Flight Attendant: ৩৭ হাজার ফুট উচ্চতায় নেশা করে নগ্ন হয়ে উদ্দাম নাচ বিমানকর্মীর ! হুলুস্থুল যাত্রীদের মধ্যে- তারপর ?
Viral News: এই ঘটনায় সেই বিমানকর্মীর এক সহকর্মী জানিয়েছেন, 'আমার মনে হয় তাঁর যখন কাজ করার কথা, তিনি তখন কোনও ট্যাবলেট খেয়েছিলেন। এটা ভাবাই যায় না কীভাবে উনি এমন করলেন।

British Airways: বিমানের মধ্যে হুলুস্থূল কাণ্ড। ব্রিটিশ এয়ারওয়েজের এক কেবিন ক্রিউ সদস্য বিমানের মধ্যে হঠাৎ করেই নগ্ন হয়ে নাচতে শুরু করেন বিজনেস ক্লাসের টয়লেটের মধ্যে। গত রবিবার সান ফ্রান্সিসকো থেকে লন্ডন হিথরো বিমানবন্দরের (Flight Attendant) দিকে যাচ্ছিল এই বিমানটি। আর সেখানেই এই শোরগোল (Viral News) বাধে বিমানকর্মীর জন্য। পুলিশ ইতিমধ্যেই এই বিমানকর্মীকে গ্রেফতার করেছে।
জানা গিয়েছে, বিমানের মধ্যে মাঝ আকাশে থাকাকালীন সেই বিমানের স্টুয়ার্ট নিজের ডিউটিতে উপস্থিত হতে পারেননি। এর ফলে সময়মত খাবার ও পানীয় পরিবেশন না করায় সহকর্মীরা তাঁকে খুঁজতে বিমানটি তল্লাশি করতে শুরু করেন। আর তখনই সেই বিমানকর্মীকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় পাওয়া যায় কেবিনের বাথরুম থেকে, আর সেখানে তিনি দিগ্বিদিকশূন্য হয়ে নাচছিলেন।
এই ঘটনায় সেই বিমানকর্মীর এক সহকর্মী জানিয়েছেন, 'আমার মনে হয় তাঁর যখন কাজ করার কথা, তিনি তখন কোনও ট্যাবলেট খেয়েছিলেন। এটা ভাবাই যায় না কীভাবে উনি এমন করলেন। আটলান্টিক মহাসাগরের উপর মাটি থেকে ৩৭ হাজার ফুট উচ্চতায় উড়ে যাচ্ছিল বিমানটি। কিন্তু এই মানুষটিকে দেখে অদ্ভুত লাগছিল।' এই নগ্ন বিমানকর্মীকে দেখা মাত্র অন্য কর্মীরা তাঁর গায়ে বাড়তি ফার্স্ট ক্লাস পায়জামা ছুঁড়ে দেন, আর তারপরেই তাঁকে ফার্স্ট ক্লাস কামরায় নিয়ে যান। আর সেখানেই তাঁকে রেখে দেওয়া হয় বাকি সাড়ে দশ ঘণ্টার যাত্রার জন্য। বিমান ল্যান্ড করার পরে তাঁকে মেডিকেল সাপোর্ট দেওয়া হয় এবং বিমান থেকে হুইলচেয়ারে করে বের করে আনা হয়। এরপরেই পুলিশ সেই বিমানকর্মীকে গ্রেফতার করে। আভ্যন্তরীণ তদন্ত চলাকালীন এই বিমানকর্মী তথা কেবিন ক্রিউ সদস্যকে কাজ থেকে বাতিল করা হয়েছে।
কিছুদিন আগেই এক তরুণ ব্রিটিশ বিমান পরিচারিকাকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছিল। শ্রীলঙ্কায় ১.২ মিলিয়ন পাউন্ড মূল্যের গাঁজা পাচারের অভিযোগে শুক্রবার কলম্বোর একটি আদালতে পেশ করা হয় দক্ষিণ লণ্ডনের কুলসডনের বাসিন্দা ২১ বছর বয়সী শার্লট মে লি-কে। ব্যাঙ্কক থেকে আসার পরে ১১ মে ব্যান্ডরনায়ক বিমানবন্দরে তাঁকে গ্রেফতার করা হয়েছে। শ্রীলঙ্কার পুলিশ অভিযোগ করেছে তাঁর স্যুটকেস থেকে ৪৬ কেজি 'কুশ' নামের নেশাদ্রব্য পাওয়া গিয়েছে যা কিনা আদপে কৃত্রিমভাবে তৈরি গাঁজার উপাদান।
পুলিশ যখন তাঁকে আদালতের বাইরে একটি প্রিজন ভ্যানে করে নিয়ে যাচ্ছিলেন তাঁর পরনে লক্ষ্য করা যায় একটি সাদা পোশাক। এই প্রতিবেদনে বলা হয়েছিল যে শুনানির সময় তাঁকে দৃশ্যত বিচলিত এবং অশ্রুসিক্ত বলে মনে হয়েছিল অনেকের।
সেরা শিরোনাম





















