এক্সপ্লোর

Valentine’s Day 2023: ভালবাসুন, তবে জড়িয়ে ধরতে হবে গরুকে...'আজব' পরামর্শ

Cow Hug Day: ১৪ ফেব্রুয়ারি যেন Cow Hug Day পালন করা হয়। অর্থাৎ গরুকে আলিঙ্গন করার আবেদন।

নয়াদিল্লি: বিশ্বজুড়ে পালিত হয় ভালবাসার দিন হিসেবে। ভারতেও ইদানিং সেটাই চল। ভারতের প্রাণীকল্যাণ বোর্ডও (Animal Welfare Board) ওই দিনের জন্য ভালবাসার বার্তা দিয়েছে। কিন্তু একটু আলাদা। কারণ ভারতের প্রাণীকল্যাণ বোর্ডের আবেদন, ১৪ ফেব্রুয়ারি যেন Cow Hug Day পালন করা হয়। অর্থাৎ গরুকে আলিঙ্গন করার আবেদন। কেন্দ্রীয় মৎস্য ও পশুপালন মন্ত্রকের অন্তর্গত প্রাণিকল্যাণ বোর্ডের বিজ্ঞপ্তি ঘিরে চরমে উঠেছে বিতর্ক।

কেন এই আবেদন, তাও স্পষ্ট করেছে প্রাণীকল্যাণ বোর্ড। তাদের দাবি, ভারতীয় সংস্কৃতিতে, ভারতের গ্রামীন অর্থনীতিতে গরুর প্রভাব বিপুল। সেই কথা মাথায় রেখেই এমন বার্তা দেওয়া হয়েছে ভারতের প্রাণীকল্যাণ বোর্ডের তরফে। তাদের দাবি, Cow Hug Day-এর মাধ্যমে মানুষের মধ্যে খুশি ও আনন্দ ছড়ানো যাবে। কিন্তু শুধু গরু কেন? অন্য অনেক প্রাণীও তো রয়েছে। তা অবশ্য খোলসা করেনি ভারতের প্রাণীকল্যাণ বোর্ড।

Valentine’s Day 2023: ভালবাসুন, তবে জড়িয়ে ধরতে হবে গরুকে...'আজব' পরামর্শ

ভারতের প্রাণীকল্যাণ বোর্ডের তরফ থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তাতে লেখা হয়েছে, গরু ভারতীয় সংস্কৃতি ও গ্রামীন অর্থনীতির মেরুদণ্ড। গরুকে 'কামধেনু', 'গোমাতা' বলে সম্বোধন বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিতে তুলে আনা হয়েছে বৈদিক যুগের প্রসঙ্গও। পশ্চিমি সভ্যতার কারণে বৈদিক প্রথা বিলুপ্ত হয়েছে। ভারতীয় নানা প্রথা ভুলে যাওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। 

কী কারণে গরুকে আলিঙ্গন?
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, গরুকে আলিঙ্গন করলে মানসিকভাবে শান্তি পাওয়া যাবে। ব্যক্তিগত জীবন খুশিতে ভরে উঠবে। তাই ১৪ ফেব্রুয়ারি গরুকে আলিঙ্গন করার দিবস হিসেবে পালন করতে বলা হয়েছে।  

তুমুল রাজনৈতিক তরজা:
এই বিজ্ঞপ্তিকে তুলোধনা করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, 'পশুপ্রেমী দিবস আলাদা রয়েছে। পশুপ্রেম খারাপ জিনিস নয়। যাঁদের ভ্যালেন্চাইনস ডে তে পশুপ্রেমের কথা মনে পড়ে। তাঁরা বদ্ধ উন্মাদ। ১৪ ফেব্রুয়ারি নরেন্দ্র মোদি থেকে দিলীপ ঘোষ সবাই গরুকে চুমু খাচ্ছেন। আমরা আশা করি দেখতে পারব...'

পাল্টা তোপ দেগেছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য । তিনি বলেন, 'আপনি যখন ছাত্র ছিলেন। কখনও ফাদার্স ডে, মাদার্স ডে, ভ্যালেন্টাইনস ডে শুনেছেন। এটা আমাদের পরম্পরা।' তিনি গরুকে আলিঙ্গন করবেন? সাংবাদিকের প্রশ্নে শমীকের উত্তর, 'সুযোগ পেলেই করব।'

আরও পড়ুন: সংসার বাঁধার আগে চাকরি খোয়ালেন হবু বর, বিয়ে করব কি ! সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন 'কনের'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের
Bhatpara News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা, ঠকিয়ে বাড়ি দখল, অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ
Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget