এক্সপ্লোর

Viral News: ব্যস্ত রাস্তায় রিল বানাতে উদ্দাম নাচ, স্ত্রীর কাণ্ডে সাসপেন্ড পুলিশ স্বামী

Reel Viral: ডিজিটাল জমানায় ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে রিল এখন অন্যতম বিনোদন মাধ্যম হয়ে উঠেছে। সেই কাজ করতে গিয়েই এক 'অনৈতিক, অন্যায়' কাণ্ড ঘটালেন স্ত্রী, যার খেসারত দিতে হল স্বামীকে। 

নয়া দিল্লি: রিল বানানোর নেশা এখন মারাত্মক। যে যার মতো করে রিল বানাতে ব্যস্ত। কীভাবে ভাইরাল হওয়া যায় সোশাল মিডিয়ায় সেই কাজ করতেই এখন ব্যস্ত সকলে। রিল বানানোর নেশায় অনেক সময় অনেকে এমন এমন কাজ করে ফেলেন যার জের সারাজীবন পোহাতে হয়। কখন দুর্ঘটনা, কখনও মৃত্যু, কখনও আবার শরীরে চরম আঘাত। এমন নানা ঘটনা ঘটতে থাকেই। এরই মধ্যে স্ত্রীর রিল বানানোর জেরে চাকরি খোয়ানোর মতো অবস্থা স্বামীর।                                                    

ডিজিটাল জমানায় ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে রিল এখন অন্যতম বিনোদন মাধ্যম হয়ে উঠেছে। সেই কাজ করতে গিয়েই এক 'অনৈতিক, অন্যায়' কাণ্ড ঘটালেন স্ত্রী, যার খেসারত দিতে হল স্বামীকে।  

দিনের বেলায় পাঞ্জাবের এক ব্যস্ততম রাস্তায় রিল বানাচ্ছিলেন স্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন পুলিশ কনস্টেবলের শ্যালিকাও। সেই সময়ে রাস্তার ট্রাফিক  লঙ্ঘন করেন তাঁর। ট্রাফিক থামিয়ে রিল বানাতে লেগে পড়েন দুই মহিলা। এর ফলে রাস্তায় প্রবল যানজটের সৃষ্টি হয়। ২৩ মার্চ শুটিং করা সেই ভিডিও ভাইরাল হতেই পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেয়। জানা যায়, কনস্টেবল অজয় কুণ্ডুকে বরখাস্ত করেন তাঁরা। এমনকী এই ঘটনায় মোট তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। যদিও কনস্টেবল কিন্তু সেখানে উপস্থিত ছিলেন না। 

পুলিশ জানিয়েছে, সেদিন বিকেলে পূজা নামের এক তরুণী জ্যোতি নামের একজনের নাচের ভিডিও তুলছিলেন। ভিডিওতে দেখা গেছে, ওই রাস্তার জেব্রা ক্রসিংয়ে দাঁড়িয়ে নাচ করছেন জ্যোতি। তাঁর ঠিক পিছনে থমকে আছে ট্রাফিক। ভরা রাস্তায় রিল শুটের জেরে যান চলাচল ব্যাহত হওয়ায় ক্ষোভ উগরে দেন যাত্রীরা। 

জানা যায়, সেক্টর ১৯ থানায় কর্মরত হেড কনস্টেবল অজয় কুণ্ডুর স্ত্রী জ্যোতি। রিলটি তাঁর প্রোফাইল থেকে শেয়ার করা হয়েছিল। এরপরই অজয় কুণ্ডুকে সাসপেন্ড করা হয়। অন্যদিকে জ্যোতি ও পূজার বিরুদ্ধে ট্রাফিকে বাধা, জনসাধারণের নিরাপত্তা বিঘ্নিত করার অপরাধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

তদন্তে নেমে ওই এলাকার এবং সেক্টর ১৭ পুলিশ থানার এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ।                             

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

New Market Hotel Fire: 'পুলিশের ধারনা মৃত ৯জনের ৮ জন বাংলাদেশি', বললেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার
New Market Hotel Fire News: নিউ মার্কেটে ঘটনাস্থলে Tapas Roy, Agnimitra Paul | Kolkata Fire
Job Seekers Protest: ফের পথে চাকরিপ্রার্থীরা, শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত ২০২২-এ TET উত্তীর্ণদের মিছিল
Militant Arrest News: রিষড়া থেকে পাকিস্তানি জঙ্গি সন্দেহে ধৃত রানা রউফের আরও ১ সহযোগী গ্রেফতার
BJP News: 'বর্তমান সরকারকে প্রমাণ করতে হবে, যে তারা কী চান', বললেন জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget