এক্সপ্লোর

Viral News:'আর কথা নয়...তোমার ছুটি বাতিল', বার্তা বসের! জবাবে ইস্তফা কর্মীর, ভাইরাল কথোপকথন

Australia News: ছুটির আবেদন তো নয়, যেন দড়ি টানাটানি। মিটমাট হয়ে গেলে তাও একরকম ছিল। কিন্তু হকের বার্ষিক ছুটি নিয়ে যখন 'বস' মস্করা শুরু করলেন, তখন আর পারেননি নোয়েল।

নয়াদিল্লি: ছুটির (Leave Cancellation) আবেদন তো নয়, যেন দড়ি টানাটানি। মিটমাট হয়ে গেলে তাও একরকম ছিল। কিন্তু হকের বার্ষিক ছুটি নিয়ে যখন 'বস' মস্করা শুরু করলেন, তখন আর পারেননি নোয়েল। পত্রপাট (Employee Quits Job) ইস্তফাপত্র ধরিয়ে দেন। আপাতত নোয়েল ও তাঁর 'বস', নিকের মধ্য়ে এই নিয়ে যে কথাবার্তা হয়েছিল তা তুমুল ভাইরাল সোশ্য়াল মিডিয়ায় (Vial News)।

কী থেকে কী হল?
ঘটনাটি সম্ভবত অস্ট্রেলিয়ার। তবে বিশ্বের প্রায় সব প্রান্তের চাকুরীজীবিই কম-বেশি এই ধরনের অভিজ্ঞতার সঙ্গে একাত্ম বোধ করেছেন। এই কথোপকথন প্রকাশ্য় আসে মাইকেল স্যানজ নামে এক টিকটক ইউজারের মাধ্যমে। অতীতেও এই ধরনের একাধিক ঘটনা তিনি জানিয়েছেন। এবার জানান নোয়েল এবং নিকের কথা। ঘটনা হল, বালি-তে ভাইয়ের বিয়ে উপলক্ষ্যে তিন সপ্তাহের ছুটি চেয়েছিলেন নোয়েল। কিন্তু এর মধ্যে সংস্থার এক কর্মী ইস্তফা দেওয়ায় তাঁর ছুটি অনিশ্চিত হয়ে পড়ে। বসের কাছ থেকে যে প্রথম মেসেজ আসে তাতে বলা হয়েছিল, 'কয়েক মাস পিছোতে পারি। HR-কে জানিয়ে দিয়েছি, তোমার ছুটি বদলাচ্ছে। অফিসের পরিস্থিতি তুমি বুঝবে, এটাই আশা।' জবাবে নোয়েল জানান, সংস্থার সমস্যা তিনি ভালোমতোই বুঝতে পারছেন। কিন্তু এই ছুটি বাতিল করা কোনও ভাবেই সম্ভব নয়। নোয়েল বলেন, 'বিমানের যাবতীয় টিকিট কাটা হয়ে গিয়েছে। আমার বাচ্চারা এর মধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে।' তিনি জানান, সাত মাস আগে এই বুকিং করা হয়। তাই ছুটি বাতিল সম্ভব নয়। কর্মীর কথায়, 'ছুটিতে যত দিন না যাচ্ছি, তত দিন সাহায্য করতে পারি। কিন্তু ছুটির মেয়াদ বদলাতে পারব না।'
কথাবার্তা এখানেই শেষ নয়। অধস্তনের এহেন উত্তর পেয়ে নিক বলেন, 'বালিতে তিন সপ্তাহ ধরে কী করবেন, বুঝতে পারছি না।' মস্করার ফাঁকে কর্মীকে এও জানান, ছুটির মেয়াদ ৩ সপ্তাহ থেকে ৩ দিন করে ফেলা হোক। নোয়েলও থামেননি। স্পষ্ট বলেন, 'সংস্থার এমন অবস্থায় তিনি উদ্বিগ্ন। কিন্তু এটি ফ্যামিলি ট্রিপ। ছুটি বাতিল বা ছুটির মেয়াদ কমানো কোনওটিই সম্ভব নয়।' তিনি আরও মনে করিয়ে দেন, গত ৩ বছর কোনও বার্ষিক ছুটি নেননি। এর পর আর কথা বাড়াননি বস। স্পষ্ট বলে দেন, 'এই নিয়ে আর কথা বলতে পারছি না। তোমার ছুটি বাতিল। দুঃখিত।'

আর যা...
মারাত্মক ক্ষুব্ধ নোয়েল স্পষ্ট জানিয়ে দেন, আদৌ তিনি আর এমন চাকরিতে ফিরবেন কিনা, সেটি নিয়ে সংশয় থাকছে। এবং এই ধরনের কথাবার্তার পর ছুটির মেয়াদ তিনি এগিয়ে আনছেন। শুধু তাই নয়। বসকে স্পষ্ট জানিয়ে দেন, এই ধরনের অযৌক্তিক কথোপকথনের সবটাই  HR-কে জানাবেন। বস এবং অধস্তনের এই কথাবার্তা আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কম-বেশি সকলেরই মন্তব্য এক। এই ভাবে স্রেফ সংস্থার জন্য কোনও কর্মীর পূর্বপরিকল্পিত ছুটি বাতিল করা যায় না।  

আরও পড়ুন:জল স্পর্শ করলেই পাথর! রহস্যে ঘেরা এই 'খুনি হ্রদ'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Career Advice: হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Viral News: রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
Madhya Pradesh News: ১৫ বছরের সম্পর্ক! মালিকের মৃত্যু ‘মানতে’ পারেনি পোষ্য, শেষ যাত্রায় যা ঘটল...চোখে জল নেটপাড়ার
১৫ বছরের সম্পর্ক! মালিকের মৃত্যু ‘মানতে’ পারেনি পোষ্য, শেষ যাত্রায় যা ঘটল...চোখে জল নেটপাড়ার

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget