এক্সপ্লোর

Viral News: টাকা চুরি করে প্রেমিকাদের নিয়ে কুম্ভে 'পুণ্য স্নানে চোর', বাড়ি ফিরতেই জেলে!

জানা গিয়েছে, গত ১৫ দিন ধরেই ইন্দৌরের দ্বারকাপুরীতে একাধিক চুরির অভিযোগ থানায় জমা পড়ছিল।

নয়া দিল্লি: মহাকুম্ভে যাওয়ার 'হিড়িক' দেশজুড়েই। ত্রিবেণী সঙ্গমে শাহি স্নান করতে দেশের নানা প্রান্ত থেকে প্রয়াগরাজে ছুটেছেন অনেকেই। এখনও পর্যন্ত প্রায় ৬০ কোটির বেশি পুণ্যার্থীরা মহাকুম্ভে স্নান করেছেন। এবার সেই কুম্ভে স্নান করতে টাকা জোগাড়ের জন্য চুরির পথ বেছে নিয়েছিলেন দুই ব্যক্তি। কুম্ভে প্রেমিকাদের নিয়ে যাওয়ার জন্য টাকা থেকে শুরু করে সোনার গয়না, সবই চুরি করেছেন তাঁরা।                                                     

জানা গিয়েছে, গত ১৫ দিন ধরেই ইন্দৌরের দ্বারকাপুরীতে একাধিক চুরির অভিযোগ থানায় জমা পড়ছিল। দিন দিন বেড়েই চলেছিল চুরির প্রকোপ। ওই এলাকার চারটি বাড়িতে চুরির অভিযোগের ভিত্তিতে, পুলিশ অভিযুক্তদের খুঁজে বের করার জন্য তদন্ত শুরু করে। 

সেই তদন্ত করতে গিয়েই পুলিশের নজরে আসে দুই ব্যক্তি। পুলিশ নজরদারি করে জানতে পারে এই দুই ব্যক্তির নাম অজয় ​​শুক্লা এবং সন্তোষ কোরি। যারা প্রেমিকাদের নিয়ে কুম্ভে যাওয়ার জন্য বেশ কিছু চুরি করেছে। পুলিশ তাদের কাছ থেকে নগদ ৪ লক্ষ টাকা এবং সোনার গয়না-সহ অন্যান্য চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করেছে।                                         

আরও পড়ুন, কুম্ভে নিজের শ্রাদ্ধের দিনই 'জীবিত' হয়ে ফিরলেন 'পদপিষ্ট' হওয়া গুরুদেব! সাধুদের সঙ্গে 'ছিলিম' টেনেই ঘটে বিপত্তি?

পুলিশ ঘটনাস্থলে পাওয়া আঙুলের ছাপ মিলে দুই অভিযুক্তকে শনাক্ত করে। তাদের মোবাইল ফোন ট্র্যাক করার পর জানা যায় যে, তারা দুজন তাদের প্রেমিকাদের সঙ্গে মহাকুম্ভে অংশগ্রহণের জন্য প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। সেই সময় ইন্দৌর থেকে একটি পুলিশ দল প্রয়াগরাজে পৌঁছেছিল কিন্তু অভিযুক্তদের মোবাইল লোকেশন ঘন ঘন পরিবর্তন হওয়ায় এবং ভিড়ের কারণে তাদের ট্র্যাক করতে অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল পুলিশকে। ফলে অপেক্ষা করা ছাড়া আর কিছু উপায় ছিল না। তবে তক্কে তক্কে ছিল পুলিশ। ইন্দৌরে ফিরে আসার পর শুক্লা এবং কোরিকে গ্রেফতার করা হয়।

এক বিবৃতিতে, ডিসিপি ঋষিকেশ মীনা বলেছেন, "দুজনের বিরুদ্ধে ১৫টিরও বেশি চুরির মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় তারা স্বীকার করেছে যে তারা দ্বারকাপুরীতে চুরি করেছে কারণ তাদের বিলাসবহুল জীবনযাপনের জন্য অর্থের প্রয়োজন ছিল। তারা চুরি করা অর্থের বেশিরভাগই তাদের বান্ধবীদের পিছনে ব্যয় করেছিল, যার মধ্যে মহাকুম্ভ ভ্রমণও ছিল।"

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget