এক্সপ্লোর

Madhya Pradesh News: দোকান থেকে ২.৪৫ লক্ষ টাকা চুরি, ক্ষমা চেয়ে চিঠি রেখে গেল চোর; কষ্টের কথা পড়ে অবাক দোকানি

Theft News: খারগোনে জেলার কোতোয়ালি থানার অধীনস্থ জমিদার মহল্লায় জুজার আলি বোহরা নামের এক ব্যক্তির দোকান থেকেই চুরি যায় ২.৪৫ লক্ষ টাকা। রবিবার মাঝরাতে এই ঘটনা ঘটেছে।

মধ্যপ্রদেশ: অদ্ভুত এক চুরির কীর্তি ! দোকান থেকে ২.৪৫ লক্ষ টাকা চুরির পরে সেই দোকানের সামনেই একটি বড়সড় চিঠি লিখে রেখে গিয়েছিল চোর। সেই চিঠি পড়ে অবাক দোকানি। কষ্টে চোখে জল এসেছিল তাঁর। মধ্যপ্রদেশের খারগোনে জেলায় (Madhya Pradesh News) ঘটেছে এই ঘটনা। রামনবমীর দিন এই চুরি হয় এবং সেই চিঠিতে চোর লিখে জানায় যে, কীভাবে ঋণজর্জর হয়ে কষ্টে দিন কাটাতে হচ্ছে তাঁকে, রোজদিন তাঁর বাড়িতে হানা (Theft News) দিচ্ছে পাওনাদারেরা। একইসঙ্গে চিঠিতে সেই ব্যক্তি এও জানিয়েছেন যে এই টাকা তিনি আগামী ৬ মাসের মধ্যেই ফেরত দিয়ে দেবেন। সোমবার এমনটাই জানিয়েছে খারগোনে জেলার পুলিশ।

খারগোনে জেলার কোতোয়ালি থানার অধীনস্থ জমিদার মহল্লায় জুজার আলি বোহরা নামের এক ব্যক্তির দোকান থেকেই চুরি যায় ২.৪৫ লক্ষ টাকা। রবিবার মাঝরাতে এই ঘটনা ঘটতেই পুলিশের কাছে খবর যায় এবং সঙ্গে সঙ্গে কোতোয়ালি থানার সহকারী সাব-ইনস্পেক্টর আরশাদ খান ঘটনাস্থলে পৌঁছান।

আরশাদ খান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'একটি টাইপ করা চিঠি রেখে গিয়েছিল সেই চোর যেখানে দোকানিকে জুজার ভাই নামে উল্লেখ করেছিলেন সেই ব্যক্তি। দোকানি জানিয়েছেন যে তিনবি একটি ব্যাগের মধ্যে ২.৮৪ লক্ষ টাকা রাখা ছিল দোকানে, এর মধ্যে ২.৪৫ লক্ষ টাকা চুরি গিয়েছে, বাকি ৩৮ হাজার টাকা রাখাই ছিল। এই চিঠিতে অপরাধী ব্যক্তি এই কাজের জন্য ক্ষমাও চেয়েছেন।'

সাব ইনস্পেক্টর আরশাদ খান আরও জানান যে সেই ব্যক্তি চিঠিতে জানিয়েছেন যে তিনি কাছেপিঠেই থাকেন। তাঁর অনেক ঋণ হয়ে গিয়েছে, প্রতিনিয়ত পাওনাদারেরা এসে তাঁকে হুমকি দিয়ে যাচ্ছেন। তাঁর চুরি করা ছাড়া কোনও উপায় ছিল না অনিচ্ছা থাকলেও। সেই ব্যক্তি জানিয়েছেন যে তাঁর যেটুকু টাকা দরকার ছিল শুধু সেটুকুই তিনি নিয়েছেন, বাকিটা রেখে দিয়েছেন। বাকি টাকা তিনি ৬ মাসের মধ্যেই ফেরত দেবেন এবং সেই দোকানি চাইলে তাঁকে পুলিশের হাতে ধরিয়েও দিতে পারেন।

চিঠিতে অপরাধী ব্যক্তি স্পষ্টই লেখেন যে ৩-৪ দিন আগে জুজার ভাইকে তিনি দোকানে বসে অনেক টাকা গুণতে দেখেছেন। সেই সময়য় থেকেই তাঁর উপর নজর ছিল এই ব্যক্তির। আর রবিবার রাতে সুযোগ বুঝে তিনি চুরি করেন দোকান থেকে। এই চিঠিতে লেখা সমস্ত কথা অক্ষরে অক্ষরে সত্য বলে দাবি করেছেন সেই ব্যক্তি এবং নিচে এও লিখেছেন যে তাঁর এই মুহূর্তে দাঁড়িয়ে চুরি করা ছাড়া কোনও উপায় ছিল না।  

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget