এক্সপ্লোর

Viral Video: মগডালে পেঁচিয়ে রয়েছে বিশাল পাইথন, আতঙ্কে সিঁটিয়ে জনতা, দেখুন ভাইরাল ভিডিও

Viral News: সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, গাছের একটি মোটা ডালে পেঁচিয়ে রয়েছে মস্ত বড় পাইথনটি। নীচে জড়ো হয়েছে প্রচুর মানুষ।

Viral Video: বিশালাকার এক পাইথন ধরা পড়েছে মহারাষ্ট্রের থানে থেকে। সুবিশাল ওই পাইথন জড়িয়ে ছিল এক গাছের অনেক উঁচু ডালে। সেখান থেকেই সাপটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। থানের বসন্ত বিহারের তুলসী ধাম এলাকা থেকে ওই মস্ত বড় পাইথনটিকে উদ্ধার করা হয়েছে। আর সেই ভিডিও ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে। সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, গাছের একটি মোটা ডালে পেঁচিয়ে রয়েছে মস্ত বড় পাইথনটি। নীচে জড়ো হয়েছে প্রচুর মানুষ। দমকল বিভাগের এক কর্মী উঁচু মই বেয়ে সাপটিকে উদ্ধার করতে উঠেছেন। আর একজন দমকল কর্মী গাছের ডাল থেকে কুণ্ডলীকৃত সাপটিকে নামিয়ে এনেছেন। নীচে তখন শোনা গিয়েছে, তুমুল চিৎকার। কিছুটা ভয়, আতঙ্ক তো ছিলই। তার পাশাপাশি সাপটিকে সফল ভাবে উদ্ধার করার জন্য দমকল কর্মীদের হাততালি দিয়ে অভিবাদন জানিয়েছে জনতা। দমকল বাহিনীর সঙ্গে সেনাবাহিনীও মজুত ছিল ওই এলাকায়। সাপটিকে নিরাপদে উদ্ধার করার পাশাপাশি স্থানীয়দের নিরাপত্তার দিকেও নজর রেখেছিলেন দমকল কর্মীরা এবং সেনাবাহিনী। প্রবাদে আছে যার শেষ ভাল তার সব ভাল। এক্ষেত্রেও সেটাই হয়েছে। বিশালাকার পাইথনটিকে নিরাপদে উদ্ধার করা গিয়েছে। এলাকার কোনও লোকের কোনও ক্ষতিও হয়নি। 

দেখে নিন ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া সেই ভিডিও 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jist (@jist.news)

ইনস্টাগ্রামের ভাইরাল হওয়া এই ভিডিও দেখে নেটিজেনরা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। অনেকে বলেছেন, বেশিরভাগ পাইথন গাছেই থাকে। এটা ওদের বাসস্থান। ওখান থেকে সাপটিকে সরানোর ঘটনাকে 'উদ্ধার' বলছেন? অনেকে আবার ক্ষোভ উগরে দিয়েছেন ভিড় করা জনতার প্রতি। এমন পরিস্থিতিতে কেন এত লোক ওখানে ভিড় করেছেন, সেই প্রশ্নই উঠেছে। কোনও কাজ নেই তাই এভাবে ভিড় করেছেন। বেকারত্ব যে চরম সীমায় পৌঁছেছে তা স্পষ্ট। লোকজনের হাততালি, চিৎকার, সিটি বাজানো শুনে নেটিজেনরা বলছেন, এটা কোন টেলিভিশনের অনুষ্ঠান নয় যে এভাবে আচরণ করতে হবে। কীভাবে এমন কাণ্ডজ্ঞানহীনের মতো আচরণ এত লোক করতে পারে, তাই নিয়েই ঊষ্মা প্রকাশ করেছেন নেটিজেনদের একাংশ।  

আরও পড়ুন- 'এক্সকিউজ মি সাইড প্লিজ', মুখ ফুটে বলতেই পারল না 'লাজুক' পেঙ্গুইন, রইল মন ভাল করা ভাইরাল ভিডিও 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
Viral Video: দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
Edward Rukidi Kijanangoma: সিংহাসন নিয়ে দড়ি টানাটানি, রাজপরিবারের মধ্যেই দ্বন্দ্ব, শেষ পর্যন্ত সিংহাসনে বসলেন সাংবাদিক, রাজা হলেন নিউজ় অ্যাঙ্কর, এই দেশে…
সিংহাসন নিয়ে দড়ি টানাটানি, রাজপরিবারের মধ্যেই দ্বন্দ্ব, শেষ পর্যন্ত সিংহাসনে বসলেন সাংবাদিক, রাজা হলেন নিউজ় অ্যাঙ্কর, এই দেশে…
Viral Video: রাস্তায় ষাঁড়ের সঙ্গে ধাক্কা, দু’টুকরো হয়ে গেল Range Rover, মর্মান্তিক মৃত্যু ২ জনের
রাস্তায় ষাঁড়ের সঙ্গে ধাক্কা, দু’টুকরো হয়ে গেল Range Rover, মর্মান্তিক মৃত্যু ২ জনের

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget