এক্সপ্লোর

Viral Video: শুঁড় নিয়ে বেসামাল হস্তি শাবক, ছোট্ট হাতির কাণ্ড দেখে হেসে গড়াচ্ছেন নেটিজেনরা

Viral: বেশ আনন্দেই দৌড়তে শুরু করেছিল হাতিটি। কিন্তু আচমকাই নিজের শুঁড়ে নিজেই পা দিয়ে ফেলেছিল সে।

Viral Video: সোশ্যাল মিডিয়ায় (Social Media) পশুপাখিদের বিভিন্ন মজার ভিডিও ভাইরাল (Viral Video) হয়। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে (Instagram)। সেখানে দেখা গিয়েছে, দৌড়তে গিয়ে একটি হাতি (Elephant Calf) আচমকাই নিজের শুঁড়ের উপর পা দিয়ে ফেলেছে। পরক্ষণেই মাথা নিচু করে কান দুলিয়ে নিজের ভুল বুঝে ফেলেছে সে। ভাইরাল ভিডিওর শুরুতে দেখা গিয়েছে, হাতিটি এক ব্যক্তির হাত থেকে জল জাতীয় কিছু একটা খেয়েছে। তারপরেই শুরু করেছে দৌড়ানো। চারদিক ঘেরা একটি জায়গায় দৌড়তে দেখা গিয়েছে বাচ্চা হাতিটিকে। তাকে দেখার জন্য আশপাশে ভিড় করেছেন অনেক লোক। বেশ আনন্দেই দৌড়তে শুরু করেছিল হাতিটি। কিন্তু আচমকাই নিজের শুঁড়ে নিজেই পা দিয়ে ফেলেছিল সে। ফলে দৌড় থেকে যায় মুহূর্তের জন্য। পরমুহূর্তেই অবশ্য নিজের কাণ্ড বুঝতে পেরে পায়ের তলা থেকে শুঁড় বের করে এনেছিল সে। তারপর আবার শুরু হয় দৌড়। 

দেখে নিন সেই মজার ভাইরাল ভিডিও

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Today Years Old (@todayyearsold)

সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়েছে এই ভিডিও। নেটিজেনরাও বেজায় মজা পেয়েছেন এই ভিডিও দেখে। ক্রমশ এই ভিডিওর লাইক, কমেন্ট এবং ভিউয়ের সংখ্যা বাড়ছে। বাচ্চা হাতিদের ভিডিও সবসবময়েই বেশ মজার হয়। বলা হয়, বাচ্চা হাতিদের প্রায় এক বছর লেগে যায় নিজেদের শুঁড় সামলে রাখার কৌশল শিখতে। এই বাচ্চা হাতিটিকেও দেখে বোঝাই গিয়েছে যে সে বয়সে ছোট হওয়ায় এখনও ঠিকভাবে শুঁড় সামলাতে শেখেনি। আর তাই দৌড়তে গিয়ে নিজের পায়ের তলাতেই চেপে ফেলেছিল শুঁড়। তবে পরক্ষণেই অবশ্য নিজেকে সামলে নিয়েছে সে। বেসামাল হয়ে পড়ে গিয়ে কোনও অঘটন ঘটায়নি। বরং বেশ ভালভাবেই পুরো ব্যাপারটা সামাল দিয়েছে। ছোট্ট হাতির এমন কীর্তিকলাপ দেখে অবাক সকলেই। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে ভাইরাল এই ভিডিওর ভিউ হয়েছে প্রায় ৫ মিলিয়ন অর্থাৎ ৫০ লক্ষের কাছাকাছি। অন্যদিকে এই ভাইরাল ভিডিও দেখে তা লাইক করেছেন ২ মিলিয়ন অর্থাৎ ২০ লক্ষেরও বেশি সোশ্যাল মিডিয়া ইউজার। 

আরও পড়ুন- পোষ্য সারমেয়র দুরন্ত 'গোলকিপিং' দেখে মুগ্ধ নেট দুনিয়া, দেখুন সেই মজার ভাইরাল ভিডিও

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget