এক্সপ্লোর

Ratan Tata: অসুস্থ পথকুকুর! রক্ত চেয়ে সোশ্য়াল মিডিয়ায় আবেদন খোদ রতন টাটার

Ratan Tata for Dog: জরুরি ভিত্তিতে ওই সারমেয়র রক্তের প্রয়োজন। রক্তদাতা কুকুরটিকে কী কী শর্তপূরণ করতে হবে সেটাও স্পষ্ট জানিয়েছেন তিনি।

কলকাতা: তিনি বিশিষ্ট শিল্পপতি। কিন্তু সেই পরিচয় ছাপিয়ে তাঁর একটি পরিচয় রয়েছে- তিনি সমাজসেবী। দেশের ঘরে ঘরে তাঁর নাম জানে- রতন টাটা (Ratan Tata)। ভারতের এই প্রবাদপ্রতিম শিল্পপতি এবার ইন্সটাগ্রামে (Instagram) এক পথকুকুরের জন্য় সাহায্য চাইলেন। অসুস্থ ওই সারমেয়র জন্য রক্তের খোঁজ পেতে ছবি-সহ পোস্ট করে ইন্সটাগ্রামে মুম্বইবাসীর সাহায্য চেয়েছেন তিনি। সেই পোস্টই ভাইরাল হয়েছে।

টাটা গ্রুপের (Tata Group) চেয়ারম্যান এমিরেটাস রতন টাটা সাত মাসের এক পথকুকুরের ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। ওই সারমেয় এখন ভর্তি রতন টাটারই তৈরি মুম্বইয়ের Small Animal Hospital-এ। তাঁর পোস্টে রতন টাটা জানিয়েছেন এই সারমেয়র চিকিৎসা চলছে। টিক ফিভার সন্দেহ করা হচ্ছে, তার সঙ্গেই প্রাণঘাতী অ্যানিমিয়া হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ওই সারমেয়র জন্য রক্তের খোঁজ করেছেন তিনি। 

রতন টানা লিখেছেন, 'আমি আপনাদের সাহায্য চাই। এই সাত মাসের কুকুরটি আমাদের প্রাণী হাসপাতালে রয়েছে। এর জরুরিভিত্তিতে ব্লাড ট্রান্সফিউসনের প্রয়োজন। আমাদের এখনই এক সারমেয়কে দরকার যে মুম্বইয়ে রক্তদান করতে পারবে।' এরই সঙ্গে রক্তদাতা কুকুরটিকে ঠিক কী কী শর্তপূরণ করতে হবে সেটাও স্পষ্ট জানিয়েছেন তিনি।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ratan Tata (@ratantata)

১-৮ বছরের মধ্য়ে হতে হবে। সুস্থ হতে হবে। ২৫ কেজি বা তার উপরে ওজন হতে হবে। সম্পূর্ণরকম ভাবে টিকাকরণ হয়ে থাকতে হবে। আরও কিছু কিছু শর্তের কথা বলা হয়েছে।  

এই পোস্ট এখন ভাইরাল (Viral Post)। বহু ইন্টারনেট ব্যবহারকারী এই পোস্টের নীচে কমেন্ট করেছেন। এগিয়ে আসার জন্য আবেদন করেছেন। রতন টাটার মতো এক ব্যক্তিত্ব এমন পোস্ট করায় সাধুবাদ জানিয়েছেন অনেকে। সারমেয়দের প্রতি রতন টাটার ভালবাসার কথা সুবিদিত। প্রায়শই তাঁর ইন্সটাগ্রাম হ্যান্ডেলে সারমেয়র সঙ্গে তাঁর ছবি দেখা যায়। টাটা গ্রুপের হেডকোয়ার্টারে পথ কুকুরদের জন্য একটি বিশেষ ক্যানেলও তৈরি করা হয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: বিমা কভারেজের সঙ্গে বিনিয়োগও! এক প্রিমিয়ামেই জোড়া সুবিধা! কীভাবে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Viral News: রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
Madhya Pradesh News: ১৫ বছরের সম্পর্ক! মালিকের মৃত্যু ‘মানতে’ পারেনি পোষ্য, শেষ যাত্রায় যা ঘটল...চোখে জল নেটপাড়ার
১৫ বছরের সম্পর্ক! মালিকের মৃত্যু ‘মানতে’ পারেনি পোষ্য, শেষ যাত্রায় যা ঘটল...চোখে জল নেটপাড়ার
Viral Video: ভক্তদের লাইনে দাঁড়িয়ে নাচের রিল, মন্দিরের সামনে এই কাজ করতেই... তরুণীর ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়
ভক্তদের লাইনে দাঁড়িয়ে নাচের রিল, মন্দিরের সামনে এই কাজ করতেই... তরুণীর ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়

ভিডিও

Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget