এক্সপ্লোর

Google Map Navigation: গুগল ম্যাপ দেখে চলতে গিয়ে নদীতে গাড়ি, মর্মান্তিক মৃত্যু ৩ জনের

Viral News:উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে। গাড়িটি বাদুয়ানি জেলার বরেলি থেকে ডাটাগঞ্জ যাওয়ার পথে এই ঘটনাটি ঘটেছে। 

লখনউ: গন্তব্যে পৌঁছনোর জন্য প্রযুক্তির ব্যবহার এখন অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) দেখে বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। কিন্তু ভারতের উত্তরপ্রদেশের বরেলি এলাকায় গুগল ম্যাপ দেখে রাস্তায় চলার সময় দুর্ঘটনার কবলে পড়েছে একটি গাড়ি। 

জিপিএস দেখে নির্মিয়মাণ সেতুতে দিয়ে দুরন্ত গতিতে ছুটে চলা গাড়িটি সোজা গিয়ে পড়ে নদীতে। চালকসহ তিনজন প্রাণ হারিয়েছেন, এমনটাই খবর। উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে। গাড়িটি বাদুয়ানি জেলার বরেলি থেকে ডাটাগঞ্জ যাওয়ার পথে এই ঘটনাটি ঘটেছে। 

পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশের বরেলি থেকে ডাটাগঞ্জ যাচ্ছিলেন তিন যাত্রী। খালপুর-ডাটাগঞ্জ সড়ক ধরে যাচ্ছিলেন গাড়ির চালক। এই রাস্তাতেই রয়েছে একটি ভাঙা সেতু। যেটির নির্মাণ কাজ চলছিল। গাড়ির চালক মোবাইলে জিপিএসের দিক নির্দেশিকা অনুসরণ করছিলেন। সেতুর ওপর উঠে দ্রুতগতিতে গাড়ি নিয়ে ছুটতে থাকেন তিনি। কিন্তু দেখতে না পেয়ে সেতুর ভাঙা অংশ থেকে সোজা গাড়িটি ছিটকে পড়ে রামগঙ্গা নদীতে।

সার্কেল অফিসার আশুতোষ শিবম জানিয়েছেন, চলতি বছর বন্যার সময় সেতুর সামনের অংশটি ভেঙে পড়ে যায়। পরবর্তীকালে সেতুর নির্মাণ কাজও শুরু হয়। কিন্তু জিপিএসে তা আপডেট করা ছিল না। সে কারণেই সম্ভবত সেতুটি যে সুরক্ষিত নয়, তা বুঝতে পারেননি চালক। এমনকি সেতুর ওপর সতর্ক করে কোনও বোর্ডও লাগানো ছিল না।

আরও পড়ুন, জনবহুল এলাকার স্টেট ব্যাঙ্কের এই ব্রাঞ্চে চুরি, লকার ভেঙে সোনা লুঠ, মাথায় হাত গ্রাহকদের

গাড়িটি সেতু থেকে প্রায় ৫০ ফুট নিচে নদীর জলে পড়ে। বিষয়টি লক্ষ্য করেন স্থানীয় বাসিন্দারা। তারাই পুলিশকে খবর দেন। বরেলি পুলিশ গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। নদী থেকে গাড়িটিও উদ্ধার করা হয়েছে।                                                                  

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় দুরন্ত গতিতে চলছিল গাড়িটি। সেই কারণেই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার জন্য প্রশাসনের গাফিলতিকে দায়ী করেছে মৃতের পরিবারের সদস্যরা। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জেলা প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন তারা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
Viral Video: দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে

ভিডিও

Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda
Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget