এক্সপ্লোর

Suchir Balaji Death: আমেরিকায় রহস্যমৃত্যু ভারতীয় বংশোদ্ভূত AI গবেষকের, কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হতেই দিতে হল প্রাণ ?

Open AI Whistleblower: আমেরিকার বার্কলের ক্যালিফোর্ণিয়া বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক উত্তীর্ণ হয়েছিলেন সুচির বালাজী। কলেজে পড়ার সময় থেকেই ওপেন এআই সংস্থায় ইন্টার্নশিপ করেন তিনি

Suchir Balaji: 'ওপেন এআই' সংস্থার একজন কর্মী এবং এআই গবেষক ছিলেন সুচির বালাজী। ২৬ বছরের এই তরুণের রহস্যময় মৃত্যু হয়েছে বিগত ২৬ নভেম্বর। জানা গিয়েছে, মৃত্যুর আগে ওপেন আই সংস্থার চ্যাটজিপিটিকে (Suchir Balaji Death) ঘিরে, সংস্থার সংস্কৃতি এবং কাজের পদ্ধতিকে ঘিরে বেশ কিছু অভিযোগ এনেছিলেন সুচির এবং কর্তৃপক্ষের সমালোচনাও করেছিলেন। তারপরেই ২৬ নভেম্বর সানফ্রান্সিসকোয় তাঁর নিজের বাড়ি থেকে তাঁর মৃতদেহ পাওয়া যায়। সানফ্রান্সিসকো পুলিশ এবং চিফ মেডিকেল অফিসারের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। তবে এই মৃত্যু যে আত্মহত্যা হতেও পারে, তার ইঙ্গিত দিয়েছে চিফ মেডিকেল এক্সামিনারের অফিস। পুলিশদের বক্তব্য এতে আত্মহত্যা সম্পর্কিত প্রমাণ থাকতে পারে। ফলে ভারতীয় বংশোদ্ভূত সুচিরের এই রহস্যময় মৃত্যুকে ঘিরে টেক দুনিয়ায় শোরগোল চলছে।

কে এই সুচির বালাজী

আমেরিকার বার্কলের ক্যালিফোর্ণিয়া বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক উত্তীর্ণ হয়েছিলেন সুচির বালাজী। কলেজে পড়ার সময় থেকেই ওপেন এআই (Suchir Balaji Death) সংস্থায় ইন্টার্নশিপ করেন তিনি এবং একইসঙ্গে স্কেল এআই সংস্থাতেও শিক্ষানবিশ হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২০১৯ সালে আনুষ্ঠানিকভাবে ওপেন এআই সংস্থায় কাজে যোগ দেন তিনি। দারুণ দারুণ সব প্রজেক্টে তিনি এই সংস্থায় ৪ বছর কাজ করেছেন। জিপিটি ৪ নির্মাণ এবং চ্যাটজিপিটির কর্মদক্ষতা আরও ভাল করতে তাঁর অবদান রয়েছে অনেকাংশেই। তবে এই উজ্জ্বল কর্মজীবনের মাঝেই ২০২৪ সালের ২৬ নভেম্বর পৃথিবী ছাড়লেন সুচির।

ওপেন এআই ছেড়েছিলেন সুচির

এই বছরই অগাস্ট মাসে ওপেন এআই (Suchir Balaji Death) সংস্থা থেকে অব্যাহতি নেন সুচির বালাজী এবং সেই সময় তিনি জানিয়েছিলেন যে সংস্থার কিছু কিছু কু-অভ্যাস কিংবা খারাপ বাণিজ্যিক কৌশলের কারণেই তিনি কাজ ছেড়েছিলেন। এআই প্রযুক্তি উন্নয়নের ক্ষেত্রে ওপেন এআই সংস্থার আইনি, নীতিগত আচরণে মোটেই সন্তুষ্ট ছিলেন না সুচির। প্রথমদিকে প্রচুর ভাল ভাল কাজ করেছেন সুচির, কিন্তু পরে সেই তিনিই সংস্থার কিছু কিছু পদক্ষেপ নিয়ে সমালোচনা করতে থাকেন। কপিরাইটসম্পন্ন তথ্যের উপর সংস্থার বেশি মাত্রায় নির্ভরশীলতাকে ভাল চোখে দেখেননি তিনি। এমনকী তিনি জানিয়েছেন যে চ্যাটজিপিটি ইন্টারনেটের কপিরাইট আইন লঙ্ঘন করছে এবং কপিরাইট থাকা উপাদান নিয়েই তাদের মডেলগুলিকে প্রশিক্ষণ দিচ্ছে। একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সুচির বালাজী জানিয়েছেন যে, তিনি যা বিশ্বাস করেন, সাংবাদিকও যদি তাই বিশ্বাস করেন তাহলে তাঁকে সেই সংস্থা ছাড়তেই হবে।

আরও পড়ুন: Viral News: গুগলে সবচেয়ে বেশি কী সার্চ করেছেন পাক নাগরিকরা? রিপোর্ট দেখলে চমকাবেন!

সেরা শিরোনাম

Viral Video: মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার

ভিডিও

Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA
Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget