এক্সপ্লোর

Odisha News: অসুস্থতার ছুটি মঞ্জুর হয়নি, স্যালাইনের বোতল হাতে নিয়ে হাসপাতাল থেকেই সোজা স্কুলে হাজির শিক্ষক

Odisha School Teacher: অসুস্থতার কারণে ছুটির আবেদন করলেও স্কুলের অধ্যক্ষ সেই আবেদন মঞ্জুর করেননি। আর তাই তাঁকে বাধ্য হয়ে হাতে আইভি ড্রিপ লাগানো অবস্থাতেই হাসপাতাল থেকে আসতে হয় স্কুলে।

Odisha School Teacher: সদ্য মারা গিয়েছেন ঠাকুরদাদা, তার দাহকর্ম সেরে বাড়ি ফিরতেই অসুস্থ হয়ে পড়েছিলেন। স্কুলে ছুটির আবেদন করলেও, অসুস্থতার ছুটি (School Teacher) মঞ্জুর হয়নি। বাধ্য হয়ে হাসপাতাল থেকে হাতে স্যালাইন লাগানো অবস্থাতেই স্কুলে হাজির হন শিক্ষক। ওড়িশার (Odisha News) এই স্কুলশিক্ষকের খবরে নেটপাড়ায় চাঞ্চল্য তৈরি হয়েছে। জানা গিয়েছে ওড়িশার বোলাঙ্গীরের একটি স্কুলের গণিত শিক্ষক তিনি, তার নাম প্রকাশ ভোই। অসুস্থতার কারণে ছুটির আবেদন করলেও স্কুলের অধ্যক্ষ সেই আবেদন মঞ্জুর করেননি। আর তাই তাঁকে বাধ্য হয়ে হাতে আইভি ড্রিপ লাগানো অবস্থাতেই হাসপাতাল থেকে আসতে হয় স্কুলে।

গণিতের শিক্ষক প্রকাশ জানিয়েছেন, তার ঠাকুরদাদার সৎকার কার্যের পরে তার শরীর বেশ খারাপ হয়ে পড়ে। আর তাই তিনি স্কুলের অধ্যক্ষের কাছ থেকে অনুমতি নেন যাতে তাঁকে অসুস্থতার কারণে কিছুদিন ছুটি দেওয়া হয়। কিন্তু সেই স্কুলের অধ্যক্ষ বিজয়লক্ষ্মী প্রধান সেই ছুটির আবেদন নাকচ করে দেন। ফলে তার কাছে আর কোনও বিকল্পই ছিল না। অর্থকরী সমস্যার কারণে কোনও চিকিৎসাও করাতে পারেননি তিনি। আর সেভাবেই স্কুলে হাজিরা দিতে হয়েছে তাঁকে। তবে ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটছিল। কিন্তু তা সত্ত্বেও স্কুলের অধ্যক্ষের নির্দেশে তাঁকে বাধ্য হয়েই যেতে হয় ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার এবং ডিস্ট্রিক্ট প্রজেক্ট কো-অর্ডিনেটরের কাছে। আর সেখানে গিয়েই তার শরীর আরও বেশি খারাপ হয়ে পড়ে।

শিক্ষক প্রকাশ ভোই জানিয়েছেন যে স্কুলের অধ্যক্ষের কাছে তিনি যখন বলেন যে তাঁকে একবার হাসপাতালে চিকিৎসার জন্য যেতে দিলে ভাল হয়, তখন সেই অধ্যক্ষ জানান যে কোনও মূল্যে তাঁকে দুপুর ২টোর মধ্যে স্কুলে হাজিরা দিতেই হবে। সরকারি হাসপাতাল সেখান থেকে অনেক দূরে ছিল, এমনকী বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসা করানোর মত টাকাও তার কাছে ছিল না। তার ইউপিআইও কাজ করছিল না। তাই কোনও চিকিৎসা না করিয়েই অফিসে ফিরে যান তিনি, সন্ধে অবধি বাধ্য হয়ে কাজ করতে হয় তাঁকে। বহুবার অধ্যক্ষকে বলার পরেও তিনি ছুটি মঞ্জুর করতে চাননি।

সেই রাতে ওষুধপত্র কিছু খাওয়া হয়নি প্রকাশের। ফলে কিছুতেই তার শরীর ঠিক হচ্ছিল না। পরের দিন তিনি আবার ছুটির আবেদন করেন, কিন্তু এবারেও তা নাকচ হয়ে যায়। স্কুলের অধ্যক্ষ তাঁকে জানান যে পরীক্ষার প্রস্তুতির জন্য তার উপস্থিত থাকাটা খুবই জরুরি। ফলে বাধ্য হয়ে চিকিৎসকের থেকে একটি স্যালাইন ড্রিপ নিয়ে সঙ্কটজনক শারীরিক অবস্থা নিয়েও স্কুলে হাজিরা দিতে বাধ্য হন সেই গণিত শিক্ষক। তার শরীরের অবস্থার অবনতি দেখে তার সহকর্মীরা নিজ দায়িত্বে তাঁকে হাসপাতালে ভর্তি করেন।

এই ঘটনার প্রেক্ষিতে পাটনাগড় ব্লক এডুকেশন অফিসারের তরফে তদন্ত শুরু হয়েছে। আধিকারিক প্রসাদ মাঝি জানিয়েছেন যে এই ঘটনায় যদি কর্তৃপক্ষ দোষী সাব্যস্ত হন তাহলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।

আরও পড়ুন: Success Story: ব্যাঙ্কে চাকরি সামলে প্রস্তুতি, RBI লাইব্রেরিতে লাঞ্চ ব্রেকে পড়াশোনাতেই UPSC জয়; IAS সৃষ্টির সাফল্য অনুপ্রাণিত করবে

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
Viral Video: দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget