এক্সপ্লোর

Govt School Teacher: ভুয়ো নথি দিয়ে চাকরি, ৯ বছর ধরে ভারতেই শিক্ষকতা করছিলেন; পুলিশের জালে পাক মহিলা

Pakistani Woman: ২০১৫ সালের ৬ নভেম্বর সুমাইলা খান নামের এক মহিলা উত্তরপ্রদেশের বেরিলির একটি সরকারি স্কুলে শিক্ষকতা করতে শুরু করেন। রামপুর থেকে তিনি একটি ভুয়ো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে এসেছিলেন।

বেরিলি, উত্তরপ্রদেশ: উত্তরপ্রদেশের বেরিলিতে আশ্চর্য ঘটনা। দীর্ঘ ৯ বছর ধরে একটি সরকারি স্কুলে শিক্ষকতা করছিলেন এক মহিলা। জানা গিয়েছে তিনি আদপে পাকিস্তানের বাসিন্দা এবং তিনি ভুয়ো নথি দিয়ে স্কুলে চাকরি পেয়েছিলেন। বাসস্থানের প্রমাণপত্র (Govt School Teacher) হিসেবে ভুয়ো নথি দিয়েছিলেন তিনি। তদন্তে এই অপরাধ ধরা পড়ার পরে সঙ্গে সঙ্গেই তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলাও (Pakistani Woman) দায়ের করা হয়েছে। এই মামলা প্রকাশ্যে আসতেই রাজ্যের শিক্ষা দফতর মানুষের রোষের মুখে। তীব্র সমালোচনা হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে, ভুয়ো নথি দিয়ে একজন ৯ বছর ধরে শিক্ষকতা করছেন তা টেরও পেলেন না প্রশাসনিক মহলের কেউ ?

২০১৫ সালের ৬ নভেম্বর সুমাইলা খান নামের এক মহিলা উত্তরপ্রদেশের বেরিলির একটি সরকারি স্কুলে শিক্ষকতা করতে শুরু করেন। রামপুর থেকে তিনি একটি ভুয়ো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে এসেছিলেন। আর সেই নথি দেখিয়েই নির্বাচিত হন তিনি, আর তার ফলে পশ্চিম ফতেহপুরে মাধোপুর প্রাথমিক বিদ্যালয়ে পোস্টিং হয় তাঁর।

সম্প্রতি বেরিলির জেলা শাসক গোপনসূত্রে একটি অভিযোগ পান, আর এর জেরেই তদন্ত শুরু হয়। এই তদন্তের ফলে রামপুর সদরের এসডিএম সুমাইলা খানের রেসিডেন্স সার্টিফিকেট বাতিল করে দেন। আর রাজ্যের শিক্ষা মন্ত্রক তাঁকে চাকরি থেকে বরখাস্ত করে। তাঁর বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, সুমাইলা খানের আসল নাম ফারকানা খান। তিনি আদপে পাকিস্তানের বাসিন্দা। উত্তরপ্রদেশের একটি প্রাথমিক বিদ্যালয়ে চাকরির জন্য আবেদন করেছিলেন তিনি, আর সেখানেই দীর্ঘ ৯ বছর ধরে কর্মরত ছিলেন তিনি। সরকারি নিয়ম মেনে এর আগে বহুবার সুমাইলা খানের নথি পরখ করে দেখা হয়েছে প্রশাসনিক তরফে, কিন্তু কোনোবারই সমস্যায় পড়েননি তিনি। কিন্ত গোপন সূত্রে আসা অভিযোগ দায়ের হওয়ার পরেই শিক্ষা দফতর তৎপর হয়ে ওঠে এই বিষয়ে। পশ্চিম ফতেগঞ্জ থানায় তাঁর নামে একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশি তদন্তে উঠে এসেছে এই মহিলা ফারকানা খানের মা ফরজানা খানও উত্তরপ্রদেশের বেরিলির কুমারিয়া কলা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। মাহিরা আখতার নামেই তার পরিচয় ছিল। সুমাইলা খানের মতই তার মায়ের চাকরিও ৩ বছর আগে চলে গিয়েছিল। একইভাবে ভুয়ো নথি দিয়ে ৩০ বছর ধরে চাকরি করছিলেন তিনি। 

আরও পড়ুন: Viral News: একাকী পুরুষদের মনে খুশি আনছেন, আলিঙ্গনেই মোটা আয় এই মহিলার; তুমুল চর্চায় 'কাডল সালোঁ'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?

ভিডিও

Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget