এক্সপ্লোর

World’s Largest Active Volcano: ৪০ বছর ঘুমের পর জেগে উঠল আগ্নেয়গিরি, বইছে লাভার স্রোত, ছাইয়ে ঢাকছে দ্বীপ

Mauna Loa: মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিকাল সার্ভে জানিয়েছে হাওয়াইয়ের স্থানীয় সময় সাড়ে ১১টা নাগাদ এই অগ্ন্যুৎপাত শুরু হয়। 

নয়া দিল্লি: প্রায় ৪০ বছর অতিক্রান্ত। উপদ্রবহীন জীবন কাটছিল এই দ্বীপবাসীর। আচমকাই বিস্ফোরণের আওয়াজ। যুদ্ধ কিংবা বড় কোনও অঘটনের সম্ভাবনা তো নেই! তবে? কীসের আওয়াজ, বাইরে ও কীসের আলো?                                                

জেগে উঠেছে আগ্নেয়গিরি মাওনা লোয়া। বিশ্বের বৃহত্তম সক্রিয় আগ্নেয়গিরির তকমা ছিল তারই কাছে। তবে শেষবার জেগে উঠেছিল ১৯৮৪ সালে। তারপর থেকে ঘুমন্তই ছিল এই আগ্নেয়গিরিটি। ফের রবিবার রাতে জেগে উঠল আগ্নেয়গিরি। মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিকাল সার্ভে জানিয়েছে হাওয়াইয়ের স্থানীয় সময় সাড়ে ১১টা নাগাদ এই অগ্ন্যুৎপাত শুরু হয়।                                         

এরপর ওই আগ্নেয়গিরি দিয়ে গলিত লাভা বেরিয়ে আসতে থাকে। তবে এখনও পর্বতের উপরিভাগেই দেখা যাচ্ছে এই লাভার স্রোত। এখনও নিম্নগামী হয়ে ওঠেনি। ফলে বিপদসীমার ওপরেই রয়েছে ওই এলাকাবাসী। যদিও ইতিমধ্যেই দ্বীপপুঞ্জের বাতাসে মিশেছে আগ্নেয়গিরির ছাই। এছাড়াও ছাইয়ের তন্তুও। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় লাভার কিছু অংশ বাতাসে মিশে এই ধরনের তন্তু তৈরি করে। 

তবে দ্বীপবাসীদের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। হাওয়াইয়ের ন্যাশনাল ওয়েদার সার্ভিস বিগ আইল্যান্ডে স্থানীয় সময় সকাল ১০টা পর্যন্ত অ্যাশফল অ্যাডভাইজরি জারি করেছে। ওয়াকিবহাল মহলের মত, যে ছাই জমে এক চতুর্থাংশ ইঞ্চি অবধি হতে পারে। শ্বাসকষ্ট হয় এমন ব্যক্তিদের বাড়ির ভিতরেই থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। বাকিদের ক্ষেত্রে মাস্ক পরতে বলা হয়েছে।                                    

সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঘুমন্ত আগ্নেয়গিরির জেগে ওঠার ভিডিও-                          

 

আরও পড়ুন, সপ্তাহে ৪ দিন কাজ, ৩ দিন ছুটি! নয়া নিয়মে চুক্তি সই করল একাধিক সংস্থা

সেরা শিরোনাম

Viral Video: মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Embed widget