এক্সপ্লোর

Viral News:স্বামীকে বাঁচাতে কুমিরকে লাঠির মার, স্ত্রীর সাহসে প্রাণ বাঁচল রাজস্থানের বাসিন্দার

Rajasthan Woman Fights An Alligator:লাঠির আঘাতে পালাল কুমির। প্রাণে বাঁচলেন বান্নে সিংহ। স্বামীকে একরকম নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে এনে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন রাজস্থানে অজপাঁড়াগার বাসিন্দা বিমল বাই।

জয়পুর: লাঠির আঘাতে পালাল কুমির। প্রাণে বাঁচলেন বান্নে সিংহ। স্বামীকে একরকম নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে এনে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন রাজস্থানে অজপাঁড়াগার বাসিন্দা বিমল বাই। তাঁর লাঠির আঘাত খেয়েই বান্নেকে ছেড়ে পালায় কুমির। যদিও ঘটনাটি বিশ্বাস করতে পারেননি পাড়াপ্রতিবেশীদের অনেকেই।

কী ঘটেছিল?
ঘটনাটি গত মঙ্গলবারের। বিকেল তখন ৪টে। গবাদি পশুদের নিয়ে বেরিয়েছিলেন রাজস্থানের বাসিন্দা বান্নে সিংহ। ছাগলগুলির তৃষ্ণা পাওয়ায় তাদের নিয়ে চম্বল নদীতে যান বান্নে। তাঁরও গলা শুকিয়ে এসেছিল। জল খাচ্ছিলেন নদীতে নেমেছিলেন। আচমকাই পিছন থেকে লাফিয়ে পড়ে কুমির। হামলা চালায় বান্নের উপর। কাছেই ছিলেন বান্নের স্ত্রী বিমল বাই। কিছু না ভেবে স্বামীকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন তিনি। হাতে ছিল বাঁশের লাঠি। সেটি দিয়েই কুুমিরটিকে দুমাদ্দুম মারতে শুরু করেন। ভয় পেয়ে কুমির বান্নেকে ছেড়ে দিলেও ফেরত আসে। নদীর দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এবার সরাসরি কুমিরের চোখে আঘাত হানেন বিমল। এর পর আর কোনও আগ্রাসন দেখায়নি কুমিরটি। ফিরে যায় জলে। স্বামীকে টেনে হিঁচড়ে তোলেন বিমল। যদিও ততক্ষণে পায়ে গভীর ক্ষত তৈরি হয়েছে তাঁর। তবে কোনও প্রাণের আশঙ্কা নেই তাঁর। 

কী পরিস্থিতি?
আপাতত বান্নে সিংহ চিকিৎসাধীন। সেই অবস্থাতেই সাংবাদিকদের বান্নে বলেছেন, 'কুমিরটা আমার পায়ে কামড় বসিয়েছিল। নদীর জলের দিকে টানছিল। ওর চোয়াল থেকে পা ছাড়িয়ে আনতে বাঁচতে শরীরের সবটুকু শক্তি ব্যবহার করেছিলাম।' তিনি আরও জানান, বিপদের মুখে যে ভাবে স্রেফ একটি বাঁশের লাঠি নিয়ে তাঁর স্ত্রী কুমিরটির উপর চড়াও হয়েছিলেন তা দেখে আশপাশের কয়েকজনও এগিয়ে আসেন। 'সব দেখে ভয় পেয়েছিল প্রাণীটি। পালায় সে।' ঘটনার খবর ছড়াতেই চারদিকে আতঙ্ক ও বিস্ময়ের যুগপৎ আবহ। চম্বলের তীরে এই ভাবে কুমিরের হামলা আতঙ্কিত করেছে অনেককেই। আবার ওই পরিস্থিতিতে যে ভাবে সাহস দেখিয়ে বিমল এগিয়ে আসেন, তাতেও আপ্লুত পাড়া প্রতিবেশিরা। প্রসঙ্গত, গত মাসেই দক্ষিণ ২৪ পরগনার দিগম্বরপুরে পঞ্চমেরবাজার এলাকায় বাসুদেব ঘড়ার পুকুরে একটি কুমির ভেসে থাকতে দেখেন এলাকারই কেউ কেউ। বিষয়টি চাউর হতে সময় লাগেনি। পাল্লা দিয়ে ছড়ায় আতঙ্কও। যার পর থেকেই পুকুরপাড়ে কাতারে কাতারে মানুষের ভিড় জমা হয়। শেষমেশ বন দফতরের রামগঙ্গা রেঞ্জে খবর পাঠানো হয়। বনকর্মীরা এসে জাল দিয়ে কুমিরটিকে বন্দি করেন। বনকর্মীদের ধারণা, পাশের জগদ্দল নদী থেকে কুমিরটি পুকুরে ঢুকেছিল। কিন্তু এভাবে মানুষের ব্যবহার্য পুকুরে তার ঢুকে পড়ায় আতঙ্কের আবহ সর্বত্র। ভবিষ্যতে যে এরকম আর কখনও ঘটবে না, সে বিষয়ে কোনও নিশ্চয়তা রয়েছে কি? প্রশ্ন করেন স্থানীয়রাই।  

আরও পড়ুন:দক্ষিণ দিনাজপুরে দণ্ডিকাণ্ডে অবশেষে ২ তৃণমূল নেতা গ্রেফতার

 

সেরা শিরোনাম

China Flood Situation: বন্যার জলে ভেসে গেল খামার, লোকালয়ে ঘুরছে ৯০০ সাপ, দংশনে মৃত্যু এক মহিলার, কামড় খেলেন আরও অনেকে
বন্যার জলে ভেসে গেল খামার, লোকালয়ে ঘুরছে ৯০০ সাপ, দংশনে মৃত্যু এক মহিলার, কামড় খেলেন আরও অনেকে
Viral Video: ডায়েরি না প্রেমের দস্তাবেজ! পাতা ওল্টাতেই…রাস্তার ধার থেকে কুড়িয়ে পাওয়া ডায়েরি ঘিরে শোরগোল, খোঁজ চলছে মালিকের
ডায়েরি না প্রেমের দস্তাবেজ! পাতা ওল্টাতেই…রাস্তার ধার থেকে কুড়িয়ে পাওয়া ডায়েরি ঘিরে শোরগোল, খোঁজ চলছে মালিকের
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Viral News : ড্রেনের দুর্গন্ধযুক্ত, নোংরা হাঁটুজলে দাঁড়িয়ে বার্থ ডে কেক কাটলেন বিজেপি কাউন্সিলর, কেন এই সিদ্ধান্ত ? ভাইরাল ভিডিও
ড্রেনের দুর্গন্ধযুক্ত, নোংরা হাঁটুজলে দাঁড়িয়ে বার্থ ডে কেক কাটলেন বিজেপি কাউন্সিলর, কেন এই সিদ্ধান্ত ? ভাইরাল ভিডিও

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget