এক্সপ্লোর

Viral Video: ফ্লাইওভারের নিচের কংক্রিট বিম ভেঙে পড়ল গাড়ির উপর ! ভয়ঙ্কর দুর্ঘটনা মুম্বইতে

Mumbai Flyover: ভিডিয়োতে দেখা যাচ্ছে সেই গাড়িটির উইন্ডস্ক্রিনের কাচ ভেঙে ঢুকে গিয়েছে একটি বিরাট মাপের কংক্রিটের বিম।

Mumbai News: মারাত্মক দুর্ঘটনা মুম্বইতে ! সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ভিডিয়ো। নির্মীয়মাণ ফ্লাইওভারের নিচ দিয়ে যাওয়ার সম সেই ফ্লাইওভারের নিচ থেকে একটি কংক্রিটের বিম সোজা ভেঙে পড়ে একটি গাড়ির উপরে এবং সেই গাড়ির (Car Accident) উইন্ডস্ক্রিন ভেঙে চৌচির হয়ে যায়। মহারাষ্ট্রের বুকে ভয়ানক দুর্ঘটনা। ভিডিয়ো (Viral Video) থেকে বোঝা যায়নি এই ঘটনা ঠিক কবে ঘটেছে। তবে ভাইরাল এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এবিপি লাইভ বাংলা।

রেডিটে এই ভিডিয়ো শেয়ার করা হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে একটি গাড়ির পাশে পুলিশ সহ আরও বেশ কয়েকজন দাঁড়িয়ে আছেন। সেই গাড়িটির উইন্ডস্ক্রিনের কাচ ভেঙে ঢুকে গিয়েছে একটি বিরাট মাপের কংক্রিটের বিম। এই ভিডিয়োর শুরুতে দেখা যায় গাড়িটির চালক দরজা বন্ধ করছেন এবং গাড়ি থেকে বেরিয়ে সামনে আসছেন যেখানে একজন পুলিশ দাঁড়িয়েছিলেন।

সেই গাড়িতেই সম্ভবত যাচ্ছিলেন এক প্রবীণ মহিলা কাছেই দাঁড়িয়েছিলেন, সেই ভেঙেচুরে যাওয়া গাড়িটির দিকে তাকিয়ে ছিলেন। সেই গাড়িটির ছবি তুলতে থাকেন গাড়িচালক এবং পুলিশ দুজনেই। আর সেই ক্যামেরা খানিক উপরে তুলতেই দেখা যায় ফ্লাইওভারের নিচের একটি অংশ খসে গিয়েছে আর সেটাই এসে ঢুকে গিয়েছে গাড়ির উইন্ডস্ক্রিন ভেঙে।

এই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে যে এই দুর্ঘটনা ঘটেছে মীরা রোডের কাছে মুম্বই মেট্রো প্রকল্পের অধীনে নির্মিত এই ফ্লাইওভার জড়িয়ে রয়েছে এই ঘটনায়। পোস্ট দেখে জানা যায়, ফ্লাইওভারের নিচ দিয়ে যাচ্ছিল গাড়িটি আর তখনই সেখান থেকে এই কংক্রিটের বিম খসে পড়ে। গাড়িচালক প্রাণে বেঁচে যান খুব অল্প জায়গা দিয়ে গাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন তিনি।

রেডিটে মুহূর্তের মধ্যে এই ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। অনেকেই এই দৃশ্য দেখে এর সঙ্গে হলিউডের জনপ্রিয় অ্যাকশন ছবি 'ফাইনাল ডেস্টিনেশন'-এর তুলনা করেছেন। একজন লিখেছেন, 'এটা আদপেই ভয়ানক। যেন মনে হচ্ছে এটি ফাইনাল ডেস্টিনেশন ফিল্ম'। অনেকে আবার লিখেছেন, 'মার্কিন মুলুকে এর জন্য গাড়িচালক মামলা করতে পারতেন এবং লক্ষ লক্ষ টাকা ক্ষতিপূরণ পেতেন। কিন্তু এখানে মামলা করা যাবে না, বরং নিজের পকেট থেকে টাকা দিয়ে আপনাকে গাড়ি সারাতে হবে।' আরেকজন নেটিজেন রেডিটে লিখেছেন, 'গাড়িচালক কি এই ফ্লাইওভারের কন্ট্রাক্টরের বিরুদ্ধে খুনের চেষ্টার মর্মে মামলা দায়ের করতে পারেন না ? আমি জানি এটা একটা দুর্ঘটনা কিন্তু এখানে দায় রয়েছে কন্ট্রাক্টরের'।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral Video: রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget