এক্সপ্লোর

Rice ATM: কার্ড ঢোকালেই মিলবে চাল! ভারতের প্রথম রেশন ATM এই শহরে

Odisa Rice ATM: এক একজন উপভোক্তা রেশন কার্ড ব্যবহার করে পাবেন ২৫ কেজি চাল

কলকাতা: ঠিক যেন এটিএম। তবে নগদের বদলে মিলবে চাল। নম্বর দিতে হবে। বায়োমেট্রিক অথেন্টিকেশন করতে হবে। তারপর বোতাম টিপলেই মিলবে চাল। এমন ব্যবস্থা চালু হল ওড়িশার ভুবনেশ্বরে। দাবি করা হচ্ছে, ভুবনেশ্বরে চালু হওয়া এই Rice ATM- ভারতে প্রথম। বৃহস্পতিবার ওড়িশার খাদ্যমন্ত্রী ক্রুষ্ণা চন্দ্র পাত্র এদিন এই Rice ATM-এর উদ্বোধন করেন। 

মঞ্চেশ্বরে এই যন্ত্রটি বসানো হয়েছে। গণবন্টন ব্যবস্থা আরও ভাল করার লক্ষ্য়েই এই কাজ বলে জানানো হয়েছে। 

কীভাবে পাওয়া যাবে চাল?
যাঁদের রেশন কার্ড রয়েছে তাঁরা এই এটিএম থেকে চাল পাবেন। এক একজন ২৫ কেজি করে চাল পাবেন। একটি টাচস্ক্রিন ডিসপ্লে-তে রেশন কার্ড নম্বর দিতে হবে। তার আগে হবে বায়োমেট্রিক অথেন্টিকেশন। 

রেশন তুলতে গেলে দীর্ঘক্ষণ ধরে লাইন দিতে হয়, এটাই চেনা ছবি। সাধারণত যেভাবে রেশন বিলি হয় সেখানে সময়ও লাগে, লোকবলও প্রয়োজন হয়। এছাড়া, কালোবাজারি বা কম পরিমাণে রেশন দেওয়ার মতো অভিযোগ ওঠে। এই সময় অসুবিধা এড়ানোর জন্যই এই পদ্ধতিতে চাল বিলি করার কথা ভাবা হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রের খবর, ওড়িশার খাদ্যমন্ত্রী জানিয়েছেন, এই Rice ATM এর মাধ্যমে প্রথম পরীক্ষা করা হবে। পাইলট প্রজেক্ট হিসেবে শুরু করা হয়েছে। ঠিক মাপে এবং ঠিক মতো চাল যাতে উপভোক্তারা পান তার জন্যই এই ব্যবস্থা। আপাতত ভুবনেশ্বরে এটি শুরু হলেও এরপরে ওড়িশার ৩০টি জেলাতেই শুরু হবে। যদি এই মডেল সফল হয়, তাহলে সারা দেশেই One Nation One Ration Card- এর অধীনে অন্য রাজ্যে এই ব্যবস্থা চালু করা যেতে পারে বলে জানিয়েছেন তিনি। 

রেশন সংগ্রহ করা সবসময়েই অত্যন্ত সময়সাপেক্ষ। অনেকসময় পর্যাপ্ত রেশন (Ratin Distribution) থাকে না বলে অভিযোগ ওঠে। অনেকসময় পরিমাণে কম চাল দেওয়ার অভিযোগ ওঠে। এছাড়াও রেশন দুর্নীতির অভিযোগ বারবার উঠেছে। পশ্চিমবঙ্গে রেশন দুর্নীতি নিয়ে বড়সড় অভিযোগ রয়েছে, চলছে তদন্ত। বারবার যখন অভিযোগ উঠছে তখন এমন Rice ATM অনেক সমস্যার সমাধান করতে পারবে বলে মনে করছেন অনেকে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ভারতে ঢুকতে চেয়ে ভিড়! শীতলখুচি সীমান্তে জলে দাঁড়িয়ে হাজার হাজার বাংলাদেশি

সেরা শিরোনাম

Viral Video: দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
Edward Rukidi Kijanangoma: সিংহাসন নিয়ে দড়ি টানাটানি, রাজপরিবারের মধ্যেই দ্বন্দ্ব, শেষ পর্যন্ত সিংহাসনে বসলেন সাংবাদিক, রাজা হলেন নিউজ় অ্যাঙ্কর, এই দেশে…
সিংহাসন নিয়ে দড়ি টানাটানি, রাজপরিবারের মধ্যেই দ্বন্দ্ব, শেষ পর্যন্ত সিংহাসনে বসলেন সাংবাদিক, রাজা হলেন নিউজ় অ্যাঙ্কর, এই দেশে…
Viral Video: রাস্তায় ষাঁড়ের সঙ্গে ধাক্কা, দু’টুকরো হয়ে গেল Range Rover, মর্মান্তিক মৃত্যু ২ জনের
রাস্তায় ষাঁড়ের সঙ্গে ধাক্কা, দু’টুকরো হয়ে গেল Range Rover, মর্মান্তিক মৃত্যু ২ জনের
Viral Video: ৩০০ কেজি গুটখা নিয়ে পালাচ্ছিল পাচারকারীরা, লাফিয়ে গাড়ির ছাদে চড়ে সন্দেহভাজনদের ধরল পুলিশ
৩০০ কেজি গুটখা নিয়ে পালাচ্ছিল পাচারকারীরা, লাফিয়ে গাড়ির ছাদে চড়ে সন্দেহভাজনদের ধরল পুলিশ

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget