছিল ১৪৬ টাকা আর তা এখন হয়ে গিয়েছে ২৩৪২ টাকা।

ফলে এই ভাইরাল পোস্ট থেকে যুদ্ধবিধ্বস্ত গাজার করুণ অবস্থার কথা স্পষ্ট জানা যায়। গাজার ক্রমবর্ধমান সঙ্কটের চিত্র ফুটে উঠেছে এখানে। মৌলিক চাহিদার জিনিস, সাধারণ খাবারও সেখানে বহুমূল্য হয়ে উঠেছে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গিয়েছে দাম। এই বছরের ২ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত প্যালেস্তিনীয় এই ভূখণ্ড সম্পূর্ণ অবরুদ্ধ ছিল। পরে আন্তর্জাতিক চাপের মুখে পড়ে কয়েকটি ট্রাককে দেশের ভিতরে ঢুকতে দেওয়া হয়। কিন্তু সাহায্য যখন আসে, তখন তা সীমিত এবং প্রায়ই অপর্যাপ্ত। আর এই অভাবের কারণে কালোবাজারি মাথাচাড়া দিয়ে উঠেছে। খাদ্যপণ্য যা ত্রাণ হিসেবে পাঠানো হয় তাই মাত্রাছাড়া দামে বিক্রি হচ্ছে গাজায়। পার্লে-জি বিস্কুটের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। এক কেজি চিনির দাম গাজায় চলছে ৫ হাজার টাকা আর আলুর দাম ২ হাজার টাকা।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget