এক্সপ্লোর

Viral News: গ্রামের বাড়ির শৌচালয় থেকে উদ্ধার সাত ফুটের কুমির! আতঙ্ক এলাকায়

Crocodile: ফিরোজাবাদে একমাসেরও কম সময়ের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার কুমিরের সন্ধান পাওয়া গিয়েছে।

Viral: রাতের বেলায় একা একা বাথরুমে যাওয়ার ক্ষেত্রে ভয় পান অনেকেই। আর যদি এই পরিস্থিতিতে দেখেন সামনে রয়েছে একটা কুমির (Crocodile), তাহলে আত্মরাম খাঁচাছাড়া হতে বেশি সময় লাগবে না। সম্প্রতি এমন কাণ্ডই ঘটেছে। সাত ফুটের একটা কুমির উদ্ধার করা হয়েছে একটি বাড়ির বাথরুমের ভিতর থেকে। উত্তরপ্রদেশের ফিরোজপুর জেলায় নাগলা পাসি গ্রামে ঘটেছে এই ঘটনা। স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছে আশপাশের এলাকায়। প্রথমে ওই সুবিধাল কুমিরটিকে দেখে ভয় পেয়ে গিয়েছিলেন গ্রামবাসীদের সকলেই। এরপর ওই বাড়ির মালিকরা খবর দেন বন দফতরে। কুমিরটিকে উদ্ধার করার ব্যাপারে সাহায্য চাওয়া হয়েছিল বনবিভাগের কাছে। 

এই খবর বনবিভাগের কাছে পৌঁছনোর পর তারা wildlife SOS টিমের সঙ্গে দ্রুত যোগাযোগ করে এবং কুমিরটিকে উদ্ধার করার জন্য উদ্ধারকারী দল পাঠানো হয়। একটি এনজিও থেকে চারজনের একটি দল ঘটনাস্থলে পৌঁছোয়। সমস্ত প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়েই হাজির হয়েছিল ওই দল। শেষ পর্যন্ত ওই কুমিরটিকে বাথরুমের ভিতর থেকে নিরাপদেই উদ্ধার করা সম্ভব হয়েছিল। একটি ফাঁদ পাতা খাঁচা ব্যবহার করে ওই কুমিরটিকে উদ্ধার করা হয়েছিল। দীর্ঘক্ষণ ধরে চলেছিল উদ্ধারকাজ। জানা গিয়েছে, প্রায় দু'ঘণ্টার অভিযান চালিয়ে সাত ফুট লম্বা কুমিরটিকে উদ্ধার করা হয়েছিল। এরপর কুমিরটিকে জলাশয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই বাড়ির কাছাকাছি একটি পুকুর থেকে কুমিরটি এসে ঢুকে পড়েছিল বাথরুমের ভিতরে। উদ্ধারের পর বিশাল আকার আয়তনের কুমিরটিকে ছেড়ে দেওয়া হয়েছে পরিষ্কার জলাশয়ে। 

একমাসের মধ্যে এই নিয়ে দু'বার কুমিরের দেখা পাওয়া গিয়েছে

ফিরোজাবাদে একমাসেরও কম সময়ের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার কুমিরের সন্ধান পাওয়া গিয়েছে। মার্চ মাসে ফিরোজাবাদ জেলার নাগলা আমান গ্রামে সাত ফুট লম্বা একটি কুমিরের দেখা পাওয়া গিয়েছিল। সেই কুমিরটিকেও সফলভাবে উদ্ধার করা সম্ভব হয়েছিল। প্রায় চার ঘণ্টা ধরে চলেছিল উদ্ধারকাজ। এরপর কুমিরটিকে ছেড়ে দেওয়া হয়েছিল জলাশয়ে।

কিছুদিন আগে ভাইরাল হয়েছিল এক আজব ভিডিও

সরীসৃপ প্রজাতির মধ্যে কুমির যে বেশ ভয়ানক এ ব্যাপারে কোনও সন্দেহ নেই। তবে ভয়ঙ্কর আক্রমণাত্মক হওয়ার পাশাপাশি কুমির যে খুব শক্তিশালী একথা হয়তো অনেকেরই অজানা। সম্প্রতি ট্যুইটারে এমন একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে যা দেখে চমকে গিয়েছেন নেটিজেনরা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, একটা শক্ত বেড়া যা কোনও ধাতু দিয়ে তৈরি, লোহারও হতে পারে, সেটা বেঁকিয়ে ভেঙে বেরিয়ে গিয়েছে একটি বেশ বড় আকার আয়তনের কুমির। ভিডিওতে দেখা গিয়েছে, আস্তে আস্তে ওই লোহার শক্ত বেড়ার দিকে এগিয়ে গিয়েছে কুমিরটি। তারপর গায়ের জোরে শুরু হয়েছে বেড়া ভাঙার পালা। মাথা ঢুকিয়ে প্রথমে ওই লোহার গ্রিল জাতীয় জিনিস বেঁকিয়ে দেওয়ার চেষ্টা করেছে কুমিরটি। প্রথমেই সফল হয়নি সে। তবে বারংবারের চেষ্টায় অবশেষে লোহার গ্রিল বেঁকে গিয়ে অনেকটা অংশই ফাঁকা হয়ে গিয়েছে। আর তা দিয়ে অনায়াসেই গলে বেরিয়ে গেছে কুমিরটি। ট্যুইটারের এই ভাইরাল ভিডিও দেখে হতবাক নেটিজেনরা। জানা গিয়েছে, এই কাণ্ড ঘটেছে সুদূর ফ্লোরিডায়। কুমিরের গায়ে যে এত শক্তি রয়েছে তা জানা ছিল না বলে জানিয়েছেন নেটিজেনদের অনেকেই। 

আরও পড়ুন- স্বামীকে বাঁচাতে কুমিরকে লাঠির মার, স্ত্রীর সাহসে প্রাণ বাঁচল রাজস্থানের বাসিন্দার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget