এক্সপ্লোর

Career Advice: হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন

AI Interview Preparation: চাকরি হারিয়ে হাতড়ে বেড়াচ্ছিলেন যুবক। নতুন চাকরি পেতে সাহায্য় করল AI.

নয়াদিল্লি: হঠাৎ করেই চাকরি চলে গিয়েছিল। তার পর বসেছিলেন দীর্ঘ পাঁচ মাস। সেই সময় হতাশায় ডুবে যেতেই পারতেন। কিন্তু যুবকের সহায় হয় AI. চাকরির ইন্টারভিউয়ে যাতে উতরে যেতে পারেন ওই যুবক, তার জন্য তাঁকে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়। শেষ পর্যন্ত বার্ষিক ১.৫ কোটি টাকা বেতনের চাকরি পেলেন ওই যুবক। কোনও গল্পগাথা নয়, বাস্তবে এমনটাই ঘটেছে। (AI Interview Preparation)

নিজের চাকরি পাওয়ার অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন ওই যুবক। Reddit-এ তাঁর ইউজার নেম kml3141. নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানিয়েছেন, ১০ বছর ধরে একটি সংস্থায় কাজ করছিলেন তিনি। তিন-তিন বার পদোন্নতিও হয়। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মাথায় আকাশ ভেঙে পড়ে তাঁর। আগাম কোনও ইঙ্গিত ছাড়া হঠাৎই চাকরি চলে যায় তাঁর। (Career Advice)

আরও পড়ুন: 'প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কাজটা করেননি, নতুন মুখ্যমন্ত্রী সেই কাজটা করছেন', আর জি কর কাণ্ডে বিচার পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী রত্না দেবনাথ

ওই যুবক জানিয়েছেন, নতুন চাকরি পেতে পর পর ইন্টারভিউ দেন তিনি। কিন্তু প্রত্যেক বারই প্রত্যাখ্যান জোটে। কিছু ক্ষেত্রে ইন্টারভিউ বাতিল হয়ে যায়। ভিতরে ভিতরে শূন্যস্থান পূরণ করে নেয় সংস্থাগুলি। সেই আবহে AI-এর দ্বারস্থ হন তিনি। কোন চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন, তা জানান AI-কে। তাতেই তাঁকে সাহায্য় করতে শুরু করে AI. যে সংস্থায় ইন্টারভিউ দিতে যাচ্ছেন, যাঁরা তাঁর ইন্টারভিউ নেবেন, তাঁদের সম্পর্কে নানা তথ্য দিয়ে সাহায্য় করে। সম্ভাব্য প্রশ্নমালা সাজিয়ে দেওয়া থেকে কোন প্রশ্নের উত্তর কী ভাবে দিতে হবে, তাও বোঝায়। কতটা বলা উচিত, কোথায় থামা উচিত, তাও বোঝাতে শুরু করে AI. 

আরও পড়ুন: খাবার পরিবেশনে দেরি, বৌদির মাথা কেটে নিল দেওর, ভয়ঙ্কর ঘটনা বিহারে

AI-এর কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে এর পর একটি সংস্থায় ইন্টারভিউ দিতে যান ওই যুবক। ভাল ভাবেই ইন্টারভিউ-তে উতরে যান তিনি। বার্ষিক ১৫৫০০০ ডলার বেতন, ১৫ শতাংশ বোনাস এবং অন্য সুযোগ সুবিধা-সহ চাকরির প্রস্তাব আসে তাঁর কাছে। অফিসে যাওয়ার বাধ্য়বাধকতাও ছিল না। বাড়ি থেকেও কাজ চালিয়ে যাওয়ার সুযোগ ছিল। শেষ পর্যন্ত ওই চাকরিতেই যোগ দেন তিনি। ওই যুবক জানিয়েছেন, বেতন নিয়ে দর কষাকষির সুযোগ ছিল তাঁর। কিন্তু আগের সংস্থায় যে বেতন পেতেন, নতুন সংস্থার প্রস্তাবিত বেতন ছিল অনেকটাই বেশি। তাই তিনি আর দরাদরিতে যাননি।

নিজের অভিজ্ঞতা থেকে ওই যুবক জানিয়েছেন, অধ্যাবসায় এবং মানসিক দৃঢ়তার গুরুত্ব এখন বুঝতে পারছেন তিনি। চাকরির খোঁজে হন্যে হয়ে ঘুরছেন যাঁরা, তাঁদের সাহস জুগিয়েছেন। পেশাগত ক্ষেত্রে, বিশেষ করে চাকরির প্রস্তুতিতে AI-এর ব্যবহারের উপর জোর দিয়েছেন তিনি।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Advertisement

ভিডিও

Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের
Bhatpara News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা, ঠকিয়ে বাড়ি দখল, অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget