এক্সপ্লোর

Kshama Bindu: নিজেকে বিয়ের বর্ষপূর্তি, প্রথম বছরের বিবাহ বার্ষিকী কীভাবে উৎযাপন করলেন ক্ষমা?

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজেকেই বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে একটি রিলও পোস্ট করেছেন তিনি। যেখানে বিয়ের থেকে শুরু করে তারপরের বেশ কিছু মুহূর্ত শেয়ার করেছেন তিনি।

কলকাতা: বহু চর্চিত সেই মেয়েকে মনে আছে? ভাদোদরার ক্ষমা বিন্দু (Kshama Bindu) ! নিজেকেই বিয়ে করে স্যোশাল মিডিয়ায় (Social Media) রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিলেন ক্ষমা বিন্দু। এসেছিলেন সংবাদের শিরোনামেও। আজ সেই বিয়ের এক বছর। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজেকেই বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে একটি রিলও পোস্ট করেছেন তিনি। যেখানে বিয়ের থেকে শুরু করে তারপরের বেশ কিছু মুহূর্ত শেয়ার করেছেন তিনি। রয়েছে কিছু কলকাতার ক্লিপিংও। যা দেখে স্পষ্ট কিছুদিন আগেই কলকাতা সফরে এসেছিলেন ক্ষমা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kshama Bindu (@kshamachy)

চলছে প্রাইড মানথ। এরই মধ্যে ফের আরও একবার সংবাদের শিরোনামে তিনি। নিজেকেই নিজে ভালবেসে যে তিনি গর্বিত তা আরও একবার প্রকাশ করলেন স্যোশাল সাইটে।  নিজেকে ভালোবেসে, নিজের সঙ্গে বাঁচা। এই মন্ত্রেই বিশ্বাস করেন ক্ষমা বিন্দু (Kshama Bindu)। গুজরাতের ভাদোদরার (Vadodara) মেয়ে ক্ষমা নিজেই নিজেকে বিয়ে করবেন বলেছিলেন। আগে থেকেই শুরু হয়েছিল প্রস্তুতি। পূর্ব নির্ধারিত সূচি মেনেই ২০২২-এর ৯ জুন বিয়ে সারলেন তিনি। কনের সাজে সেজেছিলেনে ক্ষমা বিন্দু। মেহেন্দি, গায়ে হলুদ, সাতপাকে ঘোরা থেকে সিঁদুর দান! সবই হয়েছিল। কিন্তু, ছিলেন না কোনও পাত্র। কারণ সোলোগামি (Sologamy) করেছেন তিনি। অর্থাৎ নিজেই নিজেকে বিয়ে করেছেন। শোনা গিয়েছিল ভারতে এই প্রথম কেউ এমন পদক্ষেপ নিলেন। গায়ে হলুদপর্ব, মেহেন্দি থেকে শুরু করে বাকি সব প্রথাই পালিত হয় বাড়িতে। ইন্সটাগ্রামে সেই ছবিও শেয়ার করেন ক্ষমা বিন্দু (Kshama Bindu)।                                           

ক্ষমার সিদ্ধান্ত নিয়ে চলেছিল বিস্তর বিতর্ক। কেউ বলেছিলেন কেবল স্যোশাল মিডিয়ায় পরিচিতি পেতেই এই কাজ। কেউ আবার ক্ষমার সিদ্ধান্তে বাহবা দিয়ে বলেছিলেন এভাবেই ভালবাসা উচিৎ নিজেকে। অনেকে আবার ক্ষমার পথই অনুসরণ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। সবমিলিয়ে গতবছর বহুল চর্চিত ইস্যুগুলোর অন্যতমা ছিলেন ক্ষমা। আজ তারই বর্ষপূর্তি। 

আরও পড়ুন: Starbucks Coffee: স্টারবাকসে বসে জোম্যাটোতে কফি অর্ডার, ৪০০ টাকার কফি এল ১৯০ টাকায়!

সেরা শিরোনাম

Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP
CJP Protest Delhi News : বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা | ABP Ananda
CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget