এক্সপ্লোর

Viral News: ৩৯ বার বিফল হয়েও হার না মানা চেষ্টা, ৪০-তম আবেদনে মিলল চাকরি

Google Job: সাফল্যের কথা লিঙ্কডিন প্রোফাইলে বলেছেন কোহেন। সেখানে গুগলের সঙ্গে তাঁর কথাবার্তার একটি স্ক্রিনশট শেয়ার করেছেন তিনি।

কলকাতা: 'উনিশটিবার ম্যাট্রিকে সে..ঘায়েল হয়ে থামল শেষে'---সুকুমার রায়ের সৎপাত্র কবিতায় গঙ্গারাম উনিশবারেই হাল ছেড়ে দিয়েছিল। কিন্তু টাইলার কোহেন (Tyler Cohen) হাল ছাড়েননি। একবার একবার করে মোট ৩৯ বার। পছন্দের সংস্থায় চাকরি পাওয়ার জন্য় এমন ভাবেই চেষ্টা করে গিয়েছিলেন কোহেন। ফলও মিলেছে। ৪০ তম চেষ্টায় মিলেছে সাফল্য়।

কোন সংস্থায় কাজ?
টাইলার কোহেনের (Tyler Cohen) স্বপ্নের সংস্থা ছিল গুগল (Google)। সেখানে চাকরি পাওয়ার জন্যই এত লড়াই। তার জন্য ৩৯ বার ব্য়র্থ হওয়ার পরেও হাল ছাড়েননি তিনি। 

এই সাফল্যের কথা লিঙ্কডিন (Linkedln) প্রোফাইলে বলেছেন কোহেন। সেখানে গুগলের সঙ্গে তাঁর কথাবার্তার একটি স্ক্রিনশট শেয়ার করেছেন তিনি। সেই পোস্ট এখন ভাইরাল। গুগলে চাকরি পাওয়ার আগে ডোরড্যাশ (DoorDash) নামের একটি সংস্থায় স্ট্র্যাটেজি এবং অপস (Strategy & Ops)-এ অ্যাসোসিয়েট ম্যানেজার পদে কাজ করতেন তিনি। তখন থেকেই বারবার আবেদন করেছেন তিনি। তাঁর স্বপ্ন ছিল গুগলে কাজ করা। সেই কারণেই এত বার চেষ্টা করে গিয়েছেন তিনি।

বারবার চেষ্টা:
কোহেন জানাচ্ছেন, ২০১৯ সালের আগস্টে প্রথমবার গুগলে চাকরির জন্য আবেদন করেন তিনি। কিন্তু সেবার হয়নি। তারপরে আবার ওই বছরেই সেপ্টেম্বরে আবেদন করেন। সেবারও বিফল হন তিনি। তারপর কিছুদিন ধরে তিনি প্রস্তুতি নেন, তারপরে ২০২০ সালে কোভিডের মাঝেই তিনি ফের ওই সংস্থায় আবেদন করেন। তারপর থেকে বারবার আবেদন করেছেন আর বিফল হয়েছেন। তারপরেও হাল ছেড়ে দেননি তিনি। শেষ পর্যন্ত ২০২২ সালের ১৯ জুন তাঁর স্বপ্ন পূরণ হয়। সব স্তর পেরিয়ে গুগলে চাকরির সুযোগ পেয়েছেন তিনি।

Viral News: ৩৯ বার বিফল হয়েও হার না মানা চেষ্টা, ৪০-তম আবেদনে মিলল চাকরি
   
পোস্ট ভাইরাল হওয়ার পর বহু নাগরিক তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর এমন চেষ্টা দেখে শেখা উচিত বলেও অনেকে মন্তব্য করেছেন। অনেকে নিজেদের এমন লড়াইয়ের কথাও শেয়ার করেছেন। 

আরও পড়ুন:  ঠিকরে বেরোচ্ছে গোলাপি আভা! খোঁজ মিলল আফ্রিকায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget