এক্সপ্লোর

Dentures Choke Woman to Death: ভাল ছিল ফোকলা হাসিই! মুখে বাঁধানো দাঁত বসিয়ে বেঘোরে প্রাণ গেল বৃদ্ধার

Viral News: তাইল্যান্ড থেকে এই ঘটনা সামনে এসেছে। স্থানীয় সংবাদমাধ্যম অনুযায়ী, ৬৭ বছর বয়সি Moi নান প্রদেশের মুয়াং জেলার বাসিন্দা।

নয়াদিল্লি: বয়স যত বাড়ে, তত বেশি ব্যক্তি এবং বস্তুনির্ভর হয়ে পড়ি আমরা। দৈনন্দিন কাজকর্ম থেকে হাঁটাচলা নিয়েও সমস্যায় পড়তে হয়। এমনকি খাবার চিবোতেও প্রয়োজন পড়ে বাঁধানো দাঁতের। সেই বাঁধানো দাঁত মৃত্যু ডেকে আনতে পারে বলে কখনও মনে হয়নি কখনও। কিন্তু বাঁধানো দাঁতই মৃত্যু ডেকে আনল এক বৃদ্ধার। (Dentures Choke Woman to Death)

তাইল্যান্ড থেকে এই ঘটনা সামনে এসেছে। সেখানকার নান প্রদেশে বেঘোরে প্রাণ হারিয়েছেন ৬৭ বছর বয়সি এক মহিলা। স্থানীয় বাজারে একটি স্টল চালাতেন তিনি। সেখানে হঠাৎই অজ্ঞান হয়ে যান। পরে জানা যায়, বাঁধানো দাঁত খুলে গলায় ঢুকে গিয়েছিল। শ্বাস আটকেই মারা যান তিনি। (Viral News)

স্থানীয় সংবাদমাধ্যম অনুযায়ী, ৬৭ বছর বয়সি Moi নান প্রদেশের মুয়াং জেলার বাসিন্দা। ৩১ মার্চ স্থানীয় ভেন্ডর মার্কেটে নিজের স্টলে ছিলেন তিনি। কাজকর্মের ফাঁকে স্টল থেকে বেরিয়ে টয়লেটে যাচ্ছিলেন। সেই সময় নিজের স্টলের সামনেই হঠাৎ অজ্ঞান হয়ে যান।

উচ্চ রক্তচাপের সমস্যা ছিল Moi-এর।  তাই হয়ত অজ্ঞান হয়ে গিয়েছেন বলে গোড়ায় ভেবেছিলেন সকলে। Moi-য়ের জ্ঞান ফেরানোর চেষ্টাও চলে। কিন্তু তাতেও চোখ মেলে তাকাননি Moi. এতে প্য়ারামেডিক্সের দল এসে পৌঁছয়। CPR দেওয়া হয় Moi-কে। কিন্তু কিছুতেই কিছু হয়নি। 

এর পর ভাল করে Moi-কে পরীক্ষা করতে গিয়ে বোঝা যায়, মুখে বসানো বাঁধানো দাঁতের পাটি গলায় ঢুকে গিয়েছে তাঁর। প্যারামেডিক্সের দল সেটি বের করে আনার চেষ্টাও করে। কিন্তু সেটি বেরোয়নি। তাতে হাসপাতালে পাঠানো হয় Moi-কে। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এমনকি বাঁধানো দাঁত ব্যবহার না করার পরামর্শও দিচ্ছেন অনেকে। নির্দিষ্ট সময় অন্তর বাঁধানো দাঁত পরীক্ষা করে দেখার পরামর্শও দেওয়া হচ্ছে। এই প্রথম যদিও তাইল্যান্ডে বাঁধানো দাঁত গলায় কারও গলায় আটকালনা। গত বছর সেপ্টেম্বরেও এমন ঘটনা ঘটে। অবসরপ্রাপ্ত এক শিক্ষকের গলায় ঢুকে যাওয়ার উপক্রম হয় তাঁর বাঁধানো দাঁত। তাঁর গলা থেকে যদিও বাঁধানো দাঁত বের করে আনতে সফল হন চিকিৎসকরা।

২০২১ সালে ভারতের চেন্নাইয়েও একই ঘটনা ঘটে। জলপানের সময় তিনটি বাঁধানো দাঁত গলায় চলে যায় ৪৩ বছর বয়সি এক মহিলার। হাসপাতালে নিয়ে যেতে যেতেই মারা যান তিনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget