এক্সপ্লোর

Viral News : ডিভোর্স হতেই পার্টির আয়োজন, বলিউডের গানে নিজেই উদ্দাম নাচলেন মহিলা !

Divorced Woman: পার্পস রঙের একটি লেহঙ্গা পরে উদ্দাম নাচছেন। পিছনে চলছে বলিউডের একের পর এক গান।

নয়াদিল্লি : বলার অপেক্ষা রাখে না যে, ডিভোর্স বা বিবাহ-বিচ্ছেদ এখনও এশিয়া মহাদেশের অনেক দেশে আলোচনার ক্ষেত্রে একটি স্পর্শকাতর বিষয়। যেসব দম্পতি সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন তাঁদের সমাজে প্রায়ই অন্য চোখে দেখা হয়। বিষয়টি আরও খারাপ হয়ে ওঠে মহিলাদের ক্ষেত্রে। এই পরিস্থিতিতে সম্প্রতি আমেরিকায় বসবাসকারী এক পাকিস্তানি মহিলা পার্টির আয়োজন করে কার্যত স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্নতাকে উদযাপন করলেন। Pakistani Woman In US throws Party To Celebrate Her Divorce

সম্প্রতি ফেসবুক পেজে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, ডিভোর্স হয়ে যাওয়া ওই মহিলা পার্পস রঙের একটি লেহঙ্গা পরে উদ্দাম নাচছেন। পিছনে চলছে বলিউডের একের পর এক গান। পার্টি উপস্থিত আন্যরাও তাঁকে উৎসাহিত করছেন। আর ব্যাকগ্রাউন্ডে টাঙানো বেলুনে লেখা, 'ডিভোর্স মুবারক।' কার্যত উৎসবের আমেজ। ফেসবুক পেজের ওই ভিডিওর ক্যাপশনে লেখা, "আমাদের দেশে যদি এসব চলে, তাহলে একদিন বিয়ের আইডিয়াটাই শেষ হয়ে যাবে।"

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি আসতেই তা ছড়িয়ে পড়ে। অনেকেই নানারকম প্রতিক্রিয়া জানান। একাধিক ইউজারের বক্তব্য, কোনও তিক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসা দরকার। এদিকে পাকিস্তানের অনেকে ওই মহিলার সমালোচনা করেছেন। এমনকী কমেন্ট সেকশনে তাঁকে ধিক্কারও জানিয়েছেন। 

এক ইউজার কমেন্ট করেছেন, "ডিভোর্স একদমই সেলিব্রেট করা উচিত নয়। হ্যাঁ এটা ঠিক যে এটা আপনাকে বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। হ্যাঁ, এটি আপনাকে একজন নার্সিসিস্ট থেকে মুক্তি দেয়। এটা আপনার মানসিক স্বাস্থ্যের পক্ষেও ভাল। আপনি ট্রমা থেকে বেরিয়ে আসতে পারবেন। কিন্তু আমরা যদি ডিভোর্স সেলিব্রেট করি, তাহলে মানুষ বিয়ে করতে ভয় পাবেন। এমনিতেই গর্বিত সিঙ্গল মাদারের সংখ্যা বেড়ে চলেছে। শিশুর কাছে বাবার অনুপস্থিতি ট্রমার মতো।"

কেউ কেউ আবার ওই মহিলার পক্ষে দাঁড়িয়ে লিখেছেন, নিজের জন্য দাঁড়ানোর মতো শক্তিশালী। নিজের সুখকে অগ্রাধিকার দিয়েছেন। অপর একজন লিখেছেন, 'ওহে মহিলা, এখানে আমি তোমার আনন্দে কাঁদছি। জীবন যা দেবে তা সব তোমার...জ্বলজ্বল করতে থাকো, তুমি এটার যোগ্য।' 

আলোচ্য এই মহিলার আমেরিকায় একটি স্টোর আছে। যদিও তিনি ডিভোর্সের কারণ জানাননি।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Viral Video: ফার্স্ট AC-তেও নিরাপত্তা নেই! ট্রেনের বন্ধ কামরা থেকে কয়েক লক্ষ টাকার গয়না-টাকা চুরি, মহিলার ভিডিও ভাইরাল
ফার্স্ট AC-তেও নিরাপত্তা নেই! ট্রেনের বন্ধ কামরা থেকে কয়েক লক্ষ টাকার গয়না-টাকা চুরি, মহিলার ভিডিও ভাইরাল
Viral News: অনলাইনে শিখেছেন চুরির আদব-কায়দা, ৫টি বাড়ি থেকে হাতিয়েছেন প্রচুর টাকা-সোনা, অবশেষে জালে সেই চোর
অনলাইনে শিখেছেন চুরির আদব-কায়দা, ৫টি বাড়ি থেকে হাতিয়েছেন প্রচুর টাকা-সোনা, অবশেষে জালে সেই চোর
Viral News: মাস মাইনে ১০ হাজার, ব্যাঙ্কে ঢুকেছে ১০ হাজার কোটি টাকা ! অ্যাকাউন্ট দেখে হতবাক যুবক, তারপর.....
মাস মাইনে ১০ হাজার, ব্যাঙ্কে ঢুকেছে ১০ হাজার কোটি টাকা ! অ্যাকাউন্ট দেখে হতবাক যুবক, তারপর.....
Viral Video: ২০ টাকার কচুরি খেতে গিয়ে ২০ লাখ খোয়ালেন ব্যবসায়ী, সিসিটিভিতে ধরা পড়ল চম্পালালের কাণ্ডকারখানা
২০ টাকার কচুরি খেতে গিয়ে ২০ লাখ খোয়ালেন ব্যবসায়ী, সিসিটিভিতে ধরা পড়ল চম্পালালের কাণ্ডকারখানা

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget