এক্সপ্লোর

Viral News: ঘাড়ে এসে পড়ল থাবা...তার পর? সার্কাস চলাকালীনই 'আগ্রাসী' বাঘ

Tiger Attacks Trainer:শুটিং নয়, একেবারে লাইভ পারফরম্যান্স চলছিল তখন। প্রেক্ষাগৃহের কানায় কানায় দর্শক। বাঘের খেলা চলছে। ট্রেনার ব্যস্ত তাতেই। হঠাৎ, একেবারে অতর্কিতে, তাঁর উপর চড়াও হল অন্য একটি বাঘ।


ভেনিস
: শুটিং নয়, একেবারে লাইভ পারফরম্যান্স (Live performance) চলছিল তখন। প্রেক্ষাগৃহের কানায় কানায় দর্শক (audience) । বাঘের খেলা (tiger) চলছে। ট্রেনার (trainer) ব্যস্ত তাতেই। হঠাৎ, একেবারে অতর্কিতে, তাঁর উপর চড়াও হল অন্য একটি বাঘ। প্রথমে পা কামড়ে নাস্তানাবুদ করে ফেলল ৩১ বছরের এভান ওরফেই-কে। তিনি মাটিকে কাত হতেই সোজা ঘাড়ে দাঁত বসাল সে। সার্কাসের 'প্রশিক্ষিত' বাঘের এমন ব্যবহারে তখন হকচকিয়ে গিয়েছেন বাকিরা, প্রেক্ষাগৃহে জোরাল চিৎকার। আর বোধহয় প্রাণে বাঁচানো গেল না এভানকে। বরাতজোরে অবশ্য মর্মান্তিক পরিণতি এড়ানো গিয়েছে। তবে গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি এভান ওরফেই। ইতালির (italy) লিস প্রদেশে ঘটনাটি ঘটেছে। গোটা পর্বের ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

কী হয়েছিল?
ভিডিওটির সত্যতা এবিপি আনন্দ আলাদা করে যাচাই করতে পারেনি। তবে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি সম্ভবত গত বৃহস্পতিবার ঘটেছে। ৩১ বছরের এভান তখন অন্য একটি বাঘকে নিয়ে খেলা দেখাতে ব্যস্ত। গোটা প্রেক্ষাগৃহের দর্শকেরও নজর সেই দিকে। হঠাৎ, পিছন থেকে দ্বিতীয় একটি বাঘ ঝাঁপিয়ে পড়ে যুবকের উপর। প্রথমে পা কামড়ে ধরে এভানের। অসহ্য যন্ত্রণায় লুটিয়ে পড়েন তিনি। সুযোগ পেয়ে এর পর ঘাড়ে কামড় বসায় বিশালদেহী প্রাণীটি। ট্রেনারের হাড় হিম করা চিৎকারে তখন দর্শকও কিংকর্তব্যবিমূঢ়। কেউ কেউ আতঙ্কে চেঁচাচ্ছেন। শোয়ের আয়োজকরাও বুঝতে পারছেন না কী করণীয়। বেশিক্ষণ এমন চললে হয়তো মর্মান্তিক কিছু ঘটে যেতেই পারত। কিন্তু বরাতজোরে বেঁচে যান এভান। তাঁরই এক সহযোগী একটি টেবিল তুলে মারতে থাকেন আগ্রাসী বাঘটিকে। বাধ্য হয়ে যুবককে ছেড়ে দেয় সে। দ্রুত এভানকে ভিতো ফাজি হাসপাতালে পাঠানো হয়। প্রাণঘাতী চোট না লাগলেও ঘাড়ে, পায়ে এবং হাতে গুরুতর আঘাত লেগেছে এভানের। আপাতত চিকিৎসাধীন তিনি। প্রশিক্ষণ সত্ত্বেও হঠাৎ বাঘটি কেন আগ্রাসী হয়ে উঠল, সেটা বোঝার জন্য তার কিছু পরীক্ষার নিরীক্ষারও ব্যবস্থা করা হচ্ছে বলে খবর। আপাতত তাঁকে আলাদা রাখা হয়েছে। 

বিবৃতি কর্তৃপক্ষের...
যে সার্কাস কর্তৃপক্ষের সদস্য় এভান, তাঁদের তরফেও পরে ঘটনাটি নিয়ে বিবৃতি দেওয়া হয়। লেখা ছিল, 'বাঘ একটি দুরন্ত প্রাণী এবং তাকে পোষ মানিয়ে মানুষের সঙ্গে ভরসার সম্পর্ক তৈরি করার চেষ্টা শুধু সার্কাস নয়, বিশ্বের নানা প্রান্তে হয়ে চলেছে। তবে দুর্ঘটনা ঘটতেই পারে। তার মধ্যেও যে সাহস উনি দেখিয়েছেন তা কুর্নিশ করার মতো। আশা করব উনি দ্রুত সুস্থ হয়ে মানুষ ও পশুপাখিদের মধ্যে ফিরে আসবেন।'

আরও পড়ুন:বিকাশরঞ্জনের বাড়িতে ২০১৯-এর SLST-র চাকরিপ্রার্থীরা

    

সেরা শিরোনাম

Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
Viral Video: দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
Edward Rukidi Kijanangoma: সিংহাসন নিয়ে দড়ি টানাটানি, রাজপরিবারের মধ্যেই দ্বন্দ্ব, শেষ পর্যন্ত সিংহাসনে বসলেন সাংবাদিক, রাজা হলেন নিউজ় অ্যাঙ্কর, এই দেশে…
সিংহাসন নিয়ে দড়ি টানাটানি, রাজপরিবারের মধ্যেই দ্বন্দ্ব, শেষ পর্যন্ত সিংহাসনে বসলেন সাংবাদিক, রাজা হলেন নিউজ় অ্যাঙ্কর, এই দেশে…
Viral Video: রাস্তায় ষাঁড়ের সঙ্গে ধাক্কা, দু’টুকরো হয়ে গেল Range Rover, মর্মান্তিক মৃত্যু ২ জনের
রাস্তায় ষাঁড়ের সঙ্গে ধাক্কা, দু’টুকরো হয়ে গেল Range Rover, মর্মান্তিক মৃত্যু ২ জনের

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget