এক্সপ্লোর

Viral News: বিয়ের দু'দিন কাটতে না কাটতেই গর্ভবতী কনে, কাণ্ড দেখে চোখ কপালে সকলের ! তারপর ?

UP Bride: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এই আশ্চর্য ঘটনা ঘটেছে। এই অঞ্চলের এক পরিবারেই এখন চরম অশান্তি চলছে। বেশ জাঁকজমক করে, মহা ধুমধাম করে বিয়ে হয়েছিল এই দম্পতির।

উত্তরপ্রদেশ: বিয়ে করে নতুন সংসার করার স্বপ্ন থাকে বেশিরভাগ মানুষের। একসঙ্গে সময় কাটিয়ে দুজনের একটি ফুটফুটে সন্তান হবে, এই আশা কে না করে ! কোল আলো করে সন্তান এলে গোটা পরিবারেই খুশির আলো ছড়িয়ে পড়ে। কিন্তু এই পরিবারে সন্তান আসার পরেও যেন খুশির হাওয়া নেই, তার বদলে সকলের চোখে বিস্ময়, বিরক্তি এবং সন্দেহ ! কিন্তু কেন ? বিয়ের মাত্র দু'দিন পরেই গর্ভবতী হয়েছে কনে ! আর এই ঘটনায় তাজ্জব বনে গিয়েছেন বর এবং তার পরিবারের সকলে।

ঘটনা কী

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এই আশ্চর্য ঘটনা ঘটেছে। এই অঞ্চলের এক পরিবারেই এখন চরম অশান্তি চলছে। বেশ জাঁকজমক করে, মহা ধুমধাম করে বিয়ে হয়েছিল এই দম্পতির। বিয়ের পরে দু'দিন একসঙ্গে কাটিয়েছেন দুজনে আর দ্বিতীয় দিনেই নিকটবর্তী হাসপাতালে ভর্তি হন কনে এবং সেখানেই এক সন্তানের জন্ম দেন। মা এবং শিশু দুজনেই সুস্থ আছেন, কিন্তু তারপরেও সদ্য হওয়া উৎসবের আবহ যেন একেবারে নিভে গিয়েছে।

২৪ ফেব্রুয়ারি জসরা গ্রামে এসে পৌঁছেছিল সেই যুবক এবং বরযাত্রীর দল। কনের পরিবার তাদের দারুণ আপ্যায়ন করেন। বেশ ধুমধাম করে আয়োজিত হয় বিয়ে। মালাবদল হয়, মধ্যরাত অবধি চলে বিয়ে। পরের দিন ২৫ ফেব্রুয়ারি বিয়ের পরে কনেকে শ্বশুরবাড়ি পাঠানো হয়। বরের সঙ্গে শ্বশুরবাড়িতে এসে দারুণ আনন্দ সমারোহে ঘর ভরে ওঠে। তারপর বহু আত্মীয়-স্বজন নতুন বউকে দেখতে বাড়িতে আসেন।

কিন্তু ঘটনার মোড় ঘুরে যায় পরের দিন বিকেলেই। ২৬ ফেব্রুয়ারি বিকেলে হঠাৎ করেই পেটে অসহ্য ব্যথা হতে শুরু করে সেই কনের। আর এত তীব্র যন্ত্রণা দেখে নিকটবর্তী হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে পরীক্ষার পরে চিকিৎসকেরা বলেন যে তিনি গর্ভবতী এবং তার সঙ্গে সঙ্গে প্রসব হওয়া দরকার। আর দুই ঘণ্টার মধ্যেই সন্তানের জন্ম দেন কনে।

এই ঘটনায় চমকে গিয়েছেন যুবক। তিনি কিছুতেই মানতে চাইছেন না যে এটি তাঁরই সন্তান। যদিও কনের বাবা জানিয়েছেন যে আগের বছর মে মাসে বিয়ে ঠিক হয় দুজনের এবং তারপর থেকে বহুবার দুজনে একান্তে দেখা করেছে। যদিও বরের পরিবারের কেউ এই ঘটনা মানতে রাজি নন এবং এই কনেকে বাড়িতে জায়গা দিতে নারাজ। এই বিষয়ে আইনি পথেও হাঁটার হুমকি দিয়েছেন যুবকের বাবা। গ্রাম পঞ্চায়েতের পরামর্শ ও সিদ্ধান্ত অনুযায়ী সন্তান নিয়ে বাপের বাড়িতে ফিরে যেতে বাধ্য হয় কনে।

আরও পড়ুন: Inflation Calculator: ৫০ লাখ টাকা জমানো আছে ? ঠিক ৫ বছর পর কত হবে এই টাকার মূল্য ? জানলে অবাক হবেন 

সেরা শিরোনাম

Delhi News: প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
Viral Video: ফার্স্ট AC-তেও নিরাপত্তা নেই! ট্রেনের বন্ধ কামরা থেকে কয়েক লক্ষ টাকার গয়না-টাকা চুরি, মহিলার ভিডিও ভাইরাল
ফার্স্ট AC-তেও নিরাপত্তা নেই! ট্রেনের বন্ধ কামরা থেকে কয়েক লক্ষ টাকার গয়না-টাকা চুরি, মহিলার ভিডিও ভাইরাল
Viral News: অনলাইনে শিখেছেন চুরির আদব-কায়দা, ৫টি বাড়ি থেকে হাতিয়েছেন প্রচুর টাকা-সোনা, অবশেষে জালে সেই চোর
অনলাইনে শিখেছেন চুরির আদব-কায়দা, ৫টি বাড়ি থেকে হাতিয়েছেন প্রচুর টাকা-সোনা, অবশেষে জালে সেই চোর
Viral News: মাস মাইনে ১০ হাজার, ব্যাঙ্কে ঢুকেছে ১০ হাজার কোটি টাকা ! অ্যাকাউন্ট দেখে হতবাক যুবক, তারপর.....
মাস মাইনে ১০ হাজার, ব্যাঙ্কে ঢুকেছে ১০ হাজার কোটি টাকা ! অ্যাকাউন্ট দেখে হতবাক যুবক, তারপর.....

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget