এক্সপ্লোর

Cobra in Flight : বিমানের সিটের নিচে কোবরা ! বাধ্য হয়ে জরুরি অবতরণ পাইলটের

যে সে যাত্রী নন, একেবারে কেপ কোবরা (Cape Cobra) ! অত্যন্ত বিষাক্ত (highly venomous) সাপটি দেখতে পেয়ে ভয়ে-আতঙ্কে কার্যত সিটের মধ্যেই সিঁটিয়ে যান পাইলট।

কেপটাউন : অনাহুত 'যাত্রীর' আতঙ্কে জরুরি অবতরণ বিমানের। মাঝ আকাশে ওড়ার মাঝে পাইলট বুঝতে পারেন তাঁর সিটের নিচে রয়েছে সে। যে সে যাত্রী নন, একেবারে কেপ কোবরা (Cape Cobra) ! অত্যন্ত বিষাক্ত (highly venomous) সাপটি দেখতে পেয়ে ভয়ে-আতঙ্কে কার্যত সিটের মধ্যেই সিঁটিয়ে যান পাইলট। যদিও বিমানযাত্রীদের মধ্যে আতঙ্কের রেশ ছড়িয়ে পড়ুক, তেমনটা না চেয়ে সেই খবর নিজের কাছেই রাখেন তিনি। যার কিছুক্ষণের মধ্যেই জরুরি অবতরণ করেন সেই পাইলট। ঘটনাটি দক্ষিণ আফ্রিকার। সেখানকার এক সংবাদমাধ্যমে আতঙ্কের প্রহরের যে খবর প্রকাশ পেয়েছে। 

বিমানচালক রুডলফ এরাসমাস গোটা ঘটনার বর্ণনা দিয়েছেন। চারজন যাত্রীকে নিয়ে নেলসপ্রুইট থেকে ওরসেস্টারের পথ ধরেছিলেন তিনি। বিমানে যে অভিজ্ঞতা তাঁর হয়েছে, তেমনটা সামলানোর পরিস্থিতি আগে কখনও তৈরি হয়নি বলেই জানিয়েছেন বিমানচালক। তিনি জানান, বিমান নিয়ে ওড়ার আগে বিমানের পাখার মধ্যে কিছু একটা রয়েছে দেখতে পান তিনি। সেটি সাপ বলেই প্রথমে সন্দেহ হয়েছিল। যদিও প্রাথমিক খোঁজাখুঁজির পর তেমন কিছু দেখা যায়নি। নিশ্চিন্ত হয়েই বিমান নিয়ে উড়েছিলেন পাইলট। যদিও মাঝ আকাশে হঠাৎই তাঁর পিঠ বেয়ে নেমে যায় ঠান্ডার স্ত্রোত।

বিমান চালানোর মাঝেই পিঠে কিছু একটা ঠান্ডা ঠান্ডা লাগছে অনুভব করেন পাইলট। সাধারণত সিটের পাশে জলের বোতল রেখেই বসার অভ্যেস বিমানচালকের। জলের বোতলের ছিপি খুলে সেখান দিয়ে জল গড়িয়ে পড়ছে কি না দেখতে গিয়েছিলেন বিমানচালক। সেখানেই তিনি দেখেন, পিঠে ঠেকছে আস্ত কেপ কোবরা ! সিটের নিচ থেকে খানিকটা ওপরে উঠে এসেছে যে। যা দেখে কার্যত ভয়ের ঠান্ডা স্রোত বয়ে যায় তাঁর। যদিও নিজের আতঙ্কের কথা যাত্রীদের জানিয়ে তাঁদেরকেও আতঙ্কিত করতে চাননি বিমানচালক। বরং জরুরি অবতরণ নিশ্চিত করার দিকেই এগোন তিনি। দ্রুত সেই কাজ করতে পেরেই কার্যত সিট থেকে লাফিয়ে নামেন তিনি। যারপরই সেখানে আসেন বনকর্মী ও জরুরি বিভাগের কর্মীরা। তাদের বেশ খানিকক্ষণের প্রয়াসের পরে শেষমেশ উদ্ধার করা হয় বিষাক্ত কেপ কোবরাটিকে।                                                     

আরও পড়ুন- ৮০ বছরে মাউন্ট ফুজির মাথায়! ৮৮-তে সার্ফিং করে নাম গিনেস রেকর্ডে

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget