এক্সপ্লোর

Viral News: 'আমার স্টার্ট-আপ হিরো', কাকে নিয়ে ট্যুইট শিল্পপতি আনন্দ মাহিন্দ্রার?

Anand Mahindra Tweets: একজন ছাপোষা অটোচালক কিনা তাঁর স্টার্ট আপ হিরো ? হলটা কী আনন্দ মাহিন্দ্রার? বিশিষ্ট শিল্পপতির ট্যুইট দেখে প্রথমে চমকে গিয়েছিলেন অনেকে।

নয়াদিল্লি: একজন ছাপোষা অটোচালক (autorickshaw puller) কিনা তাঁর স্টার্ট আপ হিরো (start up hero)? হলটা কী আনন্দ মাহিন্দ্রার (anand mahindra)? বিশিষ্ট শিল্পপতির ট্যুইট (tweet) দেখে প্রথমে চমকে গিয়েছিলেন অনেকে। সাধারণত গুরুত্বপূর্ণ বিষয়েই ট্যুইটারে লেখালেখি করেন আনন্দ। তাই তাঁর কাছ থেকে চটুল রসিকতা আসবে প্রত্যাশা ছিল না। বিস্ময়ের ঘোর নিয়েই তাই ট্যুইটের সঙ্গের লেখাটা পড়েন অনেকে। তাতেই চমক।

কী লিখেছেন শিল্পপতি?
পরমজিৎ সিং। পেশায় অটোচালক। তাঁকে নিয়েই ট্যুইট আনন্দের। লিখেছেন, 'উনি যা করেছেন তার জন্য স্টার্ট আপ শুরু করার থেকেও বেশি সাহস লাগে। নতুন করে জীবনের দিকে এগিয়ে গিয়েছেন উনি। এক বার নয়, দুবার।'

কেন টুইটে প্রশংসা?  

একটি ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম সম্প্রতি পরমজিৎ সিংকে নিয়ে খবর করে। তাদের দাবি, প্রায় ৩৮ বছর আগে জনপ্রিয় একটি ঠান্ডা পানীয়ের ব্যবসা করতেন পরমজিৎ। নির্দিষ্ট করে বললে, ওই পানীয়ের ব্র্যান্ডের একা ডিলারশিপ ছিল তাঁর। লাজপত নগর এলাকায় বিশাল গোডাউন। সঙ্গে ৭-৮ অটো। সেগুলি করেই রাজধানী ও লাগোয়া এলাকাগুলিতে ওই পানীয় সরবরাহ করতেন পরমজিৎ। কিন্তু '৮৪-র সেই ভয়ঙ্কর পর্ব সবটা এলোমেলো করে দেয়, দাবি ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মটির। ডিলারশিপ খোয়ান পরমজিৎ। কার্যত নিঃস্ব হয়ে যান। তবে হাল ছাড়েননি। কোনও মতে ট্যাক্সি কিনে চালাতে শুরু করেন। 
দিব্যি চলছিল। বছরসাতেক পর আরও এক বিপর্যয়। মুসৌরিতে ভয়ঙ্কর দুর্ঘটনায় পড়েন পরমজিৎ। ১৩ দিন কোমায় ছিলেন। হাঁটু, হাত, বক্ষপিঞ্জর সব ভেঙে গুঁড়ো গুঁড়ো। স্ট্রোকও হয়েছে। কিন্তু তিনি হাল ছাড়ার বান্দা নন। সুস্থ হয়ে উঠতেই ফের রোজগারের চেষ্টা শুরু করেছেন। এবার অটো।
বার বার বিপর্যয়ের মুখ থেকেও জীবনের দিকে ফিরে এসেছেন। লড়াই ছাড়েননি। মুখের হাসিটাও অমলীন।
লড়াকু মেজাজকে কুর্নিশ জানিয়েই ট্যুইট শিল্পপতির। 

আরও পড়ুন:পাঁচশোয় ৫০০ তানিয়ার, চোখে আইএএস হওয়ার স্বপ্ন

       

 

সেরা শিরোনাম

Viral Video: দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
Edward Rukidi Kijanangoma: সিংহাসন নিয়ে দড়ি টানাটানি, রাজপরিবারের মধ্যেই দ্বন্দ্ব, শেষ পর্যন্ত সিংহাসনে বসলেন সাংবাদিক, রাজা হলেন নিউজ় অ্যাঙ্কর, এই দেশে…
সিংহাসন নিয়ে দড়ি টানাটানি, রাজপরিবারের মধ্যেই দ্বন্দ্ব, শেষ পর্যন্ত সিংহাসনে বসলেন সাংবাদিক, রাজা হলেন নিউজ় অ্যাঙ্কর, এই দেশে…
Viral Video: রাস্তায় ষাঁড়ের সঙ্গে ধাক্কা, দু’টুকরো হয়ে গেল Range Rover, মর্মান্তিক মৃত্যু ২ জনের
রাস্তায় ষাঁড়ের সঙ্গে ধাক্কা, দু’টুকরো হয়ে গেল Range Rover, মর্মান্তিক মৃত্যু ২ জনের
Viral Video: ৩০০ কেজি গুটখা নিয়ে পালাচ্ছিল পাচারকারীরা, লাফিয়ে গাড়ির ছাদে চড়ে সন্দেহভাজনদের ধরল পুলিশ
৩০০ কেজি গুটখা নিয়ে পালাচ্ছিল পাচারকারীরা, লাফিয়ে গাড়ির ছাদে চড়ে সন্দেহভাজনদের ধরল পুলিশ

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget