এক্সপ্লোর

Viral News: চার বছর ধরে প্রাসাদোপম বাড়ি ছেড়ে গাড়িতেই জীবন কাটাচ্ছেন এই ব্যক্তি, খরচ বাঁচিয়েছেন ১২ লক্ষ টাকা !

Chinese Programmer: সারা সপ্তাহ জুড়ে একটা সুন্দর বাঁধা ছকে জীবন কাটান জ্যাং। অফিসের ক্যাফেটেরিয়ায় খাওয়া, জিমে গিয়ে স্নান, পাবলিক স্টেশনে গাড়ি চার্জ, পার্কের কাছে গাড়ি পার্কিং রাখেন, তাতেই ঘুমানো।

কলকাতা: প্রাসাদোপম বাড়ি রয়েছে, সেই বাড়ি ছেড়ে কিনা গাড়ির মধ্যেই জীবন কাটাচ্ছেন এই ব্যক্তি ! এই খবর ছড়িয়ে পড়েছে (Viral News) নেটমাধ্যমে। চিনের এক প্রোগ্রামার জানিয়েছেন যে তিনি বিগত ৪ বছর ধরে তাঁর নিজের গাড়িতেই জীবন (Chinese Techie) কাটাচ্ছেন। নিজের চার তলা বাড়ি থাকা সত্ত্বেও কেন এই সিদ্ধান্ত নিলেন তিনি ?

সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, চিনের গুয়ানদং প্রদেশের ইয়াংজিয়াং এলাকার বাসিন্দা ৪১ বছর বয়সী জ্যাং ইয়ুনলাই এই অদ্ভুত কীর্তি করেছেন, তিনি কাজের সূত্রে চিনের শেনজেন এলাকায় চলে গিয়েছিলেন আজ থেকে ৬ বছর আগে। চিনের এই উন্নত শহরে কাজ করতে এসে বেশিরভাগ মানুষই যারা এই পেশায় আছেন তারা একটি বড় বিলাসবহুল বাড়িতে থাকা শুরু করবেন, কিন্তু এই প্রোগ্রামার জ্যাং ইয়ুনলাই বেছে নিয়েছিলেন সম্পূর্ণ অন্য পথ। তবে আর্থিক সমস্যার কারণে এই পথ বেছে নেননি তিনি, শুধুমাত্র স্বাধীনতা এবং আরামের কারণে এই সিদ্ধান্ত নিয়েছিলেন জ্যাং। একটা পার্কে ক্যাম্পিং করার সময় থেকেই তাঁর মনে এই ধারণার জন্ম নেয়। আর তারপরেই তিনি নিজের বৈদ্যুতিন গাড়িটিকে একটি আস্ত চলন্ত ঘরে বদলে নেন। তিনি স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'একটি বৈদ্যুতিন গাড়িতে আপনি সহজেই এয়ার কন্ডিশনিং ব্যবহার করতে পারেন এবং ভিতরে একটি ম্যাট্রেসও পেতে নিতে পারেন। আর তাই এখানে শোয়া ঘুমানো খুবই আরামদায়ক হয়'।

সারা সপ্তাহ জুড়ে একটা সুন্দর বাঁধা ছকে জীবন কাটান জ্যাং। অফিসের ক্যাফেটেরিয়ায় খাওয়া-দাওয়া করেন তিনি, জিমে গিয়ে স্নান করেন, পাবলিক স্টেশনে গাড়ি চার্জ দেন, একটা পার্কের কাছে সারা রাত গাড়ি পার্কিং করে রাখেন, আর সেখানেই সিট ফোল্ড ডাউন করে ম্যাট্রেস বিছিয়ে ঘুমিয়ে নেন তিনি। আর সপ্তাহান্তে যখন নিজের বাড়িতে পরিবারের সঙ্গে দেখা করতে আসেন, তখন তাঁর জামা-কাপড় কাচার কাজও সারা হয়ে যাত।

জ্যাং জানিয়েছেন যে এই গাড়িতে থাকার ফলে তাঁর দৈনিক খরচ কমে এসেছে ১০০ ইউয়ানে অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১২০০ টাকায়। পার্কিংয়ের খরচ সামান্য, নিত্য প্রয়োজনীয় জিনিসের খরচ সামান্য। বিগত তিন বছরে এই জীবনযাপনের কারণে তিনি ১১.৬ লক্ষ টাকা বাঁচিয়েছেন খরচ।

কিন্তু আর্থিক কোনও বাধা বা দায়বদ্ধতা বা চাপ তাঁর নেই, জানিয়েছেন জ্যাং। তাঁর কথায় তাঁকে যদি কেউ বিনা ভাড়াতেও কোনও ফ্ল্যাটে থাকতে বলে তিনি রাজি হবেন না কারণ সেই ফ্ল্যাটের গতে বাঁধা জায়গার থেকে পার্কে থাকা গাড়ির ভিতরে জীবন কাটানোতে অনেক বেশি স্বাধীনতা রয়েছে। এমনকী এত লক্ষ লক্ষ টাকা উপার্জন করেও জ্যাং জানিয়েছেন যে আগামী দিনেও তিনি প্রচলিত জীবনযাপনে ফিরতে চান না।

সেরা শিরোনাম

Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget