এক্সপ্লোর

Viral Video: অদ্ভুত দর্শন সামুদ্রিক প্রাণী, পুরো দেহই স্বচ্ছ কাচের মতো, ভাইরাল ভিডিও

Viral: এই অদ্ভুত দর্শন জলজ প্রাণীকে নিয়ে নেটিজেনদের মধ্যে উন্মাদনা এবং উৎসাহের শেষ নেই। ইতিমধ্যেই ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে এই ভিডিও। ভিউ হয়েছে ১২ মিলিয়নের বেশি।

Viral Video: স্থলভাগের বিভিন্ন প্রাণীদের সম্পর্কে আমাদের অনেক ধারণা থাকলেও, জলের তলায় থাকায় বিশেষ করে অনেক সামদ্রিক প্রাণী সম্পর্কেই আমাদের জ্ঞান সীমিত। তেমনই একটি সামুদ্রিক প্রাণীর ভিডিও এবার ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Socila Media)। ট্যুইটারে (Twitter) এই ভিডিও ভাইরাল হয়েছে। নেটিজেনদের অনেকেই বলেছেন এই ভিডিও আগেও ভাইরাল হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে নতুন করে পুরনো ভিডিও ভাইরাল হওয়া এখন ট্রেন্ড। এক্ষেত্রেও তাই হয়েছে। Massimo নামের এক ট্যুইটার ইউজার এই ভিডিও ট্যুইটারে শেয়ার করেছেন। সেই ভিডিওতে দেখা গিয়েছে এমন একটি সামুদ্রিক প্রাণী যা একদম স্বচ্ছ কাচের মতো। তার দেহের এপার-ওপার স্পষ্ট দেখা যাচ্ছে। নড়াচড়া না করলে মনে হবে যেন কাচেরই তৈরি। খালি চোখে দেখে অনেকে স্বচ্ছ চিংড়ি মাছ বলেও ভুল করতে পারেন। এই অদ্ভুত দর্শন জলজ প্রাণীকে নিয়ে নেটিজেনদের মধ্যে উন্মাদনা এবং উৎসাহের শেষ নেই। ইতিমধ্যেই ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে এই ভিডিও। ভিউ হয়েছে ১২ মিলিয়নের বেশি। ১১ হাজারের বেশি ইউজার লাইক করেছেন এই ভিডিওতে। পুরনো ভিডিও নতুন করে ভাইরাল হওয়ার পরেও তার আকর্ষণ কমেনি। বরং এই সামুদ্রিক প্রাণীকে নিয়ে নতুন করে উন্মাদনা শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে। 

দেখে নিন এই অদ্ভুত দর্শন সামুদ্রিক প্রাণীর ভাইরাল ভিডিও

 

ট্যুইটারে এই ভিডিও শেয়ার করে ওই ইউজার জানিয়েছেন এই প্রাণীর নাম Cystisoma। এটি একটি crustacean জাতীয় প্রাণী যা সমুদ্রের তলদেশে ৬০০ থেকে ১০০০ মিটার গভীরতায় বসবাস করে। এর পুরো দেহই স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট হয়। কেবলমাত্রা রং থাকে চোখে। ভিডিওতে এই প্রাণীর দেহের ভিতরে কমলা রঙের একটি বস্তু দেখা গিয়েছে। জানা গিয়েছে, ওগুলো হল এই প্রাণীর ডিম। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, কেউ একজন এই প্রাণীটিকে হাতের তালুতে নিয়ে রেখেছেন। আর অন্য কোনও ব্যক্তি ভিডিও করেছেন গোটা ব্যাপারটা। নেটিজেনদের অনেকেই বলেছেন, বেশ সুন্দর দেখতে এই সামুদ্রিক প্রাণী। কীভাবে এই প্রাণীর বর্ণনা দেবেন তার সঠিক বিশেষণ খুঁজে পাচ্ছেন না বলেও জানিয়েছেন অনেকে। কেউ বা বলেছেন, একঝল দেখে মনে হয় যেন জল ভরা একটা বেলুন রাখা হয়েছে।

আরও পড়ুন- হিন্দি গানে খুদের কোমর দোলানো নাচ! অভিনেতাদেরও হার মানিয়ে দিতে পারে শিশুটির নাচের মুদ্রা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget