এক্সপ্লোর

Plane Accident: প্রশিক্ষণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ল বিমান, বিস্ফোরণে মৃত বিমানচালক

Plane Accident in Gujarat: মঙ্গলবার গুজরাতের আমরেলির শাস্ত্রীনগরে ঘটেছে (Gujarat Plane Crash) এই দুর্ঘটনা। মাটিতে বিমানটি আছড়ে পড়ার পরেই প্রবল বিস্ফোরণ হয়।

গুজরাত: প্রশিক্ষণের সময়েই একটি বেসরকারি বিমান উড়ান প্রশিক্ষণ সংস্থার বিমান আছড়ে পড়ে মাটিতে, তারপরেই ঘটে বিস্ফোরণ এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় বিমানচালকের। মঙ্গলবার গুজরাতের আমরেলির শাস্ত্রীনগরে ঘটেছে (Gujarat Plane Crash) এই দুর্ঘটনা। মাটিতে বিমানটি আছড়ে পড়ার পরেই প্রবল বিস্ফোরণ হয় আর তাতেই আশেপাশের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক।

দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় অগ্নিনির্বাপন দল এবং পুলিশি ব্যবস্থা। শুরু হয় উদ্ধারকার্য। এলাকাবাসীর সুরক্ষার জন্য এই এলাকাটিকে ঘিরে দেওয়া হয়েছে। গুজরাতের আমরেলির ডেপুটি এসপি চিরাগ দেশাই জানিয়েছেন যে আমরেলির ভিশন ফ্লাইং ইনস্টিটিউটের (Gujarat Plane Crash) একটি প্রশিক্ষণ বিমান শাস্ত্রীনগরে আছড়ে পড়ে। বিমান চালাচ্ছিলেন অনিকেত মহাজন যিনি দুর্ঘটনায় মারা গিয়েছেন। গত মাসেই এমনই একটি বিমান দুর্ঘটনা ঘটেছিল গুজরাতে। আগের মাসে অর্থাৎ মার্চেই গুজরাতের মেহসানা জেলার একটি গ্রামের সীমান্তে প্রশিক্ষণ কেন্দ্রের একটি বিমান হঠাৎ আছড়ে পড়ে। বিধ্বস্ত হয়ে যায় বিমানটি।

পিটিআই সংবাদমাধ্যম অনুসারে জানা গিয়েছে, এই বিমানটি প্রথমে একটি গাছের উপরে পড়েছিল এবং তারপরেই খোলা জায়গায় সেই বিমানে আগুন ধরে যায়, প্রবল বিস্ফোরণ হয়। অজানা কারণে আমরেলির গিরিয়া রোড এলাকায় দুপুর সাড়ে বারোটা নাগাদ এই বিমান আছড়ে পড়ে। এমনটাই জানিয়েছেন আমরেলির পুলিশ সুপার সঞ্জয় খারাত। বিমানে একা বিমানচালকই ছিলেন। এই আছড়ে পড়ার পরেই বিমানচালকের মৃত্যু হয়। ফায়ার ব্রিগেডের চারটি দল সঙ্গে সঙ্গে আগুন নেভাতে এবং উদ্ধার করতে ছুটে আসে।

৩১ মার্চ মেহসানার কাছে উচারপি গ্রামে একটি বেসরকারি বিমান উড়ান প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ বিমান খোলা মাঠে আছড়ে পড়েছিল। এই ঘটনায় একজন মহিলা প্রশিক্ষণার্থী আহত হন গুরুতরভাবে। মেহসানা তালুক থানার পরিদর্শক ডিজি বাদভা জানিয়েছেন যে এই ঘটনার মূলে দায়ি কারিগরি ত্রুটি। তারও আগে ৩ এপ্রিল তারিখে ভারতীয় বায়ুসেনার একটি যুদ্ধবিমান জাগুয়ার গুজরাতের জামনগরের কাছে নিয়মিত প্রশিক্ষণ চলার সময়েই আছড়ে পড়ে মাটিতে। হরিয়ানার বেওয়ারির ২৮ বছর বয়সী ফ্লাইট লেফটেন্যান্ট সিদ্ধার্থ যাদবের মৃত্যু হয়েছিল।

কয়েকদিন আগে বেঙ্গালুরু বিমানবন্দরে দাঁড়িয়ে ছিল একটি ইন্ডিগো বিমান। সেই সময় টেম্পোটি এসে সটান বিমানটির সামনের অংশে ধাক্কা মারে। সজোরে ধাক্কা মারায় টেম্পোটির মাথার অংশ দুমড়ে যায়। পুরোপুরি ভেঙে যায় সামনের কাচ। বিমানটিরও ক্ষতি হয়েছে। কিন্তু বিমানের নীচে আটকে যাওয়ায় টেম্পোটি আর বেরোতে পারেনি।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget