এক্সপ্লোর

Viral News: অবিশ্বাস্য! এক কাপ কফি কিনে ‘বিশ্বের সবচেয়ে ধনী’ হয়ে গেলেন এই নারী!

Richest Woman by Accident: নিজের জন্য 'মাচা লাতে' অর্ডার করে বিল মেটাতে গিয়েই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনা। মহিলার অ্যাকাউন্টে থাকা টাকার পরিমাণ দেখায় ৬৩ কোয়াড্রিলিয়ন পাউন্ডেরও বেশি!

কফিশপে গিয়ে হঠাৎ 'বিশ্বের সবচেয়ে ধনী নারী' হয়ে গেলেন ইংল্যান্ডের (England) নটিংহ্যামবাসী এক ব্যবসায়ী। সামান্য কফি কিনে এভাবে কারও ভাগ্য ফিরে গেল! এও কি সম্ভব? দেখা গেল, ২৯ বছর বয়সী সোফি ডাউনিং (Sophie Downing) নামের এই মহিলার সম্পত্তির পরিমাণ নাকি ৬৩ কোয়াড্রিলিয়ন পাউন্ডেরও বেশি! কোন যাদুবলে এমনটা ঘটল? 

জানা যাচ্ছে, নটিংহ্যামের ২৯ বছর বয়সী সোফি ডাউনিং পেশায় ব্যবসায়ী। কফিশপে গিয়ে ক্রিসমাস উপহার হিসেবে একটি ভাউচার পেয়েছিলেন। সেই ভাউচার ব্যবহার করতে গিয়ে চক্ষু চড়কগাছ! তিনি ভেবেছিলেন ভাউচারের নির্ধারিত অর্থের পরিমাণ হয়তো ১০ পাউন্ড (প্রায় ১,২০০ টাকা) হবে। কিন্তু নিজের জন্য 'মাচা লাতে' অর্ডার করে বিল মেটাতে গিয়েই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনা। মহিলার অ্যাকাউন্টে থাকা টাকার পরিমাণ দেখায় ৬৩ কোয়াড্রিলিয়ন পাউন্ডেরও বেশি! বলে রাখা ভালো, এক কোয়াড্রিলিয়ন ১০ লাখ বিলিয়নের সমান। যা লিখতে গেলে একের পর অন্তত ১৫টি শূন্য লিখতে হয়।  

আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়ে গেছে শোরগোল। এই প্রসঙ্গে উঠে আসছে ইলন মাস্কের নাম। কারণ, হিসেব করে ধারণা করা হচ্ছে যে এই টাকার পরিমাণ নাকি তাঁর মোট সম্পদের চেয়ে প্রায় ১,০০,০০০ গুণ বেশি।  

কী ঘটেছিল? 

ঘটনাটি ‘টু-হান্ড্রেড ডিগ্রিস’ নামের একটি কফিশপের (Coffee Shop)। সোফি ডাউনিং যখন নির্দিষ্ট ওই কফিশপে ভাউচারটি ব্যবহার করতে যান, তখনই ক্যাফে কর্তৃপক্ষের মেশিনের স্ক্রিনে ভেসে ওঠে এই টাকার অঙ্ক। স্বাভাবিকভাবেই তা দেখে সোফি থেকে শুরু করে ক্যাফে কর্মীরা হকচকিয়ে যান। এটা কি আদৌ সম্ভব, সকলের চোখেমুখে এই একই প্রশ্ন। কীভাবে ঘটল এমন ঘটনা? ক্যাফে কর্তৃপক্ষের তরফে কারণ হিসেবে এখনও কিছুই জানা যায়নি। তবে সোফি মনে করছেন, এটি কার্ড স্ক্যানিং সংক্রান্ত কোনও ত্রুটি হতে পারে। তাঁর সন্দেহ, হয়তো কার্ডের বারকোড স্ক্যান করতে গিয়েই অবাস্তব এই ভুলটি ঘটে যায়।  

ঘটনার আকস্মিকতা কাটলে সোফি ডাউনিং রসিকতা করে জানান, এই বিপুল পরিমাণ অর্থ ব্যবহারের কোনও পরিকল্পনা নেই তাঁর। অবশ্য তিনি চাইলে ওই ক্যাফের সব তাক খালি করে দিতেই পারেন। তিনি আরও জানান, এরকম কোনও কার্যকলাপের বিন্দুমাত্র ইচ্ছে তাঁর নেই। 

নটিংহ্যামের সোফি ডাউনিংয়ের এই ঘটনা ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল। তবে অনেকেই এতে বেশ ভীত। নিত্য় ব্যবহারের ডিজিটাল ডিভাইসে এহেন ভুলে অনেক বড় ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। যদি একটু কিছু ভুলচুক হয়ে যায়, তাহলে ফের এরকম একটি ঘটনা ঘটে যেতে পারে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget