এক্সপ্লোর

Home Loan: কম সুদের হার, আয়করে ছাড়- হোম লোনে আরও কী কী সুবিধে মহিলাদের ? জানুন বিস্তারিত

Home Loan Benefits for Women Borrowers: মহিলাদের ক্ষেত্রে কো-বরোয়ার বা এককভাবে হোম লোন নিলে সুদের হার অনেক কম থাকে। মহিলা ঋণগ্রহীতাদের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই ০.০৫-০.১০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যায়।

Home Loan Benefits: ভারতের মহিলাদের জন্য হোম লোন আর্থিকভাবে লাভজনক হতে পারে। সরকার এবং সমস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলি মহিলা ঋণগ্রহীতাদের নানাভাবে উৎসাহ দিয়ে থাকে। এর মধ্যে রয়েছে কম সুদের হার (Home Loan Benefits), স্ট্যাম্প ডিউটিতে ছাড়, আয়করে ছাড় এবং ঋণ পাওয়ার যোগ্যতায় প্রাধান্য। এই সমস্ত সুবিধে মহিলাদের (Woman Borrowers) দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করে।

কম সুদের হার মহিলাদের জন্য

মহিলাদের ক্ষেত্রে কো-বরোয়ার বা এককভাবে হোম লোন নিলে সুদের হার অনেক কম থাকে। মহিলা ঋণগ্রহীতাদের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই ০০.৫ থেকে ০.১০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যায়। এই সুদের হারে ছাড় আদপে অনেক কম মনে হলেও দীর্ঘমেয়াদে তা অনেক টাকা বাঁচায়। কেউ যদি ৩০ বছরের জন্য ৫০ লক্ষ টাকার ঋণ নিয়ে থাকে ৮.৭০ শতাংশ সুদের হারে, তাহলে তার মাসিক ইএমআই হবে ৩৯,১৫৭ টাকা আর ৩০ বছরে তাঁকে মোট ১.৪০ কোটি টাকা দিতে হবে ব্যাঙ্ককে। আর যদি মহিলাদের ক্ষেত্রে ১০ বেসিস পয়েন্ট ছাড় থাকে তাহলে ৮.৬০ শতাংশ সুদের হারে মাসিক ইএমআই হবে ৩৮৮০১ টাকা। ৩০ বছরে সেই মহিলাকে দিতে হবে মোট ১.৩৯ কোটি টাকা। অর্থাৎ ১.২৮ লক্ষ টাকা সহজেই বাঁচাতে পারবেন আপনি।

আয়করে ছাড়

আয়কর আইনের ৮০সি ধারার অধীনে একজন মহিলা ঋণগ্রহীতা চাইলে তার মূল ঋণের অঙ্কের উপরে ১.৫ লক্ষ টাকার আয়কর ছাড় দাবি করতে পারেন। এছাড়াও আয়কর আইনের ২৪(বি) ধারা অনুসারে নিজের কেনা বাড়ির জন্য ঋণ নিয়ে থাকলে সেই ঋণের সুদের উপর ২ লক্ষ টাকা বার্ষিক হিসেবে আয়কর ছাড় দাবি করতে পারেন। আর যদি মহিলা কো-বরোয়ার হন, তাহলে দুজনেই আলাদা আলাদাভাবে কর ছাড়ের দাবি করলে অনেক বেশি কর ছাড় পাওয়া যায়।

বিশেষ সুবিধে

মহিলাদের নামে সম্পত্তি, বাড়ি বা ফ্ল্যাট কেনা হলে বেশিরভাগ রাজ্যেই স্ট্যাম্প ডিউটিতে ১-২ শতাংশের ছাড় দেওয়া হয়। আর তার ফলে ১.২ কোটি মূল্যের কোনও সম্পত্তি কেনার জন্য ২.৫ লক্ষ টাকা পর্যন্ত খরচ বাঁচাতে পারেন মহিলারা।

ঋণ পাওয়ার ক্ষেত্রে বেশি প্রাধান্য

বেশিরভাগ ক্ষেত্রেই মহিলাদের ঋণ পেতে বিশেষ সমস্যা হয় না, স্থায়ী আয় এবং ভাল ক্রেডিট স্কোর থাকলে সহজেই পুরুষের তুলনায় মহিলারা ঋণ পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হন। আর কোনও পুরুষ যদি হোম লোনের জন্য আবেদন করেন যেখানে কো-বরোয়ার থাকবেন কোনও মহিলা, তাহলে সেই ঋণ পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়।

আরও পড়ুন: PM Shram Yogi Yojana: মাত্র ৫৫ টাকা দিয়েই মাসে মাসে পাবেন ৩ হাজার টাকার পেনশন, মোদি সরকার দিচ্ছে সুযোগ

সেরা শিরোনাম

Sugar Price Increased: হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?
হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?
Gold Loan: ভারতে বাড়ছে গোল্ড লোনের চাহিদা, ৫ বছরে বাজারের ১০ শতাংশ দখলের পূর্বাভাস দিচ্ছে JPMorgan
ভারতে বাড়ছে গোল্ড লোনের চাহিদা, ৫ বছরে বাজারের ১০ শতাংশ দখলের পূর্বাভাস দিচ্ছে JPMorgan
Gold Price Hike: প্রতি ১০ গ্রামে ২ হাজার টাকা বাড়ল সোনা, আজ কত হল এই মূল্যবান ধাতুর দাম?
প্রতি ১০ গ্রামে ২ হাজার টাকা বাড়ল সোনা, আজ কত হল এই মূল্যবান ধাতুর দাম?
SEBI Alert : ৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget