এক্সপ্লোর

Pak Youngest Blogger:সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুলে ৬ বছরেই পাক-প্রধানমন্ত্রীর 'কুর্সিতে' মহম্মদ সিরাজ

PM Shehbaz Sharif: এবার পাক-প্রধানমন্ত্রীর কুর্সিই 'দখল' করল মহম্মদ সিরাজ। পাকিস্তানের কনিষ্ঠতম ব্লগারের সঙ্গে দেখা করেছেন সে দেশের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

নয়াদিল্লি: এতদিন পর্যন্ত নিজের গাঁয়ের গল্প, বোনের সঙ্গে খুনসুটি, বন্ধুদের সঙ্গে হাসিঠাট্টা নিয়ে ছোট ছোট VLOG বানিয়ে পাকিস্তান-সহ বিশ্বের নানা মানুষের মন জয় করেছিল সে। এবার পাক-প্রধানমন্ত্রীর কুর্সিই 'দখল' করল মহম্মদ সিরাজ (Pakistan Youngest Vlogger In Shehbaz Sharif Chair)। পাকিস্তানের কনিষ্ঠতম ব্লগারের সঙ্গে দেখা করেছেন সে দেশের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তাঁর সঙ্গে রীতিমতো খোশগল্প হয়েছে সিরাজের। এসবের ফাঁকেই পাক-প্রধানমন্ত্রীর আসনে চেপে বসে নেয় সে। সেই ছবি শেহবাজ শফিরের ইনস্টাগ্রামে আসতেই তুমুল ভাইরাল।

মহম্মদ সিরাজ...
যাঁরা সোশ্যাল মিডিয়ার নানা ব্লগার, ইউটিউবারদের 'ফলো' করেন, তাঁদের অনেকের কাছে মহম্মদ সিরাজ অত্যন্ত পরিচিত। গিলগিট-বালটিস্তানের খাপলু গ্রামের বাসিন্দা, ছ'বছরের এই ব্লগার নিজের সাদামাঠা জীবন নিয়েই একের পর এক ব্লগ করে। বেশিরভাগ ব্লগেই তার সঙ্গী, ছোট বোন মুসকান। পাক প্রধানমন্ত্রীর সঙ্গে তাই মুসকানকে সঙ্গে নিয়ে দেখা করতে এসেছিল মহম্মদ সিরাজ। নিজের ইউটিউব চ্যানেলে এই সাক্ষাৎ-পর্বের সবটুকু ভিডিও করে তুলে দিয়েছে খুদে। ভিডিওয় প্রথমে তার সঙ্গে 'হ্যান্ডশেক' করে স্বাগত জানাতে দেখা যায় পাক প্রধানমন্ত্রীকে। তার পর, হঠাৎই 'প্রোটোকল' ভেঙে নিজের চেয়ার থেকে উঠে সিরাজকে সেখানে বসতে দেন শেহবাজ শরিফ। গোটা ঘর উচ্ছ্বাস আর হাততালির আওয়াজে ফেটে পড়ে। প্রধানমন্ত্রীকে হাততালি দিতে শোনা যায়। খুদের চোখমুখে তখন সূর্যের আলোর মতো উজ্জ্বল হাসি। বলছে, 'আজ, আমিই প্রধানমন্ত্রী।' এই ভিডিও ৫০ লক্ষ 'ভিউজ' পেয়েছে এর মধ্যে। পরে ইনস্টাগ্রাম প্রোফাইলে সেই সাক্ষাৎ-পর্বের বিষয়টি পোস্ট করেন শেহবাজ শরিফ। লেখেন, 'এই তরতাজা খুদে ব্লগার, সিরাজ এবং মুসকানকে স্বাগত জানাতে পেরে অত্যন্ত উচ্ছ্বসিত।' 

আর যা...
কমেন্ট সেকশনে তখন বন্যা। এক জন লেখেন, 'সরকারি কর্তাব্যক্তিরাও ওদের স্বীকৃতি জানাচ্ছে। আমাদের সকলের এই বিষয়টির প্রশংসা করা দরকার।' হালে, ইউটিউবের তরফে 'সিলভার প্লে বাটন' পেয়েছে মহম্মদ সিরাজ। তার ইউটিউব চ্যানেলের 'সাবস্ক্রাইবার' ১ লক্ষ ছাড়িয়ে যাওয়ায় এই স্বীকৃতি এসেছে ইউটিউবের তরফে। এবার তার থেকেও বড় স্বীকৃতি এল। স্বয়ং পাক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেল সে দেশের কনিষ্ঠতম ব্লগার। এবং সেখানেও এমন 'সারপ্রাইজ'! প্রধানমন্ত্রীর চেয়ারে বসার সুযোগ। পাশে দাঁড়িয়ে খুদে মুসকান। তবে এসবের পরও নিজের ছবির মতো সাজানো গ্রামেই ফিরে যেতে চায় খুদে। আরও আরও ব্লগ বানাতে চায়, অন্তত তেমনই আশা রাখছেন তার ভক্তরা।

 

আরও পড়ুন:যানজটের মাঝেই UPSC প্রস্তুতি ! Zomato ডেলিভারি বয়ের অধ্যবসায় নজর কাড়ল নেটদুনিয়ার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral Video: রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget