এক্সপ্লোর

Heart Attack: ওয়ার্ক আউট করার পরে জল খাচ্ছিলেন, জিমের মধ্যেই হঠাৎ অজ্ঞান- চোখের পলকে মৃত্যু ৩৭ বছরের তরুণের

Heart Attack Death: রিপোর্ট অনুসারে পুনের ছিনছোয়াড়ের নাইট্রো জিমে সকাল ৭টা ১৫ মিনিটে এই ঘটনা ঘটেছিল। জানা গিয়েছে মৃত তরুণের নাম মিলিন্দ কুলকার্নি।

Pune News: মাত্র ৩৭ বছর বয়সেই হৃদরোগে মৃত্যু ! গতকাল শুক্রবার সকালেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে পুনের ছিনছোয়াড়ে। সকালবেলায় ওয়ার্ক আউট সেশনে ব্যায়াম করার পরে জল খাচ্ছিলেন এই তরুণ, আর তারপরেই হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান। কিছুক্ষণের মধ্যেই বলা ভাল চোখের পলকেই মৃত্যু হয় তরুণের। জিমের সিসিটিভি ফুটেজে দেখা (Heart Attack) গিয়েছে যে সেই ব্যক্তি জিমে ওয়ার্ক আউট করার পরে নিজের জলের বোতল থেকে জল খাচ্ছিলেন, তারপরে পিছনে ঘুরলেন এবং তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে পড়ে গেলেন। মৃত এই তরুণের নাম জানা গিয়েছে মিলিন্দ কুলকার্নি, তিনি ছিনছোয়াড়েরই বাসিন্দা ছিলেন। পুলিশ আধিকারিকদের মতে জিমে ওয়ার্ক আউট করার পরে তাঁর হৃদরোগে মৃত্যু হয়েছে।

রিপোর্ট অনুসারে পুনের ছিনছোয়াড়ের নাইট্রো জিমে সকাল ৭টা ১৫ মিনিটে এই ঘটনা ঘটেছিল। জিমের কর্মীদের তরফ থেকে জানা যাচ্ছে মিলিন্দ কুলকার্নি নামের সেই ব্যক্তি ওয়ার্ক আউট করার সময়েই খানিক ঝিমিয়ে পড়ছিলেন, ওয়াটার কুলারের (Heart Attack) দিকে পরে হেঁটে আসার সময়েই মাটিতে অজ্ঞান হয়ে টলে পড়েন তিনি। মাটিতে লুটিয়ে পড়ার পরেই তাঁকে তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে তাঁকে পিম্পরির যশবন্তরাও ছভা মেমোরিয়াল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই নিয়ে যাওয়ার পরেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুনেতে মৃত্যু হয়েছে ৬১ বছর বয়সী ব্যক্তির

পুনের অউন্ধ এলাকায় এক ৬১ বছর বয়সী বৃদ্ধের মৃত্যু হয় পথ দুর্ঘটনার কারণে। গতকাল শুক্রবারই রাস্তা দিয়ে নিজের স্কুটার চালিয়ে যাওয়ার সময় একটি গর্তে পড়ে যান তিনি এবং সেই সময় পিছন থেকে দ্রুত গতিতে আসা একটি গাড়ি তাঁকে চাপা দিয়ে চলে যায়। মৃত ব্যক্তির নাম জানা গিয়েছে জগন্নাথ কাশীনাথ কালে। ৩০ জুলাই তিনি তাঁর বাড়ি ফিরছিলেন স্কুটারে চেপে আর সেই সময়েই পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর।

পুলিশ আধিকারিকরা পিটিআই সংবাদমাধ্যমে জানিয়েছেন যে পুনেতে এক ৬১ বছর বয়সী ব্যক্তি যার নাম জগন্নাথ কাশীনাথ কালে রাস্তায় স্কুটার চালিয়ে আসার সময় একটি গর্তের মধ্যে পড়ে যান এবং সেই সময় পিছন থেকে দ্রুতগতিতে আসা গাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হয়। এই পুরো ঘটনাটি সড়কপথের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। আর এই সিসিটিভি ফুটেজ দেখেই পুলিশ গাড়ি চালক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে এই বিষয়ে তদন্ত চলছে এবং যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget