এক্সপ্লোর

Madhya Pradesh: দিদির শেষকৃত্যের সময়ে ওই চিতার আগুনেই ঝাঁপ দিলেন ভাই! চরম সিদ্ধান্তে শোকস্তব্ধ পরিবার

Madhya Pradesh Death News: খুড়তুতো বোনের মৃত্যুতে কী কারণে এমন চরম পদক্ষেপ নিলেন ওই কিশোর, তা এখনও অজানা। 

ভোপাল: মর্মান্তিক ঘটনায় হতচকিত পরিবার। এমনটা যে কখনও হতে পারে তা কল্পনাও করতে পারেনি পরিবার। দিদির অন্ত্যোষ্টি (Funeral) চলার সময় সেই চিতার আগুনেই (Fire) ঝাঁপ দিলেন ভাই। এমন ঘটনার পর শোকস্তব্ধ পরিবার-পরিজন থেকে এলাকবাসীও। 

ঠিক কী ঘটেছে? 

সোমবার পুলিশ (Police) জানিয়েছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) সাগর জেলায় ১৮ বছর বয়সি একটি ছেলে তাঁর খুড়তুতো দিদির শেষকৃত্য চলাকালীন সেই চিতার আগুনেই ঝাঁপ দেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায়। বাহেরিয়া থানার সীমানার অন্তর্গত মাঝগুয়া গ্রামের এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যও ছড়িয়েছে। খুড়তুতো বোনের মৃত্যুতে কী কারণে এমন চরম পদক্ষেপ নিলেন ওই কিশোর, তা এখনও অজানা। 

বাহেরিয়া থানার ইনচার্জ দিব্যা প্রকাশ ত্রিপাঠী জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই কিশোরের ২১ বছর বয়সি খুড়তুতো বোন নিখোঁজ হয়ে যায়। সে কিছু শাকসবজি আনতে একটি বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। কিন্তু এরপর তিনি আর ফেরেন না বাড়িতে। অনেকক্ষণ না ফেরায় সন্দেহ হয় পরিবারের। সঙ্গে সঙ্গেই খোঁজ করতে শুরু করে তাঁরা। এরপর একটি কুঁয়ো থেকে তাঁর দেহ উদ্ধার হয়।                                     

আরও পড়ুন, হোমওয়র্ক না করার শাস্তি! একরত্তি মেয়েকে হাত-পা বেঁধে শুইয়ে রাখা হল গরম ছাদে, ভিডিও দেখে তৎপর পুলিশ

সেই সময় পরিবারের তরফ থেকেই পুলিশকে খবর দেওয়া হয়। খুড়তুতো দিদির মৃত্যুর খবর পেয়ে প্রায় ৪৩০ কিলোমিটার দূর থেকে মৃতার বাড়িতে নিজের মোটরবাইক নিয়ে আসেন করণ (১৮)।  কিন্তু শুক্রবার সন্ধ্যায় দিদির শেষকৃত্যের সময়, করণ জ্বলন্ত চিতায় ঝাঁপ দিয়েছিলেন বলে অভিযোগ। 

যদিও উপস্থিত পরিবারবর্গ ও গ্রামবাসীরা সঙ্গে সঙ্গেই তাঁকে ওই জলন্ত চিতা থেকে টেনে নিয়ে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় তাঁর, পুলিশ সূত্রে এমনটাই খবর। এই ঘটনা নিয়ে একটি মামলাও দায়ের হয়েছে এবং ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে খবর। 

সেরা শিরোনাম

Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...

ভিডিও

Baruipur News: পুলিশ প্রশাসনের ওপর পুরো ভরসা আছে: নিহত নাবালিকার বাবা
Baruipur News: বারুইপুরকাণ্ডে সুজন চক্রবর্তী-সহ চারজন সিপিএম নেতার বিরুদ্ধে অভিযোগ
Baruipur News: বারুইপুরে গণপিটুনি, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে গ্রেফতার ২০
Baruipur News |
Baruipur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget