এক্সপ্লোর

Ushasee Kar: 'বাবার সঞ্চয় শেষ করে সোনার গয়না কেনা অশ্লীল', প্রথাভাঙা বিয়ে ঘিরে চরম ট্রোলড বাঙালি কন্যে

Viral Wedding: প্রথা ভেঙে বিয়ে, গায়ে নেই সোনার গয়না, নেই শাঁখা-পলা-সিঁদূরও। তা নিয়েই সমাজমাধ্যমে তুমুল ট্রোলড বাঙালি কন্যে। দৃপ্ত স্বীকারোক্তি, বাবার সারাজীবনের সঞ্চয় শেষ করে সোনার গয়না কিনবেন না।

কলকাতা: প্রথা ভেঙে বিয়ে, গায়ে নেই সোনার গয়না, নেই শাঁখা-পলা-সিঁদূরও। আর তা নিয়েই সমাজমাধ্যমে তুমুল ট্রোলড বাঙালি কন্যে। দৃপ্ত স্বীকারোক্তি দিয়েছেন এই কন্যে, বাবার সারাজীবনের সঞ্চয় নিঃশেষ করে সোনার গয়না কিনে বিয়ে (Social Marriage) করবেন না। এই কাজ অত্যন্ত অশ্লীল। তাই গা ভর্তি ইমিটেশনের গয়না পরে সেরেছেন বিয়ে, তাও যজ্ঞ, ধর্মীয় আচার অনুষ্ঠান ছাড়াই। পিতৃতান্ত্রিক এই প্রথা মানেন না তিনি। আর এই স্বীকারোক্তিকে ঘিরেই ট্রোলের বন্যা সমাজমাধ্যমে। নেটিজেনদের চর্চায় এখন ঊষসী কর (Ushasee Kar) নামের এই বাঙালি কন্যে। শুধু ট্রোল (Viral Post) নয়, সমাজমাধ্যমে স্পষ্ট দুটি পক্ষ বিভাজন ঘটে গেছে তাঁর এই পোস্টকে ঘিরে। কেউ বিদ্রুপ করছেন, কেউ আবার পিঠ চাপড়ে দিয়ে সাবাসি দিয়েছেন।

ইমিটেশনের গয়না পরে বিয়ে করেছেন ঊষসী। বাঙালি বিয়েতে কন্যার গা ভর্তি সোনার গয়না পরাই তথাকথিত 'রীতি', আর এই গয়না কনের সাজকে ঘিরেই আত্মীয়-স্বজন মহলে চর্চা চলে। বাবা-মা সারাজীবনের সঞ্চয় থেকে সোনার গয়না কিনে মেয়েকে সাজিয়ে পাঠান শ্বশুরবাড়িতে, এমনটাই হয়ে আসছে, কিন্তু এই প্রথা ভেঙে দৃপ্ত ঘোষণা করতেই যেন টনক নড়ে ওঠে নেটিজেনদের। আদপেই যেন এক বিপ্লব ঘটিয়েছেন ঊষসী কর।

২৩ নভেম্বর ফেসবুক প্রোফাইলের ছবি বদলে বিয়ের সাজে একটি ছবি আপলোড করে দৃপ্ত স্বীকারোক্তিতে লেখেন ঊষসী, 'জ্ঞান হওয়া ইস্তক বিয়ে করার দুটো শর্ত দিয়ে রেখেছিলাম বাবা-মা কে। এক, বাবার সারাজীবনের যাবতীয় সঞ্চয় নিঃশেষ করে সোনার গয়না কেনার অশ্লীল কাজটা আমি করবনা। দুই, ধর্মীয় আচার অনুষ্ঠান করব না।...কিন্তু, আমার কোনো লজ্জা নেই এটা বলতে, যে বিয়ের দিন সাজার জন্য যা গয়না আমি পরেছি, তার ৯৫% ইমিটেশন। সিঁদুর, শাঁখা পলা, যজ্ঞ ইত্যাদি কিছুই স্থান পায়নি আমার বিয়েতে। আমি পিতৃতান্ত্রিক ধর্মীয় ব্যবস্থায় বিশ্বাস করিনা, আর উল্টোদিকে বাবাকে সারাজীবনের পরিশ্রম আমার গয়না কিনে জলে দিতে হোক, তাতেও বিশ্বাস করি না।'

আর এই পোস্টের কমেন্টেই নানাবিধ মন্তব্যের ঝড় এসে পড়ে। কেউ লেখেন, ‘বেনারসী, মেকআপ, ভালো ফটোশুট, এইগুলোই তো বিয়ে। যজ্ঞ, সিঁদুর দান, কন্যা সম্প্রদান, মন্ত্র, সাত পাক এইগুলো বিয়ে নাকি এগুলো তো কার্টুন! আপনি ইমিটেশন দিয়ে সাজবেন কি ডায়মন্ড দিয়ে সে ব্যাপারে রচনা লিখে ভাইরাল হওয়ার টেকনিক ভালো না!’ আবার জনৈক নেটিজেন ঊষসীর সমর্থনে লেখেন, 'সোনার গয়নার বদলে ইমিটিশন পরে বিয়ে করা একেবারেই উচিত.. এবং এসব ট্যাবু কালচার ভেঙে যাওয়া উচিত সবার পক্ষে সম্ভব নয় ২০২৪ এ দাঁড়িয়ে ৭৪ হাজার টাকা ভরির সোনা কেনা.. কিছু লোকজন প্রেসার কুকার হয়ে যায় সোনা কিনতে গিয়ে... সবার সামর্থ্য সমান নয়.. তাই অবিলম্বে নিজের পছন্দের সোনা বা ইমিটিশন কেনা উচিৎ'। সমালোচনা করতেও ছাড়েননি অনেকে, কেউ লেখেন, 'বাঙালি বিয়েতে সিঁদুর শাঁখা পলার একটা আলাদা সম্মান। যেটা হয়তো টাকা দিয়ে বিচার করা যায় না। যতদিন এগোচ্ছে প্রতিটা মানুষের বিচিত্র শখ হচ্ছে। কেউ সাদা শাড়ি পড়ে বিয়ে করছে, কেউ রুপোর গয়না, কেউবা মহিলা পুরোহিত দিয়ে.. মানে নতুন কিছু একটা করতেই হবে। তা না হলে লোকের কাছে আকর্ষণীয় হবে কিভাবে ??' সবমিলিয়ে বিয়েকে ঘিরে প্রথাভাঙার আওয়াজে দ্বিধাবিভক্ত বাঙালি নেটিজেন।

আরও পড়ুন: Rachana Banerjee: বড় হয়েছেন ছোট্ট ফ্ল্যাটে, 'বাবা-মাকে বাড়ি কিনে দিয়ে মনে হয়েছিল কষ্ট সার্থক', চোখে জল নিয়ে বললেন রচনা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Viral News: বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
Viral Video: মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
Career Advice: হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget