এক্সপ্লোর

Viral News: 'নকল' করতে গিয়ে ধরা পড়ায় অধ্যাপককেই চড় কষালেন ছাত্র, চলল হুমকি-শাসানি; ভাইরাল ভিডিয়ো

Student Slaps Examiner: রাজস্থানের যোধপুরে পরীক্ষা চলাকালীন এক ছাত্রকে নকল করার সময় ধরে ফেলেন পরীক্ষা তত্ত্বাবধায়ক অধ্যাপক আর তারপরেই অধ্যাপকের উপর চড়াও হয় সেই ছাত্র, তাঁকে চড়ও মারে।

যোধপুর: রাজস্থানের যোধপুরে পরীক্ষা চলাকালীন এক ছাত্রকে নকল করার সময় ধরে ফেলেন পরীক্ষা তত্ত্বাবধায়ক অধ্যাপক আর তারপরেই অধ্যাপকের উপর চড়াও হয় সেই ছাত্র, তাঁকে চড়ও মারে। এই ভিডিয়ো সমাজমাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল (Viral Video) হয়ে পড়েছে। মাংনি রাম বাঙ্গুর মেমোরিয়াল বিশ্ববিদ্যালয়েই ঘটেছে এই ঘটনা। এটি রাজস্থানের সবথেকে বড় সরকারি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় যেখানে প্রথম সেমেস্টারের পরীক্ষা চলাকালীন এই ঘটনা ঘটেছে। গত সোমবার এই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে।

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার হাতে প্রহৃত হন অমিত মীনা নামের এক বর্ষীয়ান অধ্যাপক। পরীক্ষা চলাকালীন নকল করছিলেন সেই ছাত্র, পরীক্ষার তত্ত্বাবধায়ক সেই নকল ধরে ফেলায় ছাত্রটি তাঁকে চড় মারেন। পরে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধানকে আক্রমণ করেন তিনি। পরিস্থিতি সামাল দিতে এসেছিলেন তিনি। তাকেও লাথি-ঘুষি মারার হুমকি দিতে থাকে সেই ছাত্র।

ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায় সেই ছাত্রটি বলছেন, 'আমাকে মারবেন ? নিজের সীমার মধ্যে থাকুন।' হুমকি দিয়ে চিৎকার করতে থাকে সেই ছাত্রটি। পুলিশ এখন এই বিষয়ে আরও গভীরে তদন্ত করছে।

এই ঘটনার পরেই বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে পৌঁছে শান্তি বিঘ্নিত করার অভিযোগে ছাত্রকে আটক করে। অভিযুক্তের নাম জানা গিয়েছে মহেন্দ্র চৌধুরী। তিনি সেই বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের কমিটি তাঁকে বহিষ্কার করেছে। এই ঘটনার বিষয়ে একটি বিবৃতিতে বিভাগীয় প্রধান শ্রাবণরাম মেঘওয়াল ব্যাখ্যা করেছেন যে, তিনি পরীক্ষা কেন্দ্রের তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় প্রতারণার খবর পেয়ে তিনি পলায়নকারী ছাত্রকে ধরার চেষ্টা করেন। তবে সেই মহেন্দ্র চৌধুরী অন্য কর্মীদের হাতে ধরা পড়েন।

কিছুদিন আগেই মুম্বইয়ের পুলিশ কনস্টেবলের পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়েন আরেক পরীক্ষার্থী। মুম্বই পুলিশে ড্রাইভার কাম কনস্টেবলের চাকরির জন্য আবেদন করেছিলেন এক ২২ বছরের যুবক। আর সেই চাকরির পরীক্ষার দিন একটি মাইক্রো হিয়ারিং ডিভাইস কানের ভিতরে লাগিয়ে রেখেছিলেন তিনি। এবং হুবহু সিনেমার মত এই পদ্ধতিতেই নকল করে করে পরীক্ষা দিয়ে যাচ্ছিলেন। কিন্তু পরীক্ষা চলাকালীনই তাঁকে হাতেনাতে নকল করতে গিয়ে ধরা হয়। মুম্বই পুলিশ তাঁকে গ্রেফতার করে।

আরও পড়ুন: Viral News: সংবাদপত্রে ছাপা হয়েছে মৃত্যুর খবর, সৎকারের আগেই মর্গ থেকে বেঁচে উঠলেন এই ব্যক্তি

সেরা শিরোনাম

Viral Video: 'বাইক থামাতে বলেছিল' না থামাতেই ধাক্কা, মহিলা Biker-কে সজোরে ধাক্কা গাড়ির, Viral Video নিয়ে তোলপাড়
'বাইক থামাতে বলেছিল' না থামাতেই ধাক্কা, মহিলা Biker-কে সজোরে ধাক্কা গাড়ির, Viral Video নিয়ে তোলপাড়
Gujarat Alchhol Seized: ‘ড্রাই স্টেট’ গুজরাতে অ্যাম্বুল্যান্সে মদপাচার, দরজা খুলে হতবাক পুলিশ
‘ড্রাই স্টেট’ গুজরাতে অ্যাম্বুল্যান্সে মদপাচার, দরজা খুলে হতবাক পুলিশ
Viral Video: রিল বানানোর নেশায় ভয়ঙ্কর কাণ্ড! নদীতে SUV নিয়ে ঢুকলেন যুবকরা, মাঝজলে আটকে গাড়ি
রিল বানানোর নেশায় ভয়ঙ্কর কাণ্ড! নদীতে SUV নিয়ে ঢুকলেন যুবকরা, মাঝজলে আটকে গাড়ি
Viral News: নতুন কেনা SUV গাড়ি রেখে বিদেশ যেতে ভয়, ক্রেন ভাড়া করে এনে ছাদে তুলে রাখলেন, ভিডিও ভাইরাল
নতুন কেনা SUV গাড়ি রেখে বিদেশ যেতে ভয়, ক্রেন ভাড়া করে এনে ছাদে তুলে রাখলেন, ভিডিও ভাইরাল

ভিডিও

BJP Government : 'উনি ভাঙা ঢোল, যেভাবে বাজায় সেভাবেই উনি বেজেছেন'। বললেন শাখারভ সরকার।
BJP News: '১০ হাজার টাকা দিয়ে নমিনেশন করেছে, এই টাকাটা বাঁচাতে পারবেন না', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Chandranath Rath Death :
TMC News: মানুষের সঙ্গে সম্পর্ক রেখে আমরা চলি,আমাদের প্রতীক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় : রবিউল আলম
Bhangar Incident : ফের উত্তপ্ত ভাঙড়, ISF কর্মীদের মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে | TMC VS ISF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
CM Suvendu Adhikari:
" অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা.."-সহ রাজ্য সরকারের এই প্রকল্পগুলি নিয়ে জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী 'প্রতিশ্রুতি' পূরণের বার্তা ?
Success Story: মা-বাবা করতেন চাষ, গ্রামে শুনতেন তিরস্কার! বিনা কোচিংয়ে UPSC পাস করে IAS সুলোচনা
মা-বাবা করতেন চাষ, গ্রামে শুনতেন তিরস্কার! বিনা কোচিংয়ে UPSC পাস করে IAS সুলোচনা
AI Risks: পদত্যাগ করলেন আরও এক AI গবেষক, ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে পৃথিবীতে?
পদত্যাগ করলেন আরও এক AI গবেষক, ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে পৃথিবীতে?
Gold Price: হু হু করে কমছে সোনার দাম? না কি ফের বড় লাফ? আজকের রেট চার্ট দেখে নিন
হু হু করে কমছে সোনার দাম? না কি ফের বড় লাফ? আজকের রেট চার্ট দেখে নিন
Embed widget