এক্সপ্লোর

AC Installed in Train: জানেন কি ট্রেনের বাতানুকূল কামরায় কত টন এসি লাগে?

How Many Tons Of ACs Are Installed In A Train:গরমের তাপে ঝলসে যাচ্ছে কলকাতা। বাড়ি বা কাজের জায়গা, রেহাই পেতে সকলেই এয়ার কন্ডিশনারের আশ্রয় খুঁজছেন। পাশাপাশি এই মরসুমে বেড়াতে যাওয়ার হিড়িকও কম নয়

কলকাতা: গরমের তাপে ঝলসে যাচ্ছে কলকাতা। বাড়ি বা কাজের জায়গা, রেহাই পেতে সকলেই এয়ার কন্ডিশনারের আশ্রয় খুঁজছেন। পাশাপাশি এই মরসুমে বেড়াতে যাওয়ার হিড়িকও কম নয়। কিন্তু কখনও ভেবে দেখেছেন, বেড়াতে যাওয়ার সময় ট্রেনের যে বাতানুকূল কামরায় আপনি সফর করতে পছন্দ করেন, সেখানে ঠিক কত টন এয়ার কন্ডিশনার লাগে? 

হিসেব সহজ নয়...
সাধারণত বাড়িতে যে এয়ার কন্ডিশনার ব্যবহৃত হয়, সেগুলি দেড় থেকে ২ টন মতো। কিন্তু ট্রেনের বাতানুকূল কামরার ক্ষেত্রে ছবিটা অনেকটা আলাদা। সাধারণত, এই ধরনের কামরায় ৭২ জন যাত্রীর বসার ব্যবস্থা থাকে। এঁদের প্রত্যেকেই যাতে একই রকম ভাবে শীতাতপ নিয়ন্ত্রিত পরিষেবা পান, সে দিকে লক্ষ্য রাখা দরকার। 

কী ভাবে কাজ?
কোনও ট্রেনের বাতানুকূল কামরায় কত টন এসি লাগবে, এই নিয়ে কোনও নির্দিষ্ট পরিমাপ নেই। সাধারণ ভাবে কামরার মাপের উপর কত টন এসি লাগবে, সেটি নির্ভর করে। ICF বা Integral Coach Factory রেলের কোচ তৈরির সবথেকে পুরনো সংস্থা। কী ভাবে কাজ করে এই ICF?

ICF কামরার এসির ক্ষমতা...
সাধারণত প্রথম বাতানুকূল কামরাটিতে ৬.৭ টনের একটি এসি লাগানো হয়ে থাকে। দ্বিতীয় বাতানুকূল কামরায় ৫.২ টনের দুটি এসি বসানো হয়। তৃতীয় বাতানুকূল কামরায় ৭ টনের দুটি এসি লাগানো থাকে।  

দ্রুতবেগে দৌড়নো ট্রেনের এসি সম্পর্কে...
যে ট্রেনগুলি দ্রুত দৌড়য়, সেগুলি এই এসি-র থেকে অনেকটাই আলাদা। উন্নত গুণমানসম্পন্নও বটে। তবে ট্রেনের গতিবেগের সঙ্গে কামরার শীতাতপ নিয়ন্ত্রিত পরিষেবার কোনও যোগ নেই। LHB বা
 Linke Hoffman Busch জাতীয় যে কামরাগুলি রয়েছে, সেখানে প্রতি কামরায় ৭ টনের দুটি এসি লাগানো থাকে। অর্থাৎ LHB কামরায় ১৪ টন এসি থাকে।  

আরও যা...
ট্রেনে অনেক সময় ভারী এয়ার কন্ডিশনারও ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত, নতুন কামরাগুলিতে শীতাতপ নিয়ন্ত্রণের যে যন্ত্র লাগানো হয়, সেগুলি যাত্রীদের উন্নতমানের পরিষেবা দিয়ে থাকে। আরও নির্দিষ্ট করে বললেও ICF কামরার তুলনায় LHB কামরাগুলি বেশি উন্নত, দ্রুত চলেও। সেই কারণেই  LHB কামরাগুলিতে অপেক্ষাকৃত ভারী এসি লাগানো হয়ে থাকে। অর্থাৎ সব মিলিয়ে কোন ট্রেনের কোন বাতানুকূল কোচে কত টন এসি থাকবে, তা নির্ভর করছে কামরার মাপের পাশাপাশি আরও কিছু বিষয়ের উপর।

আরও পড়ুন:নিয়োগ দুর্নীতিতে জালে তৃণমূলের জীবন, চক্রান্ত দেখছেন মুখ্যমন্ত্রী

 
 

 

সেরা শিরোনাম

Viral Video: মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget