এক্সপ্লোর

Indigo: মুম্বই থেকে কলকাতাগামী বিমানে যুবককে চড় সহযাত্রীর; তারপর থেকেই নিখোঁজ যুবক ! হা-হুতাশ পরিবারে

IndiGo passenger Missing: মুম্বই থেকে কলকাতাগামী ইন্ডিগো বিমানে সহযাত্রীর কাছে চড় খাওয়ার পর থেকে অসমের কাছাড় জেলার এক যুবককে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

মুম্বই থেকে কলকাতাগামী ইন্ডিগো বিমানে সহযাত্রীর কাছে চড় খাওয়ার পর থেকে অসমের কাছাড় জেলার এক যুবককে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। উদ্বেগজনক পরিস্থিতিতে তাঁকে পাওয়া যাচ্ছে না। আর এই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে নেটিজেনদের মধ্যে। বিমান সফরের সময় যাত্রীদের নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্য সহায়তা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে।

নিখোঁজ এই যুবকের নাম জানা গিয়েছে হোসেন আহমেদ মজুমদার। তিনি মুম্বই থেকে দক্ষিণ অসমে কাটিগোড়া শহরে তাঁর নিজের বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন। মুম্বইয়ের একটি জিমে কাজ করেন তিনি, কলকাতা থেকে একটি সংযোগকারী বিমানে তাঁর ওঠার কথা ছিল। তবে তিনি সেই বিমানে অসমে পৌঁছাননি, তাঁর ফোনও বন্ধ। ধারণা করা হচ্ছে যে মুম্বইতেই তাঁকে ফেলে রাখা হয়েছে। এই যুবকের অস্বাভাবিক নিখোঁজ হওয়াকে ঘিরে চাঞ্চল্য দানা বেঁধেছে।

বিমান যখন মাঝ আকাশে সেই সময় একটি বাক-বিতণ্ডার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে হোসেন আহমেদ মজুমদার নামের এই ব্যক্তি রীতিমত ভয় পেয়ে রয়েছেন, বিমানের পরিচারিকারা তাঁকে তাঁর আসনে নিয়ে যাচ্ছেন। আর এই সময়েই এক সহযাত্রী তাঁকে হঠাৎ থাপ্পড় মারেন। এর ফলে ক্রু সদস্য ও অন্যান্য যাত্রীরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখান। সেই ব্যক্তিকে তিরস্কার করেন সকলে। সম্ভবত অনেকেই মনে করছেন বিমান ওড়ার সময় তিনি কোনও কারণে আতঙ্কিত হয়ে থাকতে পারেন।

শিলচর বিমানবন্দরে তাঁর অপেক্ষায় থাকা পরিবারের সদস্যরা অবাক হয়ে যান কারণ সেই যুবক বিমান থেকে নামেননি। তাঁর আত্মীয় জুবাইরেল ইসলাম মজুমদার জানান যে শিলচরের বিমানে তাঁকে খুঁজে না পেয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়, বিমানবন্দরের কাছে উধারবন্দ থানাতেও যাওয়া হয়। কিন্তু কোনওভাবেই তাঁর অবস্থান সম্পর্কে স্পষ্ট তথ্য জানা যাচ্ছে না। হোসেনের বাবা আবদুল মান্নান মজুমদার যিনি বর্তমানে ক্যানসারে আক্রান্ত, অত্যন্ত মুষড়ে পড়েছেন ছেলের নিখোঁজ হওয়ার কথা শুনে।   

ইতিমধ্যেই ইন্ডিগো বিমান সংস্থার পক্ষ থেকে এক্স হ্যান্ডলে জানানো হয়েছে, ‘আমাদের একটি ফ্লাইটে শারীরিক সংঘর্ষের ঘটনা সম্পর্কে আমরা অবগত। এই ধরনের অবাধ্য আচরণ সম্পূর্ণরূপে বর্জনীয়। আমাদের ক্রু সদস্যরা প্রতিষ্ঠিত স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অনুসারে কাজ করেছে। জড়িত ব্যক্তিকে অবাধ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং পৌঁছানোর পর নিরাপত্তা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।’

বিধাননগর পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে যে মুম্বই থেকে কলকাতাগামী ফ্লাইট 6E-138-এ হোসেন আহমেদ মজুমদারকে চড় মারেন হাফিজুল রহমান নামের এক ব্যক্তি। তাঁকে অবাধ্য চিহ্নিত করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে তাঁর বিরুদ্ধে। 

সেরা শিরোনাম

Shashi Tharoor News: ভুল ইংরেজি লিখলেন শশী তারুর? মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে? শোরগোল নেটদুনিয়ায়
ভুল ইংরেজি লিখলেন শশী তারুর? মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে? শোরগোল নেটদুনিয়ায়
Viral Video: 'বাইক থামাতে বলেছিল' না থামাতেই ধাক্কা, মহিলা Biker-কে সজোরে ধাক্কা গাড়ির, Viral Video নিয়ে তোলপাড়
'বাইক থামাতে বলেছিল' না থামাতেই ধাক্কা, মহিলা Biker-কে সজোরে ধাক্কা গাড়ির, Viral Video নিয়ে তোলপাড়
Gujarat Alchhol Seized: ‘ড্রাই স্টেট’ গুজরাতে অ্যাম্বুল্যান্সে মদপাচার, দরজা খুলে হতবাক পুলিশ
‘ড্রাই স্টেট’ গুজরাতে অ্যাম্বুল্যান্সে মদপাচার, দরজা খুলে হতবাক পুলিশ
Viral Video: রিল বানানোর নেশায় ভয়ঙ্কর কাণ্ড! নদীতে SUV নিয়ে ঢুকলেন যুবকরা, মাঝজলে আটকে গাড়ি
রিল বানানোর নেশায় ভয়ঙ্কর কাণ্ড! নদীতে SUV নিয়ে ঢুকলেন যুবকরা, মাঝজলে আটকে গাড়ি

ভিডিও

Kunal Ghosh: “ওরা হাঁড়িকাঠ পেতে রেখেছে, আমরা গলা রাখলাম কেন?”, ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণাল ঘোষের
Kalyan Banerjee: এবার সুপ্রিম কোর্টে Mamata Banerjee, কী বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? | ABP Ananda
Nandigram News:
Kalyan Banerjee |
Nandigram Bye Election | নন্দীগ্রাম উপনির্বাচনে ভোটযুদ্ধে রইল না Mamata Banerjee-এর দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget