এক্সপ্লোর

Pune News: ট্রাফিক সিগনালে BMW দাঁড় করিয়ে প্রকাশ্যে মূত্রত্যাগ ! ভিডিয়ো ভাইরাল হতেই...

BMW Driver urinates at Traffic Stop: এক পুলিশ আধিকারিক সংবাদমাধ্যমে জানান, 'ভাগ্যেশ অসওয়ালকে গতকাল সন্ধেয় তার বাড়ি থেকে গ্রেফতার করা হয় এবং গৌরব আহুজা এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর থেকেই পলাতক ছিলেন।

Viral Video: সমাজমাধ্যমে তুমুল ভাইরাল ভিডিয়ো। পুনের রাস্তায় ট্রাফিক সিগনালে বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি দাঁড় করিয়ে প্রকাশ্যেই মূত্রত্যাগ গাড়ি চালকের। আর এই অশালীন কার্যবিধি ধরা পড়ে এক ভিডিয়োতে, সেই ভিডিয়ো ভাইরাল হতেই পালিয়ে যান সেই গাড়ি চালক (BMW Driver)। তাঁকে আর খুঁজেই পাওয়া যাচ্ছিল না। গতকাল শনিবার রাতেই (Pune News) পার্শ্ববর্তী সাতারা জেলা থেকে তাঁকে আটক করেছে পুনে পুলিশ। পুনের ইয়েরাওয়াড়া এলাকার শাস্ত্রীনগরে ঘটেছিল এই ঘটনাটি, এক প্রত্যক্ষদর্শীর ক্যামেরায় সেই ঘটনা ধরা পড়ে। আর তা থেকেই সমাজমাধ্যমে তা ভাইরাল (Viral Video) হয়ে যায়।

মামলা দায়ের হয়েছে চালকের নামে

ভারতীয় দণ্ডবিধি এবং মোটর ভেহিকল আইন অনুসারে সেই বিএমডব্লিউ চালকের (BMW Driver) বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। জানা গিয়েছে সেই চালকের নাম গৌরব আহুজা। তার সঙ্গে সেই গাড়িতে (Pune News) ছিলেন আরও এক ব্যক্তি যার নাম ভাগ্যেশ অসওয়াল। জনসাধারণের রাস্তায় বিপদ সৃষ্টি, অশালীন আচরণ, দ্রুত গতিতে গাড়ি চালানোর অপরাধে ভাগ্যেশ এবং গৌরব দুজনের নামেই মামলা দায়ের হয়েছে। এই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পরেই পুলিশ এই ঘটনা নিয়ে নড়েচড়ে বসে এবং এই দুই অভিযুক্তকে আটক করে। এমনটাই জানা গিয়েছে পিটিআই সংবাদমাধ্যমে।

এক পুলিশ আধিকারিক সংবাদমাধ্যমে জানান, 'ভাগ্যেশ অসওয়ালকে গতকাল সন্ধেয় তার বাড়ি থেকে গ্রেফতার করা হয় এবং গৌরব আহুজা এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর থেকেই পলাতক ছিলেন, পরে সেদিন রাতে তাঁকে সাতারা জেলার করদ মহকুমা থেকে আটক করা হয়। দুজনকেই মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে কারণ আমাদের মনে হয়েছে সেই ঘটনার সময় তারা মত্ত এবং মদ্যপ অবস্থার ছিলেন'।

সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে গাড়ির সামনের সিটে বসে আছেন অসওয়াল আর গৌরব আহুজা নামের ব্যক্তিটি ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে মূত্রত্যাগ করছেন। তারপরেই তারা গাড়ি নিয়ে সজোরে সেই এলাকা ছেড়ে চলে যান। পরে নিজের সমাজমাধ্যমে একটি ভিডিয়ো বার্তায় ক্ষমা চেয়েছেন গৌরব আহুজা। সেই ভিডিয়োতে তিনি জানিয়েছেন যে তাঁকে যেন আরেকটি সুযোগ দেওয়া হয়, আগামী ৮ ঘণ্টার মধ্যেই তিনি আত্মসমর্পণ করবেন।

আরও পড়ুন: Home Loan: কম সুদের হার, আয়করে ছাড়- হোম লোনে আরও কী কী সুবিধে মহিলাদের ? জানুন বিস্তারিত

সেরা শিরোনাম

Viral Video: মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget