এক্সপ্লোর

Rachana Banerjee: বড় হয়েছেন ছোট্ট ফ্ল্যাটে, 'বাবা-মাকে বাড়ি কিনে দিয়ে মনে হয়েছিল কষ্ট সার্থক', চোখে জল নিয়ে বললেন রচনা

Rachana Banerjee News: 'দেখতে দেখতে ১৩টা বছর কেটে গেল। এখনও মনে পড়ে ২০১১ সালে প্রথম শুরু করেছিলাম 'দিদি নম্বর ওয়ান', বলছেন রচনা

কলকাতা: দর্শকের ভালবাসা জিতে হাজার পর্বে পা রাখল 'দিদি নম্বর ওয়ান'। টিভির পর্দায় এক দীর্ঘ পথ পেরিয়ে এসে এখনও সমান জনপ্রিয় এই গেম শো। হাজার পর্বের সেলিব্রেশনে দিদি নম্বর ওয়ানের সেটে রচনা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হলেন পর্দার একাধিক জনপ্রিয় অভিনেত্রী ও সঙ্গীতশিল্পীরা? ছোটপর্দায় সাফল্যের সফরের স্মৃতি চারণে কী বললেন রচনা?

এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে রচনা বলছেন, 'দেখতে দেখতে ১৩টা বছর কেটে গেল। এখনও মনে পড়ে ২০১১ সালে প্রথম শুরু করেছিলাম 'দিদি নম্বর ওয়ান'। সেই ছোট্ট সেট, ছোট্ট ফ্লোর। অন্যরকম একটা ব্যাপার ছিল। সেখান থেকে এত বড়ভাবে এই শোটাকে সবার সামনে নিয়ে আসি। এত দিদিরা আসেন, তাঁদের কথা বলেন.. এই জায়গাটা একটা একেবারে অন্যরকম জায়গা। আমার মনে হয় না ভারতবর্ষে আর কোথাও এমন কোনও শো হয়'। রচনা আরও বলছেন, 'দিদি নম্বর ওয়ানের মঞ্চে সবটাই ভীষণ সাবলীলভাবে হয়। চিত্রনাট্য লিখে এখানে কাজ হয় না। এখানে শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই স্বাভাবিকভাবে হয়। দিদিরা যা কথা বলেন, তাঁদের প্রত্যুত্তরে আমি তাঁদের সঙ্গে কথা বলি। তাঁদের থেকে প্রত্যেক মুহূর্তে শিখি, তাঁদের সমর্থন করার চেষ্টা করি। সেটারে 'মরাল সাপোর্ট' বলতে পারেন। আর রাজনীতির জায়গাটা এখন আমার কাছে শিক্ষণীয়। আমি শিখছি। সবে ৫-৬ মাস হয়েছে আমি রাজনীতিতে এসেছি।' রচনা বলছেন, 'দিদি নম্বর ওয়ান -এর ইউএসপি হল মানুষ ঘরের কথা মনের কথা শুনতে ভালবাসেন। তিনি হয়তো আসতে পারেনি। কিন্তু তাঁর মনে যে কথাটা রয়েছে সেটা একজন অন্য দিদি বলে দিচ্ছেন। এটা মানুষকে ভীষণ ছুঁয়ে গিয়েছে।'

সদ্য চ্যানেলের তরফ থেকে প্রকাশ্যে আনা হয়েছে একটি প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, জোজো বলছেন, 'আজকে আমরা ঝুমঝুম বন্দ্যোপাধ্যায়ের থেকে রচনা বন্দ্যোপাধ্যায় হওয়ার গল্প শুনব।' আর রচনা বন্দ্যোপাধ্যায় বলছেন, 'আমার মা-বাবা একটা খুব ছোট্ট ফ্ল্যাটে আমায় মানুষ করেছেন। খুব শখ ছিল মা-বাবাকে একটা ভাল ঘর করে দেব। যখন এই ফ্ল্যাটটা কিনলাম, বাবা-মা এত খুশি হয়েছিলেন মনে হল এতটা কষ্ট সার্থক হল।' কথা বলতে বলতে রচনার চোখে জল। লম্বা কেরিয়ারে ফিরে দেখাও তো বড় সহজ নয়। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)

আরও পড়ুন: Shiboprosad on Rakhi Gulzar: সুকুমার রায়ের কবিতা দিয়ে ঠিকানা বুঝিয়েছিলেন, শাসন করতেন ছেলের মতোই, রাখী গুলজার প্রসঙ্গে শিবপ্রসাদ

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
Rathijit Bhattacharjee: হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?

ভিডিও

Bhatpara News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা, ঠকিয়ে বাড়ি দখল, অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ
Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget