এক্সপ্লোর

Madhya Pradesh News: পুরনো খাতার পাতা ছিঁড়ে মেঝেতেই মিড ডে মিল শিশুদের, প্রজাতন্ত্র দিবসে চরম অমানবিকতার ছবি

Midday Meal on Notebook Pages: মধ্যপ্রদেশের মইহারের ভটগওয়ান সরকারি হাই স্কুল থেকে এই ঘটনা সামনে এসেছে।

নয়াদিল্লি: প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ‘বিশেষ’ মিড ডে মিলের আয়োজন। কিন্তু থালাবাটি বা কাগজের প্লেটও জুটল না। মেঝের উপর ছেঁড়া কাগজে খেতে দেওয়া হল পড়ুয়াদের। মধ্যপ্রদেশের সরকারি স্কুলে এমনই কাণ্ড ঘটল। সেই ছবি ও ভিডিও সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। মধ্যপ্রদেশের বিজেপি সরকারকে একহাত নিয়েছে কংগ্রেসও। (Midday Meal on Notebook Pages)

মধ্যপ্রদেশের মইহারের ভটগওয়ান সরকারি হাই স্কুল থেকে এই ঘটনা সামনে এসেছে। সোশ্যাল মিডিয়ায় কয়েক সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে, যেখানে মেঝেতে বসে কাগজে রাখা খাবার খেতে দেখা গিয়েছে পড়ুয়াদের। পুরনো খাতার পাতা ছিঁড়েই পড়ুয়াদের খেতে দেওয়া হয় বলে জানা গিয়েছে। (Madhya Pradesh News)

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, কনকনে ঠান্ডায় খোলা আকাশের নীচেই খেতে বসানো হয় পড়ুয়াদের। মেঝের উপর খাতার পাতা ছিঁড়ে রাখা হয়। পেনের কালিতে লেখা ওই পাতার উপরই লুচি ও সুজির হালুয়া দেওয়া হয়। সেই মতোই খেতে শুরু করে পড়ুয়ারা। 

এই গোটা ঘটনায় ফের একবার মিডডে মিল প্রকল্পের ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং সর্বোপরি সরকারি স্কুলের পড়ুয়াদের প্রতি রুচিহীন আচরণ নিয়ে প্রশ্ন উঠছে। পেনের কালিতে লেখা রয়েছে যে কাগজে, তার উপর কেন খাবার দেওয়া হল, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। পেনের কালিতে বিষাক্ত রাসায়নিক থাকে। খাবারের সঙ্গে তা পেটে গেলে শিশুরা অসুস্থ হয়ে পড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন অনেকে। 

বিশেষজ্ঞদের মতে, পেনের কালির ক্ষতিকরল রাসায়নিক পেটে গেলে, নানা সমস্যা হতে পারে। হজমের সমস্যা তো বটেই, দীর্ঘমেয়াদি ঝুঁকিও রয়েছে যায়, যার মধ্যে রয়েছে ক্যান্সারের ঝুঁকিও।

বিষয়টি সামনে আসতে সাতনার DPC জানান, স্কুলের অধ্যক্ষ সুনীল কুমার ত্রিপাঠীই তদারকির দায়িত্বে ছিলেন। ব্লক রিসোর্স সেন্টার কোঅর্ডিনেটরের ঘাড়েও দায় বর্তায়। ২৬ জানুয়ারির দিন পড়ুয়াদের সঙ্গে এমন আচরণ মেনে নেওয়া যায় না বলে জানিয়েছে জেলা প্রশাসন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সেই মতো ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছে তারা।

কিন্তু এতেই বরফ গলছে না। বিশেষজ্ঞদের মতে, এটা শুধুমাত্র অব্যবস্থা হতে পারে না। শিশুদের জীবনের প্রশ্ন জড়িয়ে এর সঙ্গে। মিড ডে মিল প্রকল্পের আওতায় সরকার বাসন কেনার টাকা দেয়। তার পরও কেন খাতার পাতায় খেতে হবে পড়ুয়াদের, প্রশ্ন তুলছেন তাঁরা। স্থানীয় মানুষজনও ক্ষোভে ফুঁসছেন। তাঁরা দরিদ্র বলেই, তাঁদের ছেলেমেয়েদের সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছে বলে অভিযোগ তুলছেন। 

মধ্যপ্রদেশ প্রদেশ কংগ্রেসের সভাপতি জিতু পটওয়ারি সরাসরি মুখ্যমন্ত্রী মোহন যাদবকে আক্রমণ করেন। তিনি বলেন, "সরকার রাবরি, মালাই গিলছে। আর পড়ুয়াদের থালার টাকা নিয়ে দুর্নীতি করছে। মধ্যপ্রদেশের নিষ্পাপ শিশুদের আর কত লজ্জায় পড়তে হবে, আর কত অপমানিত হতে হবে'।

তবে এই প্রথম এমন ঘটনা ঘটল না মধ্যপ্রদেশে। এর আগে শেওপুরের সরকারি স্কুলে গত বছর নভেম্বর মাসেই কাগজ পেতে খেতে দেওয়া হয় শিশুদের। একটি স্বনির্ভর গোষ্ঠীর তরফে আয়োজন করা হলেও, শিক্ষক-শিক্ষিকাদের কাউকে সেখানে দেখা যায়নি। 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Viral Video: ৩০০ কেজি গুটখা নিয়ে পালাচ্ছিল পাচারকারীরা, লাফিয়ে গাড়ির ছাদে চড়ে সন্দেহভাজনদের ধরল পুলিশ
৩০০ কেজি গুটখা নিয়ে পালাচ্ছিল পাচারকারীরা, লাফিয়ে গাড়ির ছাদে চড়ে সন্দেহভাজনদের ধরল পুলিশ
Viral News: রিলস-ভিডিওতে টাকাপয়সা-গয়না নিয়ে দেখনদারি, ইউটিউবারের বাড়ি থেকে চুরি গেল প্রায় ১ কোটি টাকার জিনিস
রিলস-ভিডিওতে টাকাপয়সা-গয়না নিয়ে দেখনদারি, ইউটিউবারের বাড়ি থেকে চুরি গেল প্রায় ১ কোটি টাকার জিনিস
Russia-Ukraine War: রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ লড়বে যন্ত্রমানব! রোবট আর্মি আনছে ইউক্রেন, একঝলক দেখেই তাজ্জব গোটা দুনিয়া
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ লড়বে যন্ত্রমানব! রোবট আর্মি আনছে ইউক্রেন, একঝলক দেখেই তাজ্জব গোটা দুনিয়া
Viral News: বোতল সাফ! মদ খেয়ে 'নেশায় কাবু' বাঁদর, দোকানে ঢুকে এ কী করল ? বাঁদরামির ভিডিও ভাইরাল
বোতল সাফ! মদ খেয়ে 'নেশায় কাবু' বাঁদর, দোকানে ঢুকে এ কী করল ? বাঁদরামির ভিডিও ভাইরাল

ভিডিও

TET Protest: নিয়োগের দাবিতে আন্দোলনে ২০২২ সালের টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ
Chaos in SRFTI: SRFTI-এ তুলকালাম, পুলিশ, ABGP, পড়ুয়াদের ৩টি আলাদা FIR দায়ের
TMC Logo Contro: উপ নির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল
UPI Merchant Payment News: ২০০০ টাকার ওপর UPI লেনদেনে চার্জ লাগবে শূন্য দশমিক ৪ শতাংশ, জানাল NPCI
TMC News: আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget